দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৫
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

এবার পাকিস্তানি শিল্পীরা মুখ খুললেন ভারতীয় গীতিকার জাভেদ আখতারকে নিয়ে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 383 ভিউস

বিনোদন ডেস্ক:

ভারতের খ্যাতিমান গীতিকার ও কবি জাভেদ আখতারের বক্তব্য নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের শিল্পীরা। পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করেছেন তিনি। এই সমালোচনার জেরে ভারতীয় অনেকেই তাঁর প্রশংসা করেছিলেন।

এত দিন চুপ থাকলেও পাকিস্তানি শিল্পীরা সম্প্রতি এ নিয়ে সক্রিয় হয়েছেন। পাকিস্তানের লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে জাভেদ আখতার স্মরণ করিয়ে দেন ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার কথা। যার নেপথ্যে ছিল পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠন। সেই অনুষ্ঠানে দেওয়া জাভেদ আখতারের বক্তব্যের উত্তর দিলেন পাকিস্তানি অভিনেতা শান শাহিদ। তিনি বলেন, ‘জাভেদ আখতার পাকিস্তানে এসে মুম্বাইয়ে হামলাকারীদের খুঁজছেন। কিন্তু ভারতের গুজরাটে যখন মুসলমানদের হত্যা করা হলো তখন তিনি চুপ ছিলেন।’ অনুষ্ঠানে এই অভিনেতা জানতে চান, জাভেদ আখতারকে পাকিস্তানে আসার ভিসা কে দিয়েছে?

পাকিস্তানের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতে ফিরে এসেছেন জাভেদ আখতার। দেশে ফিরে তিনি জানিয়েছিলেন, তাঁর ওই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানিরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন। তাঁকে আপ্যায়নও করেছেন। কিন্তু তাঁর এই কথা ভালোভাবে নেননি পাকিস্তানি অভিনেত্রী আনুশে আশরাফ।

জাভেদ আখতারের বক্তব্য শুনে হাততালি দেওয়া পাকিস্তানিদেরও একহাত নিয়েছেন এই অভিনেত্রী। এক টুইটে আনুশে আশরাফ লিখেছেন, ‘অতিথিকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তবে তা নিজের সম্মান নষ্ট করে নয়। দেখে মনে হয়েছে, অনেকে জাভেদ আখতারকে খুশি করায় ব্যস্ত ছিলেন। আমরা যদি তাঁকে এত সম্মান না দিতাম, তাহলে তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেন।’

পাকিস্তানি আরেক অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যারা নিজেরা নিজেদের সম্মান করতে জানে না, তাদের বাইরের মানুষ কীভাবে সম্মান করবে। শিল্পীদের কোনো সীমানা না থাকতে পারে, কিন্তু মানসম্মানের তো সীমা রয়েছে। পাকিস্তানে এসে কেউ আপনাদের অপমান করে যাচ্ছে আর আপনারা তাকে সম্মান দেখাচ্ছেন। কী লজ্জা!’

২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন।

এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত। আর এই হামলায় জড়িত ব্যক্তিরা এখনো পাকিস্তানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাভেদ আখতার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রেলগেট খোলা পেয়ে রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন দেখে লাফিয়ে বাঁচলেন চালক ও সহকারী
পরবর্তী পোস্ট
অবশেষে বাড়ি ফিরল কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া রাতুল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting