দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:০১
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ করছে আরিফা- আমজিয়া, কর্তৃপক্ষ নীরব

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২১, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬ ০ কমেন্ট 47 ভিউস

#পৌরসভা থেকে পাশকরা প্লান এড়িয়ে পাঁচতলা ভবন নির্মান , কর্তৃপক্ষ নিরব

#প্রতিবেশীদের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে আরিফা

 

হাবিবুর রহমান: পৌরসভা থেকে পাশ করা প্লান এড়িয়ে চারতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরিফা খাতুনের বিরুদ্ধে। পাশ্ববর্তী জমির মালিকরা প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেয়া হয়েছে। ঘটনাটি শহরের কামালনগর বউবাজার এলাকার।

সরজমিনে জানা যায়, জামালনগর বউ বাজার এলাকার জনৈক আব্দুল আজিজ এর পুত্র কামরুজ্জামান আজাদের নিকট থেকে একটি দলিলে ৮.২৫ শতক জমি ক্রয় করে। উক্ত জমিতে ভবন নির্মাণ করার জন্য সাতক্ষীরা পৌরসভায় প্লান জমা দেয়া হয়। জমা দেয়া প্লান পাশও হয়ে গেছে। উক্ত প্লানে রাস্তার পাশ দিয়ে ৫ফুট এবং অন্যান্য পাশ দিয়ে ৩ ফুট চার ইঞ্চি জমি ছাড়ার নির্দেশনা দেয়া আছে। কিন্তু ভবন নির্মাণের ক্ষেত্রে আরিফা খাতুন পৌরসভার দেয়া নির্দেশনা না মেনে উল্টো রাস্তার পাশে ছাদ দেয়ার সময় ৫ ফুট রাস্তার মধ্যে প্রবেশ করে ছাদের সেনেটারী জানিয়েছে। পৌরসভার দেয়া নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদ করেন পাশ্ববর্তী জমির মালিক এ্যাডভোকেট আজিজুর রহমান।তিনি পাশ্ববর্তী জমির মালিক রফিকুল ইসলাম মন্টু, নাহিদ, মুকুল ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে গত ৬ সেপ্টেম্বর ঘটনাস্থলে গিয়ে আরিফা খাতুনকে ফোন করেন। তাকে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানানো হয়। ঘটনাস্থলে আসতে অপারগতা জানালে পৌরসভার নির্দেশনা মেনে ভবন নির্মাণের জন্য আরিফা খাতুনকে অনুরোধ করেন এ্যাডভোকেট আরিফা খাতুন। রাস্তার মধ্যে ৫ফুট ঢুকে ছাদের সেনেটারী খুলে ফেলারও অনুরোধ করেন তিনি। কিন্তু রাস্তার দিকে ঢুকে পড়া ৫ফুট ছাদের সেনেটারী খুলে না ফেলায় গত ৭ সেপ্টেম্বর বিকাল ৫টার সময় এ্যাডভোকেট আজিজুর রহমান পার্শ্ববর্তী জমির মালিক রফিকুল ইসলাম মন্টু, মুকুল এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আব্দুস সবুর, তপুর, কামরুল, কিরণ সহ ১০/১২ জনকে সাথে নিয়ে আরিফা খাতুনের নির্মাণাধীন ভবনের নিকট জান।

আজিজুর রহমান সহ অন্যান্যরা প্রত্যক্ষ করেন যে, আরিফা খাতুন পৌরসভার নির্দেশনা মোতাবেক রাস্তার ধার থেকে ৫ফুট জায়গা এবং অন্যান্য ৩পাশ থেকে ৩ফুট ৪ ইঞ্চি জায়গা না ছেড়ে ক্রয়কৃত সব জায়গায় তিনি ভবনের ভীত করেছেন। এছাড়াও তিনি অবৈধ ভাবে রাস্তার মধ্যে ৫ফুট প্রবেশ করে ছাদের সেনেটারী করেছে। ঘটনাস্থল থেকে ।অ্যাডভোকেট আজিজুর রহমান আরিফা খাতুনকে ফোন করেন কিন্তু ফোনে সাড় দেননি তিনি।

তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে দাড়িয়ে অ্যাডভোকেট আজিজুর রহমান উপস্থিত অন্যান্যদের জানান, অবৈধ সেনেটারী খুলে না নেওয়ায় আমি তা খুলে দিলাম।ওইদিন রাত সাড়ে দশটার দিকে আরিফা খাতুনের পাশ্ববর্তী ভবন মালিক রফিকুল ইসলাম মন্টুর বাড়ীতে হামলা চালায় আরিফা খাতুনের নেতৃত্বে তার ভাড়াটে বাহিনী। ওই সময় তার সাথে নিজ পুত্র-গালিব, ভগ্নিপতি চাঁদপুর কলেজের প্রভাষক ইকবাল হোসেন, সরাপপুরের মনিরুজ্জামান সহ অচেনা ১৫/২০ জন।তারা মন্টুর বাড়ীর গেট ভাঙ্গার চেষ্টা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারের ভয়-ভীতিও দেখায়। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম মন্টু সদর থানায় শরিফা খাতুন সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন।

রফিকুল ইসলাম মন্টুর বাড়ীতে হামলার পর রাত ১১টার সময় স্থানীয় মহাসিন, আবুল হোসেন ও কামরুল আরিফা খাতুনকে বলেন, এ ভাবে বিরোধ না করে স্থানীয় সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুকে নিয়ে শালিসে বসেন। এক পর্যায়ে স্থানীয়দের মধ্যে মহাসিন ও আবুল উভয়ে উদ্যোগ নিয়ে ৯ সেপ্টেম্বর দু’পক্ষকে নিয়ে কামালনগর বউ বাজারের রফিকুল ইসলাম মন্টুর ব্যবসা প্রতিষ্ঠান মাহমুদ এন্টারপ্রাইজে বসেন বিকাল সাড়ে পাঁচটায়। সেখানে উপস্থিত হন সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু।

বসার পর কাউন্সিলর বাবু সবাইকে বলেন,চলেন আমরা সরজমিনে সমস্যা দেখি। সবাই শরীফা খাতুনের নির্মাণাধীন ভবনের সামনে রাস্তায় উপস্থিত হন। সেখানে গিয়ে দু’পক্ষের বিবাদের কারণ জানতে চান সাবেক কাউন্সিলর বাবু। এ সময় অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, আরিফা খাতুন পৌরসভার প্লানের বাইরে গিয়ে ভবন নির্মাণ করেছেন। তিনি রাস্তা থেকে ৫ফুট জমি ছাড়েনি। এছাড়াও ছাদের সেনেটারিং ৫ফুট ঢুকে গেছে রাস্তার মধ্যে। এ্যাডভোকেট আমিনুর রহমানের সাথে একমত পোষণ করে পাশ্ববর্তী জমির মালিক মুকুল, মন্টু সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ ও মতামত দেন।এরপর সাবেক কাউন্সিলর বাবু ভবন মালিক আরিফা খাতুনকে বলেন, আপনারা পৌরসভার থেকে পাশ করা প্লান অনুসরণ করছেন না। রাস্তা থেকে ৫ফুট জমি ছাড়া হয়নি উল্টো ছাদের সেনেটারি ৫ফুট রাস্তার মধ্যে ঢোকানো হয়েছে। ভবনের অপর ৩ পাশ দিয়েও জমি ছাড়া হয়নি। এগুলো সবই অনিয়ম হচ্ছে।

এরপর কাউন্সিলর বাবু সবাইকে বলেন, চলেন বউ বাজার গিয়ে বসে কথা বলি। এক পর্যায়ে আরিফা খাতুন উত্তেজিত হয়ে আক্তার হোসেন চঞ্চলের জামার কলার ধরে মারপিট শুরু করেন এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রফিকুল ইসলাম মন্টুর শিশুপুত্র আরাফ মাহমুদ (১৩) সহ ৩ জন আহত হয়। আরিফা খাতুনের সাথে মারপিটে অংশ নেয় আরিফা খাতুনের ভগ্নিপতি ইকবাল হোসেন, ভাড়াটে শাহিনুর, আমিনুর রহমান ও ভাই মানিরুজ্জামান সহ ৭/৮ জন।

এদিকে ভবন নির্মাণ নিয়ে পার্শ্ববর্তী জমির মালিকদের সাথে বিরোধের জের ধরে সাজানো ষড়যন্ত্র মূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন আরিফা খাতুন। আদালতে দাখিল করা ওই মামলার তদন্তভার দেয়া হয়েছে সিআইডি বিভাগকে। ওই মামলার আসামী করা হয়েছে রফিকুল ইসলাম মন্টু, মহাসিন আলম, মুজিবর রহমান, আক্তার হোসেন চঞ্চল ও আব্দুস সবুরকে। এর মধ্যে রফিকুল ইসলাম মন্টুর দাবী, প্রতিবেশীদের সঙ্গে ভবন নির্মাণ নিয়ে আরিফা খাতুনের বিরোধ চলে আসছে। অন্যান্য আসামীরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা দু’পক্ষের মধ্যে শাস্তি স্থাপনের কাজ করে আসছিলো। রফিকুল ইসলাম মন্টু আরিফা খাতুনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারন ডায়েরী করার ৩ দিন পর আরিফা খাতুন আদালতে মামলা ঠুকেছেন।

এদিকে পৌরসভা থেকে পাশ করা প্লান এড়িয়ে অবৈধভাবে ৫তলা ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশী মাহমুদা খাতুন, কামরুনাহার নিলুফা ইয়াসমিন, খালেদা বেগম ও সাহিদা বেগম সাতক্ষীরা পৌরসভায় গত ১জুন ও ৭ সেপ্টেম্বর, পৌর প্রশাসক বরাবর আরিফা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি ।

এ ব্যাপারে আরিফা খাতুন ও তার স্বামী আমজিয়াকে একাধিক বার ফোন দিলে তারা ফোনটি রিসিভ করেননি ।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্লানের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার সুযোগ নেই। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

রিলেটেড পোস্ট

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting