দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৯
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির দরগাহপুরে ভূমিদস্যু মাজেদ সরদারের সীমাহীন অত্যাচার!

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২০
জানুয়ারি ১২, ২০২০ ০ কমেন্ট 290 ভিউস

নিজস্ব প্রতিবেদক: এক সময় চুরি করে সুন্দরবনে কাঠ কাটতো মাজেদ সরদার। নৌকার মাঝি হিসাবে এসব চুরি চামারি দীর্ঘদিন চালিয়ে এসেছে সে। মাত্র কিছুদিনের ব্যবধানে সেই মাজেদ সরদার ও তার ভাই জালাল সরদার ভূমিদস্যু হিসাবে মাথাচাড়া দিয়ে সাতক্ষীরার আশাশুনির দরগাপুর এলাকায় এখন দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের শত বিঘারও বেশী খাস জমি গুন্ডামি ও জবরদখল করে নিয়েছে। এছাড়া শত মানুষের রেকর্ডীয় পৈতৃক জমি জাল-জালিয়াতি করে দখলে রেখেছে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে তাদের জমি দখল করে আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের আদেল উদ্দিনের দুই পুত্র মাজেদ সরদার ও জালাল সরদার।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। রামনগর গ্রামের তন্ময় সরকার তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় উপস্থিত ছিলেন মাজেদ সরদারের দাপটে জমি হারানো মোঃ শামসুর রহমান , আব্দুল হাকিম সরদার, আব্দুল মজিদ গাজী, স্বপন ঘোষাল, সনাতন দাস, আব্দুল হাকিম, আমজাদ সরদার, রাতুল বসু, শামসুর রহমান সরদার, চৈতন্য পরামানিক, শের আলী, আমিরুল ইসলাম সহ বহুজন। তারা মাজেদ সরদারের ভূয়া রেকর্ড, জাল দলিল সহ বিভিন্ন প্রমান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে গ্রামবাসী অভিযোগ করে বলেন ৫টি মৌজায় খন্ডিত ৬০ বিঘারও বেশী জমি সে দখল করে নিয়েছে। তকিপুর মৌজায় জেএল ৮২, হালখতিয়ান ৩২, সাবেক ২৭ এর ৬ একর ৯৭ শতক সম্পত্তির রেকর্ডীয় মালিক বিভাবতী ঘোষ ৬৯ সালে কলকাতায় মারা যান। অথচ ভূমিদস্যূ মাজেদ সরদার ৭৭ সালে তার ওই সম্পত্তি নিজের স্ত্রী শাহানারা বেগমের নামে জাল দলিল করে দখল করেছে। মাজেদের এই জালিয়াতির পেছনে কয়েক সরকারি কর্মকর্তার সহায়তা রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয় একই মৌজায় ৪,৫,৬ এসএ খতিয়ানে ২ একর ৯২ শতক খাল যা সরকারের নামে রেকর্ড সেটিও দখল করে নিয়েছে ভূমিদস্যু মাজেদ। এই অবৈধ দখলের কারনে এলাকার শত শত বিঘা জমি পানি নিষ্কাশিত না হতে পেরে জলাবদ্ধতার কবলে পড়েছে। একইভাবে সাতমোড়ক মৌজায় ২ ও এসএ খতিয়ানের ৩টি দাগের নদী খাল থাকা সত্ত্বেও ভূমিদস্যু মাজেদের ভাই জালাল ও জামির মোড়ল ৫ একর ৮১ শতক সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৭ নভেম্বর তারা এই বিষয়ে ভূমিদস্যূ মাজেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নজরে আনা হয়। অথচ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসী হতাশ হয়ে পড়েছেন। অভিযোগ করে তারা আরও বলেন মাজেদের বিরুদ্ধে অভিযোগ করায় সে এখন আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। মাজেদ ও তার বাহিনী স্থানীয়দের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করতে ভাড়াটে নিয়োগ করেছে। আতংকিত হয়ে অনেক নিরীহ গ্রামবাসী বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছে। গ্রামবাসী অভিযোগ করে বলেন আমরা মাজেদ সরদারের দাপট থেকে বাঁচতে চাই। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করা পর্যন্ত এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। অবিলম্বে তারা তাকে গ্রেফতার ও জবরদখলকৃত সব জমি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting