দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩১
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার  পদ্মবিলের ৯০০ একর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত চায় এলাকাবাসী

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৯, ২০২৫
এপ্রিল ২৯, ২০২৫ ০ কমেন্ট 319 ভিউস

ফারুক হোসেন রাজ: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মির্জাপুর হতে আলাইপুর পর্যন্ত প্রায় ০.৯৭ কিলোমিটার দীর্ঘ পদ্মবিল খালটি দীর্ঘদিন ধরে পলিমাটিতে ভরাট হয়ে অকেজো হয়ে পড়েছিল। ফলে কৃষিজমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকরা চরম দুর্ভোগে পড়ে। সেই দীর্ঘ প্রতীক্ষিত খালটির পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে ‘সকল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL for IWARM)’ প্রকল্পের আওতায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বেত্রাবতী নদীর তীরে মির্জাপুর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের  উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মির্জাপুর-আলাইপুর পদ্মবিল খাল পুনঃখনন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কলারোয়া উপজেলা প্রোগ্রাম অফিসার এসএনএ মোঃ মশিউর রহমান।

স্বাগত বক্তব্য দেন ,সফল ফর আইডব্লিউআরএম প্রকল্প ব্যবস্থাপক, উত্তরণ খুলনার কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, পুনঃখনন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম দিলু ও মির্জাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহীন। এ সময় এই অঞ্চলের নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

জানা যায়, নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৯০০ একর জলাবদ্ধ জমি জলমুক্ত হবে, যা সরাসরি উপকৃত করবে এ অঞ্চলের অন্তত ১০৫০ জন কৃষককে।

এ পুনঃখননের ফলে শুধু কৃষিজ উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং খালের স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে মৎস্যসম্পদ, জলজ উদ্ভিদ এবং জীববৈচিত্র্যের উন্নয়নও ঘটবে। কৃষকদের কৃষিকাজে সেচের পানি সরবরাহ সহজ হবে, যা ফসল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

স্থানীয়দের মতে, খালটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি, সচেতনতামূলক কর্মসূচি এবং খালপাড়ে অবৈধ দখল রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, এই প্রকল্পটি শুধু একটি খাল পুনঃখননের উদ্যোগ নয়; এটি একটি টেকসই পানি ব্যবস্থাপনার দৃষ্টান্ত, যা দীর্ঘমেয়াদে কৃষক ও প্রকৃতির জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
সার্চ কমিটি গঠনের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ 

রিলেটেড পোস্ট

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting