দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২১
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...
খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকৃষি সংবাদ

আশাশুনিতে দিগন্তজোড়া সরিষা ক্ষেত, মাঠের পর মাঠ হলুদের গালিচা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০২২
ডিসেম্বর ৩১, ২০২২ ০ কমেন্ট 731 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলায় এবছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করা হয়েছে। ফসলের অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতি ভাল থাকলে রেকর্ড পরিমাণ সরিষা উৎপাদন হবে।
আশাশুনি উপজেলায় আমন ধান চাষের পর বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যায়। যার মধ্যে কিছু জমিতে নির্দিষ্ট বিরতির পর বোরো ধান চাষ করা হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধান চাষের আগে এবং আমন ধান কাটার পর সময়টিতে অতিরিক্ত একটি ফসল নেওয়ার পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করে আসছে। তাদের পরিশ্রম দিনে দিনে ব্যাপক ভাবে কাজে আসতে দেখা গেছে। সীমিত এই সময়ে পড়ে থাকা জমিতে বিনা চাষে সরিষা চাষ করার পরিকল্পনা বাস্তবায়নে কৃষি বিভাগ পরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে উপজেলার মাঠে মাঠে হলুদ রঙা গালিচায় শোভা পাচ্ছে সরিষার ক্ষেত। দিগন্তজোড়া ফসলের মাঠ ভরে গেছে সরিষা ফুলে। চির সবুজের বুকে এ যেনো কাঁচা হলুদের আল্পনা। যেদিকে চোখ যায় সেদিকেই যেনো ফুলের মেলা। ইতিপূর্বে বেড়ের মধ্যে জমিতে সরিষা চাষ হতো। বর্তমানে মাঠে বিলে বিলে সরিষার ক্ষেত সকলকে উদ্বেলিত করে তুলেছে। সরিষা চাষের পাশাপাশি মৌবাক্স স্থাপন করেছেন অনেকেই। মধু আহরণের জন্য মৌচাষিরা ব্যস্ত সময় পার করছেন।
বিগত বছর (২০২১ খ্রিঃ) পরিকল্পনা বাস্তবায়নে কৃষি বিভাগ কাজ করে অনেকটা সফল হয়েছিল। অর্থাৎ গত বছর কৃষি বিভাগ ২১০ হেক্টর জমিতে সরিষা চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষকদের উদ্বুদ্ধ করেছিল। পুরাপুরি ভাবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও কাছাকাছি অর্থাৎ ১৯০ হেক্টর জমিতে সরিষা চাষ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল। এবছর (২০২২ খ্রিঃ) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৫০ হেক্টর জমিতে। সুখের খবর হলো এবার তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েগেছে। এবং ৩৫০ হেক্টরের স্থলে ৩৫৫ হেক্টর জমিতে সরিষা চাষ সম্ভব হয়েছে। প্রতি হেক্টরে কমপক্ষে ১.৩ মেঃ টন করে সরিষা উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে, যদি সেটি সম্ভব হয় তবে আশাশুনি উপজেলায় এবছর রেকর্ড পরিমাণ ৪৫৫ মেঃ টন সরিষা উৎপাদিত হবে। বর্তমান সময়ে সোয়াবিন তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরিষার তেলের মূল্যও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সরিষার তেলের চাহিদাও বেড়ে গেছে। সরিষা ঘরে উঠলে চাষীরা ব্যাপক লাভবান হবে বলে ধারনা করা হচ্ছে। আমন ধান কাটার পূর্ব মুহুর্তে ক্ষেতে সরিষা ছড়িয়ে দিতে হয়। এর কয়েকদিন পর ধানা কাটা হয়ে হেলে জমিতে যতটুকু জো থাকে তাতেই সরিষা চাষ শেষ হয়ে যায়। বিনা চাষে ও কম খরচে সরিষা চাষের ফলে চাষিরা অতিরিক্ত ফসল হিসাবে সরিষা ঘরে তুলতে সক্ষম হওয়ায় আগামীতে আরও বেশী পরিমাণ জমিতে সরিষা চাষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান জানান, আশাশুনির মাটির গুণাগুণ অনুধাবন করে বারি সরিষা ১৪, ১৭, ৯ ও ১৮, টরি ৭, বিনা ৯, বিএডিসি ১ জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনা, কীটনাশক ও সারের পাশপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রিলে বা বিনা চাষে সরিষা বপনের মাধ্যমে অধিকাংশ ক্ষেতে সরিষা চাষ করা হয়েছে। অর্থাৎ ধান কাটার পূর্বে ক্ষেতে সরিষা বীজ ছড়িয়ে দেওয়া হয়। ধান কাটার পর সেখানে সরিষা অঙ্কুরুদ্গমন হয়ে গাছ গজিয়ে বড় হতে থাকে। আমরা চেষ্টা করেছি মৌসুমের শুরুতে বীজ সরবরাহ করতে। এবং অশানুরুপ সাড়া পেয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাল্লাহ ভালই ফসল ঘরে তুলতে পারবে। সরিষা ঘরে তোলার সাথে সাথে একই জমিতে বোরো আবাদ সম্ভব হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শীতার্তদের পাশে খেশরা ব্লাড ফাউন্ডেশন
পরবর্তী পোস্ট
এমপি রবির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting