দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২০
মার্চ ১৩, ২০২০ ০ কমেন্ট 324 ভিউস

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার সকাল ১১টা ২৭ মিনিটে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসে দেয়া আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে নতুন করে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪ জনে।

এদিকে ভারতে করোনাভাইরাসে প্রথম মারা গেলেন ৭৬ বছরের এক বৃদ্ধ। কর্ণাটকের ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন।

চীনে প্রকোপ কমে গেলেও দেশটির বাইরে দুই সপ্তাহে করোনা ১৩ গুণ বেড়ে যাওয়ায় বুধবার পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর চীনের বাইরে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে ১৫ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে এবং ৮২৭ জন মারা গেছে। এরপর ইরানে নয় হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৩৫৪ জন মারা গেছে। দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৮৬৯ জন আক্রান্ত এবং ৬৬ জন মারা গেছে।

ফ্রান্সে দুই হাজার ২৮১ জন আক্রান্ত এবং ৪৮ জন মারা গেছে। স্পেনে দুই হাজার ২৭৭ আক্রান্ত এবং ৫৫ জন মারা গেছে। জার্মানিতে এক হাজার ৯৬৬ জন আক্রান্ত এবং তিনজনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে এক হাজার ৩২২ জন আক্রান্ত এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি, রয়টার্স, সিএনএন ও এনডিটিভির।

করোনার প্রকোপে ইতালি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮২৭ জনে দাঁড়িয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩১৪ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে সাত হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখানে মৃতের সংখা দাঁড়িয়েছে ৬৬।

আড়াই মাস আগে চীনের উহান থেকে উৎপত্তি এই করোনাভাইরাস এখন ইউরোপ, আমেরিকা, এশিয়ায় দ্রুত ছড়িয়ে মহামারি আকার ধারণ করেছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। কোথাও কোথাও খেলা চলছে গ্যালারি শূন্য রেখে।

ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ইন্সটিটিউট বন্ধ করে দিয়েছে। বিভিন্ন শহরে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই ভাইরাস ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে।

ইউরোপে সব ধরনের ভ্রমণ স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও লেবানন। ভারতে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভারতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় বিমান সংস্থাগুলো এ ঘোষণা দিয়েছে। যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপের মাধ্যমে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাকে ইতিমধ্যেই বিশ্ব থেকে আলাদা করে ফেলার ব্যবস্থা হয়েছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো যুক্তরাজ্য থেকে ঘুরে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী আক্রান্ত হওয়ায় ট্রুডোও চিকিৎসকের পরামর্শে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই ব্রাজিলিয়ান কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিয়ের কনেকে অপহরণের চেষ্টায় আটক-১
পরবর্তী পোস্ট
করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting