দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

কারাবন্দীদের খাবার বদলে দিয়ে দেশব্যাপী প্রশংসিত জেলা জজ মফিজুর রহমান

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৫, ২০২০
জানুয়ারি ১৫, ২০২০ ০ কমেন্ট 525 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জেলখানায় কারাবন্দীদের জন্য স্বাস্থ্যকর ও উন্নত খাবার এবং আদালতে হাজিরাকালীন সময়ে দুপুরের খাবারের ব্যবস্থা হওয়ায় দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। ইতিমধ্যে এ খবর যতই ছড়াচ্ছে ততই দেশব্যাপী ছড়াচ্ছে তার সুনাম। মানবিকতার শীর্ষে রেখেই ঘুরে ফিরেই ‘মানবিক জজ’ হিসেবে সুখ্যাতি পাচ্ছেন কারাবন্দী ও তাদের স্বজনসহ সর্বস্তরের মানুষের কাছে। খাবার পরিবর্তনে কারাবন্দীদের মুখে হাসি ও খুশি ফুটে উঠেছে।
অবশেষে বাস্তবায়িত রূপ পেতে যাচ্ছে সাতক্ষীরা জেলা জজ মফিজুর রহমানের এই মানবিক প্রয়াস। আদালতগামী কারাবন্দীদের দুপুরের খাবারের জন্য মাথাপিছু ২৬ টাকা বরাদ্দ প্রদানে সম্মতিজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গত ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা -২ শাখার উপ-সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত এক পত্রে আদেশক্রমে এ অনুরোধ করা হয়। যা ১ জানুয়ারি থেকে সারা দেশে বাস্তবায়িত হয়েছে।
সাতক্ষীরা জেলা জজ শেখ মফিজুর রহমান তার পূর্বের কর্মস্থল মাগুরায় থাকতে কারাবন্দিদের জন্য দুটি সুপারিশ করেছিলেন। তা হলো কারাবন্দীদের জন্য স্বাস্থ্যকর উন্নত খাবার প্রদান এবং আদালতে হাজিরা দিতে আসা কারাবন্দীদের জন্য খাবার প্রদানের ব্যবস্থা করা। এর আগে আদালতে যেসব কারাবন্দীরা হাজিরা দিতে আসতো তারা দুপুরে কোন খাবারই পেত না। কারণ কারা কর্তৃপক্ষের হিসাব মতে তাদের সাথে চিড়া – গুড় দেয়া হতো আর কারাবন্দীদের বক্তব্য মতে তাদের না খেয়েই দিনটা কাটাতে হতো। মুলত বাস্তবতা হলো,যে কারাবন্দীর আত্মীয় – স্বজন সব ম্যানেজ করে খাবার সরবরাহ করতে পারতো তাদেরই দুপুরে খাবার জুটতো। না হলে থাকতে হতো অভুক্ত অবস্থায়। এই অমানবিক ব্যবস্থার পরিবর্তে প্রস্তাবনা আকারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মহোদয়। যার প্রথম অংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং দ্বিতীয় অংশ অর্থাৎ আদালতে হাজিরা দিতে আসা সকল কারাবন্দীদের দুপুরের খাবারের জন্য আলাদা করে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। এর বাস্তবায়ন শুরু করেছে এই নতুন বছরের জানুয়ারির ১ তারিখ থেকে। তার পরিপ্রেক্ষিতে এখন আদালতগামী কারাবন্দীরা দুপুরের জন্য শুকনা খাবার (যেহেতু আদালতের হাজতখানা অন্য খাবার দেয়ার উপযোগী নয়) অর্থাৎ পাউরুটি, সিদ্ধ ডিম এবং কলা পাচ্ছেন, অভুক্ত অবস্থায় দিন কাটানোর অমানবিক দিনের অবসান হয়েছে।
উল্লেখ্য, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সাতক্ষীরায় যোগদানের পর হতেই একের পর পর মানবিক কাজ করে ও সাধারণ অসহায়, দুস্থ মানুষের কাছে পৌছে গিয়ে আলোর দ্যুতি ছড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহাজাদা গ্রেফতার
পরবর্তী পোস্ট
ধর্ষণমুক্ত করতে হলে “এনকাউন্টার মাস্ট” : সংসদে জোর দাবী

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting