
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত ১০:৩৫ ঘটিকায় উপজেলার ০৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুড়াখারাটি এলাকায় জাহাঙ্গীর গাজীর বসতঘরে মাদক কেনাবেচা চলছেএমন গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির বসতঘর তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,১৩৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

