দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৪
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া

কর্তৃক Satnadee Satkhira মার্চ ১৮, ২০২৬
মার্চ ১৮, ২০২৬ ০ কমেন্ট 289 ভিউস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে শক্তিশালী করতে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে উপগ্রহ চিত্র সরবরাহের পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহায়তা করছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কো তার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির মোকাবিলায় সক্ষম রাখতে এবং আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত করার কৌশল হিসেবে এ সহায়তা দিচ্ছে। রুশ কর্মকর্তাদের ধারণা, সংঘাত দীর্ঘ হলে তা তাদের সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্রগুলোর দাবি, রাশিয়া ইরানের ‘শাহেদ’ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে। এসব উন্নয়নের লক্ষ্য ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ব্যবহারের কৌশলগত দিকনির্দেশনাও দিচ্ছে মস্কো।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্যও ইরানকে সরবরাহ করা হচ্ছে। এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া সরাসরি স্যাটেলাইট চিত্র ইরানের কাছে হস্তান্তর শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা অনেকটা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দেওয়া গোয়েন্দা সহায়তার মতো। তাদের ধারণা, রাশিয়ার এই সহায়তার ফলেই ইরান সাম্প্রতিক সময়ে অঞ্চলে মার্কিন রাডার ব্যবস্থাগুলোর ওপর সফল হামলা চালাতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানে মোতায়েন ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) সিস্টেমের আগাম সতর্কতা রাডারসহ বাহরাইন, কুয়েত ও ওমানের বিভিন্ন স্থাপনা।

তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা  জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 
পরবর্তী পোস্ট
ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting