দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে করোনা: মার্কিন জরুরি বিভাগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 385 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ নিয়ে আবারও চীনের দিকে অভিযোগের আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের বরাতে রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীনের উহানের একটি ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে।
উহানের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে করোনা: মার্কিন জরুরি বিভাগ

মহামারি করোনা ভাইরাস প্রথম ২০১৯ সালের ডিসেম্বরে চীনা শহর উহান থেকে ছড়ায়। পরে তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৭০ লাখ মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চারটি গোয়েন্দা সংস্থা মনে করে করোনা ভাইরাস প্রকৃতি থেকেই এসেছে। অন্য দুটি সংস্থা এখনও তাদের সিদ্ধান্ত জানাতে পারেনি। তবে মার্কিন জরুরি বিভাগ যারা যুক্তরাষ্ট্রের গবেষণাগারের নেটওয়ার্ক তত্ত্বাবধান করে জানিয়েছে, উহানের গবেষণাগার থেকেই করোনা ছড়িয়েছে। এর আগে বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্তহীন ছিল বলে জানিয়েছে।

এদিকে রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, করোনার উৎপত্তি নিয়ে এখনও ভিন্ন মতামত রয়েছে। রোববার সিএনএনের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে মহামারি শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা কাজ করার নির্দেশ দিয়েছেন। জ্যাক সুলিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেন জরুরি বিভাগের তত্ত্বাবধানে থাকা সব গবেষণাগারকে কাজে লাগাতে বলেছেন।

করোনার ছড়ানোর পর ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিম চীন উহান শহরের সেই বাজার পরিদর্শন করে যেখান থেকে করোনার সম্ভাব্য উৎপত্তি বলে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া তারা উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতেও গিয়েছিলেন। তবে ওই টিম বিশেষ কিছু জানাতে পারেনি। তারা অভিযোগ করে চীন পূর্ণাঙ্গভাবে তাদের সহায়তা করেনি। এতে পরিপূর্ণ তদন্ত করা সম্ভব হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে অভিহিত করেছেন। করোনা ছড়ানোর জন্যে চীনকে তিনি অভিযুক্ত করেছেন। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম জানান, করোনার বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই করার জন্যে কোভিড ভাইরাসের উৎস সন্ধান জরুরি। করোনার উৎস সম্পর্কে আরও অনুসন্ধানের জন্যে চীনকে তাদের গবেষণাগারে প্রবেশের সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দ্বৈত নাগরিকত্ব: আরও ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা
পরবর্তী পোস্ট
নির্বাচন কমিশন এক বছরে কি আস্থার সংকট কাটাতে পেরেছে, নাকি উল্টোটা হয়েছে

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting