দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৫
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট অন্যের হাতে, কষ্টে ভুবন বাদ্যকর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

বিনোদন ডেস্ক:

ভাইরালের এই যুগে কিছুদিন পরপর মানুষ মেতে ওঠে নতুন কিছুতে। মাস কয়েক আগেও ভারতের ভুবন বাদ্যকরের গাওয়া গান ছিল সবার মুখে মুখে। ‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে বাংলাদেশ ও ভারতে রাতারাতি ভাইরাল হয়েছিলেন ভুবন। তাকে নিয়ে তখন হইচই হয়েছে সর্বত্র। সেই ভুবনের এখন দিন কাটছে কষ্টে। কপিরাইট ফাঁদে পড়ে প্রতারিত হয়ে নিজের গানও গাইতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর গান গেয়ে বাদাম বিক্রি করতেন। ওই গান ভাইরাল হলে সাধারণ বাদাম বিক্রেতা হয়ে ওঠেন লাখ লাখ টাকার মালিক। তৈরি করে দোতলা বাড়ি। তবে হঠাৎ করেই যেন হারিয়ে যান ভুবন বাদ্যকর! কোথাও খোঁজ মিলছিল না তার।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে নিজের দুরাবস্থার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন ভুবন বাদ্যকর। তার দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের ফাঁদে পড়ে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।

টিভি নাইন বাংলাকে ভুবন বলেন, যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোথাও গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।

ভুবন বাদ্যকরের অজান্তেই তার গানের কপিরাইট কিনেছেন অন্যজন। তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। এর জেরে তার নামে বদনাম হচ্ছে বলে আফসোস করেন ভুবন। এরই মধ্যে আইনি পথে হেঁটে ওই সংস্থার নামে আদালতে মামলা করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রিয়াঙ্কার ‘সিটাডেল’র প্রথম ঝলক দেখে নিকের মন্তব্য
পরবর্তী পোস্ট
‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট অন্যের হাতে, কষ্টে ভুবন বাদ্যকর

রিলেটেড পোস্ট

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting