দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৫
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৮, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ০ কমেন্ট 348 ভিউস

পাইকগাছা প্রতিবেদক :

পাইকগাছার আলোচিত শিববাটি ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে শিক্ষার্থীরা ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় ছাত্রদের সাথে শত শত জনতা যোগ দেয়। বার বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষত বিক্ষত এ অঞ্চলের মানুষের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে টোল। এটার অপসারণ করুন। টোল মুক্ত এ জনপদ। ব্রীজের দু’পাশে জানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং থানা পুলিশ ঘটনাস্থল ও সড়ক বিভাগের কর্মকর্তারা যৌথভাবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

উল্লেখ্য, পাইকগাছা ও কয়রা প্রধান সড়কের শিববাটিস্থ কপোতাক্ষ নদের উপর সড়ক বিভাগের একটি ব্রীজ রয়েছে। প্রতিদিন এ ব্রীজ দিয়ে পাইকগাছা কয়রা সহ আশেপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। ব্রীজটি টোল মুক্ত করতে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। ইতোপূর্বে একাধিক সংসদ সদস্য ও টোল মুক্ত করতে চেষ্টা করেছে। কিন্তু দীর্ঘ চেষ্টা করে যখন টোল মুক্ত করা সম্ভব হয়নি, তখন এলাকার মানুষ শেষমেশ অপ্রত্যাশিত টোল তুলে নিতে দাবি জানায়।

এলাকাবাসীর এ দাবি ও কোন আমলে আসেনি। বর্তমানে নেহা এন্টারপ্রাইজ নামে খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগ থেকে ইজারা নিয়ে স্থানীয় মিনারুল ও আনারুল এর মাধ্যমে টোল আদায় করে আসছিল। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট টোল ঘর ভাংচুর করে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে বেশ কিছু দিন টোল আদায় বন্ধ থাকে ।

এরপর দু দফায় আদায় এবং বন্ধ করা হয়। গত কয়েকদিন আবারো টোল আদায় শুরু করলে শিক্ষার্থীরা শনিবার সকালে ব্রীজে অবস্থান নিয়ে টোল মুক্ত করার দাবি জানায়। এসময় যানযট সৃষ্টি সহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ জন প্রতিনিধি অংশ নেয়।

এসময় তারা টোল চার্ট না থাকা, অতিরিক্ত টোল আদায়, তৃতীয় পক্ষের মাধ্যমে টোল আদায় সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে সম্পূর্ণ টোল মুক্ত করার দাবি জানায়। টোল আদায় চলমান একটি প্রক্রিয়া উল্লেখ করে কর্তৃপক্ষ বলেন উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা ছাড়া টোল মুক্ত করা সম্ভব নয়। জনসাধারণের পক্ষে কর্তৃপক্ষ বরাবর আবেদন করার মাধ্যমে টোল মুক্ত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন কর্তৃপক্ষ।

এছাড়া অন্যান্য বিষয় গুলো দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এছাড়া আলোচনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানান কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইসবাত, ওসি ওবাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপ সহকারী প্রকৌশলী আজিম কাওসার, শিক্ষার্থী নয়ন, মেহেদী হাসান, কাবিদ ও হোজাইফা সহ ছাত্র জনতা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুয়েটে ‘গুডস প্রকিউরমেন্ট’ বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
শান্তিকামী সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত : জামায়াতের আমির

রিলেটেড পোস্ট

অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের...

জুলাই ৮, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

শতবর্ষী বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ৬, ২০২৬

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জুলাই ৬, ২০২৬

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম

জুলাই ৫, ২০২৬

পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...

জুলাই ৫, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting