
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি নাহিদ হাসান ও অমিত হাসান শিপনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান এবং একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে অমিত হাসান শিপন।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হয়। মামলার অধিকতর তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
বৃহস্পতিবার ওই রিমান্ড আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে

