দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১২
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ–কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৭, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫ ০ কমেন্ট 239 ভিউস

কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে হেলাতলা ও যুগিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হেলাতলা ইউনিয়নের ইসলামকাটি দাখিল মাদ্রাসা ময়দানে ও বামনখালি বাজারে পৃথকভাবে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।

ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।

তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা , সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, কৃষক দল নেতা মাষ্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, আলতাফ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতা মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে ৯টি ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরী সাধারণ, সাধারণ সম্পাদক আমানুল হক, সাংগঠনিক সম্পাদক সরদার মনসুর আলী নির্বাচিত হয়েছেন।

সম্মেলন শেষে হেলাতলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত রফিকুল ইসলাম এঁর স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে, যুগিখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে বামনখালী বাজারে একইভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নয়টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সম্মতিতে ফজলুর রহমান মোল্লাকে সভাপতি, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার কে সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫ এর উদ্বোধন 
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের নলতায় জমি নিয়ে বিরোধে, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting