দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৪
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২, ২০২২
ডিসেম্বর ২, ২০২২ ০ কমেন্ট 465 ভিউস

বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি সদর বাজার বণিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি বাজার চত্বরে বণিক সমিতির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় আলোচনা সভা, সকল বীর শহীদ ও মরহুম ব্যবসায়ীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও আশাশুনি ফায়ার সার্ভিসের মহড়া শেষে সারারাত ব্যাপী মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের সাথে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। প্রতি রাতে কমপক্ষে একটি ঔষধের দোকান জনস্বার্থে অসুস্থ রোগীদের জীবন রক্ষায় খোলা রাখতে হবে। এছাড়া সন্ধ্যার মধ্যে কেরামবোর্ড ও লুডু খেলা বন্ধ করতে হবে। যদি কেউ সন্ধ্যার পরে কোন দোকানে বা অন্যান্য স্থানে এ সমস্ত খেলাধুলা করে ও কেউ যদি ঔষধের দোকান খোলা না রাখে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, কোন ধরনের জুয়া খেলা হলে ক্ষমা করা হবে না। যদি কেউ জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া বলেন, বাজারের ব্যবসায়ীদেরকে ক্রেতার কাছে ন্যায্য মূল্যে মালামাল বিক্রয় করতে হবে। যদি কেউ অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বণিক সমিতির উপদেষ্টা ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, বাজার জামে মসজিদের ইমাম বাকী বিল্লাহ, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, বণিক সমিত উপদেষ্টা বিল্লাল হোসাইন, বণিক সমিতির সহ-সভাপতি ডেন্টিস্ট কামরুজ্জামান, স্বপন বিশ্বাস, চা ব্যবসায়ী সমিতির সভাপতি খান মোঃ রেজাউল করিম, ভ্যানচালক সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু সহ সমিতির নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুনজিতপুর রথখোলায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় জনপ্রিয় হয়ে উঠেছে পানিফল চাষ, আগ্রহ বাড়ছে চাষীদের

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting