দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

কাছের মানুষেরাই পুতিনকে হত্যা করবে: জেলেনস্কি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষেরাই একদিন তাঁকে হত্যা করবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার জেলেনস্কিকে নিয়ে প্রকাশিত একটি তথ্যচিত্রে তিনি এমন দাবি করেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী নিউজউইক।

ওই তথ্যচিত্রের শিরোনাম ‘ইয়ার’ বা ‘বছর’। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে তথ্যচিত্রটি প্রকাশ করা হয়। সেখানে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের নেতৃত্ব ‘নড়বড়ে’ হয়ে পড়ার একটি সময় আসবে। তখন ঘনিষ্ঠ লোকজনই তাঁর বিরুদ্ধে দাঁড়াবেন।

তথ্যচিত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমন একটা সময় অবশ্যই আসবে, যখন রাশিয়ার ভেতরেই পুতিনের শাসনের নড়বড়ে অবস্থা টের পাওয়া যাবে। আর এরপর শিকারিরা মিলে আরেক শিকারিকে (পুতিন) গ্রাস করে ফেলবে। তারা একজন হত্যাকারীকে হত্যা করার একটি কারণ খুঁজে পাবে।’

তবে কখন এমন ঘটনা ঘটবে, তা জানেন না বলে তথ্যচিত্রে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এমন ঘটনা কি ঘটবে? হ্যাঁ ঘটবে। কবে? তা আমি জানি না।’

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছের মানুষেরা তাঁকে নিয়ে হতাশ হয়ে পড়ছেন। যেমন যুক্তরাষ্টের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের নানা অভিযোগ ও কান্নাকাটির ভিডিও দেখে পুতিনের ঘনিষ্ঠরা তাঁর ওপর দিন দিন হতাশ হয়ে পড়ছেন।

এমন প্রতিবেদনের পরই তথ্যচিত্রে জেলেনস্কির এমন মন্তব্য এল। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি যেমনটা দাবি করছেন, তা না–ও ঘটতে পারে। কারণ, রাশিয়ার অনেক শীর্ষ কর্মকর্তাই তাঁদের পদ–পদবির জন্য পুতিনের কাছে দায়বদ্ধ।

এদিকে গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপ আবার ইউক্রেনের নিয়ন্ত্রণে আসবে। এটা হবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাপ্তির একটি অংশ। টুইটারে জেলেনস্কি লেখেন, ‘এটা আমাদের দেশ। আমাদের মানুষ। আমাদের ইতিহাস। ইউক্রেনের প্রতিটা কোনায় আমরা ইউক্রেনের জাতীয় পতাকা ফিরিয়ে আনব।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন কমিশন এক বছরে কি আস্থার সংকট কাটাতে পেরেছে, নাকি উল্টোটা হয়েছে
পরবর্তী পোস্ট
তুরস্কে আবার ভূমিকম্প, নিহত ১, ধসে পড়েছে ২৯ ভবন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting