দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৬
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

প্রিয়াঙ্কার ‘সিটাডেল’র প্রথম ঝলক দেখে নিকের মন্তব্য

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 392 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া‘মার্ভেল’ খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। সিরিজের ঘোষণা হয়েছিল অনেক আগে। অবশেষে প্রতীক্ষার শেষ হলো। প্রকাশ্যে এলো ‘সিটাডেল’র প্রথম লুক। সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে রূপদান করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

‘সিটাডেল’-এ প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। মুক্তি পেল তাদের ফার্স্ট লুকও। সিরিজে প্রিয়াঙ্কার প্রথম ঝলকে মুগ্ধ অভিনেত্রীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তার স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন পপ তারকা।

এক ট্রেনের কামরায় আলো-আঁধারিতে বন্দুক হাতে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। পরনে লাল পোশাক, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চোখমুখের কঠিন অভিব্যক্তিতে এই সিরিজে তার চরিত্রের ধরন স্পষ্ট। অন্য এক লুকে রিচার্ড ম্যাডেনের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ ‘দেশি গার্ল’।

সেই সিনেমা দেখে বোঝা যাচ্ছে, রিচার্ডের সঙ্গে প্রেমের দৃশ্যেও দেখা যেতে পারে অভিনেত্রীকে। এই সিরিজে প্রিয়াঙ্কার চরিত্রের নাম নাদিয়া সিংহ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’ খ্যাত তারকা স্ট্যানলি টুচিও।

‘সিটাডেল’র জন্য একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। স্টান্ট করতে গিয়ে আঘাতও পেয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেই সব ছবিও। তা দেখেই কৌতূহল আরও বেড়েছিল অনুরাগীদের।

প্রিয় তারকার ফার্স্ট লুক মুক্তি পেতেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রিয়াঙ্কার কাজে মুগ্ধ অভিনেত্রীর স্বামী নিক জোনাসও।

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার পোস্টের নিচেই তিনি আগুনের ইমোজি দিয়েছেন। আবার ইনস্টাগ্রামের স্টোরিতে স্ত্রীর লুক শেয়ার করে নিক লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ সামান্থা রুথ প্রভু, রাজকুমার রাওয়ের মতো তারকারাও।

উল্লেখ্য, ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা।

অ্যাকশন ও রহস্য-রোমাঞ্চে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ ‘সিটাডেল’। সিরিজের চিত্রনাট্য লিখেছেন ‘লাইফ অন মার্স’ খ্যাত জশ অ্যাপেলবম, এবং ব্রায়ান ওহ।

২০২১ সাল থেকে শুরু হয় সিরিজের শুটিং। প্রায় এক বছর ধরে ইউরোপের একাধিক জায়গায় শুটিং করেছেন প্রিয়াঙ্কা, রিচার্ডসহ অন্য কলাকুশলী। আপাতত চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘সিটাডেল’র প্রথম সিজনের ছয়টি পর্ব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ : সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য জায়েদ খান, যেখানে নাচবেন নিপুণ
পরবর্তী পোস্ট
‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট অন্যের হাতে, কষ্টে ভুবন বাদ্যকর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting