দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:২৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঋনের জালে জড়িয়ে আত্মহত্যা করল পান ব্যবসায়ী আবু হাসান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৪, ২০১৯
অক্টোবর ১৪, ২০১৯ ০ কমেন্ট 319 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঋনের বোঝা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল পান ব্যবসায়ী আবু হাসান (৪০)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাকুলা গ্রামে। সে মৃত নুর আলী সরদারের পুত্র।
জানা যায়, গত আমের মৌসুমে আবু হাসান কয়েকটি এনজিও, ঘরোয়া সুদে কয়েকজন ব্যক্তি ও সাতক্ষীরা শহরের কয়েকজন আম ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়ে বেশ কয়েকটি আমের (মুকুল থাকা অবস্থায়) বাগান ক্রয় করে। কিন্তু এসব আম বাগানে চলতি মৌসুমে ঝড় বৃষ্টিতে আশানুরুপ ফলন না পেয়ে চরম লোকসানের মুখে পড়ে আবু হাসান। এতেই সে ঋনে জর্জরিত হয়ে পড়ে। একদিকে এনজিও ঋনের কিস্তি, অন্যদিকে ঘরোয়া সুদের টাকার চাপ এবং শহরের আম ব্যবসায়ীদের ঘন ঘন তাগাদায় দিশেহারা হয়ে পড়ে হাসান। পাওনাদারদের টাকার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ব্রহ্মরাজপুর বাজারে পান ব্যবসা বন্ধ করে দিয়ে পালিয়ে জীবন-যাপন শুরু করে। এসবের হতাশার মধ্যে পড়ে শনিবার (১২ অক্টোবর) দুপুরে বাড়ির সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ঝুলে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার ছোট কন্যা মিম (৮) টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দড়ি কেটে নিচে নামিয়ে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবু হাসান মারা যায় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে।
হাসানের প্রতিবেশীরা জানায়, ঋনের জ্বালায় অতি কষ্টে তার সংসার চলতো। আম ব্যবসায় লস খেয়ে তার এ পরিনতি। ২ কাঠা ভিটে-বাড়ি ছাড়া আর কোন সম্বল নেই। তার দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে সোনিয়া খাতুন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট মেয়ে মিম স্থানীয় ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলে কেজি-১ পড়াশুনা করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার এখন ঘোর আমানিশা দেখছে। এতিম পরিবারকে দেখে সবাই যেন নির্বাক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী সমাবেশ ও র‍্যালি
পরবর্তী পোস্ট
চোরাচালানি থেকে কোটিপতি ইশারুল মেম্বর!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting