দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:১৪
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫ এর উদ্বোধন 

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৭, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫ ০ কমেন্ট 203 ভিউস
আব্দুর রশিদ:  জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে, অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট। বুধবার ২৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।
স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম,জে ডি এফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন এড এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান
(তহিদ),সাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।
এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।
উৎসবের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে। এছাড়াও, তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
দুই দিনব্যাপী এই উৎসবে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হচ্ছে। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য র্যালী, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা।
আয়োজকরা আশা করছেন, ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে এনজিও  সমন্বয় সভা
পরবর্তী পোস্ট
আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ–কলারোয়ায় সাবেক এমপি হাবিব

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting