দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৩
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় পৃথক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২১, ২০১৯
নভেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 375 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস বলেছেন- ‘দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী মোবাইল ফোন ব্যবহার করেন, আর তাদের সিংহভাগই ইন্টারনেট ব্যবহার করেন। গ্রামে বসেই সাধারণ মানুষ ইন্টারনেট সুবিধায় ভিডিও কলসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। অনলাইন নিউজ, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্ব আজ হাতের মুঠোয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলারোয়ার একাধিক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরার জেলার কৃতিসন্তান ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাসের গ্রামের বাড়ি কলারোয়া উপজেলা লাগোয়া  তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে।

তিনি আরো বলেন- ‘আমি আপনাদের এলাকার সন্তান। আমি সচিব হিসেবে নয় বরং আপনাদের এলাকার মানুষ হিসেবে এখানে এসেছি। সকল সেক্টরে সরকার যে উন্নয়ন অব্যাহত রেখেছে তার ম্যাসেজ দিতে এসেছি। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে, ইতিহাস জানতে হবে। আগামি প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক চেতনতায় উদ্বুদ্ধ করতে হবে।’

যেকোন গুজব রোধে সকলকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান অশোক কুমার বিশ্বাস।

তিনি আরো বলেন- মানুষ যেটা কল্পনায় করতে পারেনি গত ১০/১২ বছরে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে চলেছে। তথ্যপ্রযুক্তিতে বিশ্বে এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে। ’সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের শীর্ষ সরকারি কর্মকর্তা বলেন- ‘মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও মানব পাচার একটি সামাজিক ব্যাধি। রোগ-ব্যাধি হলে আমরা যেমন চিকিৎসা করি ঠিক তেমনি সামাজিক ব্যাধির চিকিৎসাও জরুরী।’

‘ফ্রি সংযোগ ফি’তে টেলিফোন নেয়ার আহবান জানিয়ে অশোক কুমার বিশ্বাস বলেন- ‘টেলিফোন একটি ঐতিহ্য, বর্তমানে কলচার্জসহ স্বল্পমূল্যে সুবিধা পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন- ‘পোস্ট অফিসকে আধুনিকায়ন সেবায় সজ্জিত করা হয়েছে। ইন্টারনেট সেবা, তথ্যপ্রযুক্তি সেন্টার, টাকা আদান-প্রদান, আর্থিক নিরাপত্তার নানান সেবা ইত্যাদি সংযুক্ত করা হয়েছে।’

উপজেলার বুঝতলায় ৮লাখ টাকা ব্যায়ে পোস্ট অফিসের নতুন ভবন উদ্বোধন, কলারোয়া মডেল হাইস্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন ও উপজেলা অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।

পৃথক এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পোস্টমাস্টার জেনারেল অরুন কুমার শিকদার, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকু, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অধ্যাপক এমএ ফারুক প্রমুখ।

সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধিজন এসকল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ঘুর্নিঝড় বুলবুল আক্রান্তদের মাঝে অর্থ বিতরণ, প্রকৃত ক্ষতিগ্রস্থরা বঞ্চিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় ইজিবাইক উল্টে তিন যাত্রী আহত

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting