দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

আদানিকে নিয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞার আরজি, খারিজ করলেন আদালত

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

আদানি গোষ্ঠী সম্পর্কে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে লেখালিখির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে রাজি হলেন না সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এ–সংক্রান্ত এক আবেদনের জবাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘গণমাধ্যমের বিরুদ্ধে আমরা কখনো কোনো নিষেধাজ্ঞা জারি করব না।’ তিনি বলেন, তাঁর এজলাসে এ–সংক্রান্ত যেসব মামলা হয়েছে, সে বিষয়ে শিগগিরই রায় জানানো হবে।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি ও কারচুপি করে অস্বাভাবিক সম্পদবৃদ্ধির যে অভিযোগ হিনডেনবার্গের প্রতিবেদনে আনা হয়েছে, তার জেরে ওই শিল্পসাম্রাজ্যে বিরাট ধস নেমেছে। সেই ধাক্কা এই শিল্পগোষ্ঠী এখনো কাটিয়ে উঠতে পারেনি। আজই জানা যায়, ভারতীয় জীবনবিমা কর্পোরেশন (এলআইসি) যে দামে আদানি গোষ্ঠীর শেয়ার কিনেছিল, বর্তমান দাম তার নিচে নেমে গেছে।

হিনডেনবার্গের অভিযোগের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি এবং সে জন্য সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব সরকার মেনে নেয়নি। সংসদে সরকার এ নিয়ে আলোচনায়ও রাজি হয়নি। বিরোধীদের তোলা কোনো প্রশ্নের জবাবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেননি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়।

মামলাকারীদের অন্যতম আইনজীবী এম এল শর্মার আরজি ছিল, সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত গণমাধ্যমে এই বিষয় নিয়ে কিছু লিখতে বারণ করা হোক। কারণ, গণমাধ্যম উত্তেজনা ছড়াচ্ছে। আইনজীবী শর্মা ওই আরজি নিয়ে জোরাজুরি করলে প্রধান বিচারপতি বলেন, ‘কোনো যুক্তিগ্রাহ্য ও গ্রহণযোগ্য পরামর্শ দিন। গণমাধ্যমের কণ্ঠরোধ নয়।’

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জে বি পর্দিওয়ালার এজলাস ইতিমধ্যেই এ–সংক্রান্ত একগুচ্ছ আবেদন শুনেছেন। মোট চারটি জনস্বার্থ মামলার শুনানি একসঙ্গে হচ্ছে। এম এল শর্মার আরজি হিনডেনবার্গের বিরুদ্ধে তদন্ত করার। আইনজীবী বিশাল তিওয়ারির আরজি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিনডেনবার্গ যেসব গুরুতর অভিযোগ এনেছে, তার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক।

কংগ্রেস নেতা জয়া ঠাকুরের মামলায় দাবি, সুপ্রিম কোর্টে কর্মরত কোনো বিচারপতির তত্ত্বাবধানে আদানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হোক। মুকেশ কুমারের করা চতুর্থ মামলায় বলা হয়, সরকারের বিভিন্ন সংস্থাকে দিয়ে আদানির বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপির তদন্ত করা হোক, যা তদারকি করবেন সুপ্রিম কোর্টের কোনো সাবেক বিচারপতি।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সর্বোচ্চ আদালতকে বলা হয়েছিল, মুখবন্ধ খামে অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারপতির নাম সরকার সুপারিশ করবে। তাঁদের মধ্য থেকে সুপ্রিম কোর্ট কাউকে বেছে নেবেন। কী কী বিষয় তদন্ত করা হবে, সরকার তা–ও ঠিক করে দেবে। তবে কিছুতেই এমন কিছু করা যাবে না, যাতে শেয়ারবাজারের নিয়ন্ত্রকেরা ব্যর্থ প্রতিপন্ন হয়। সরকারের এসব শর্ত ও সুপারিশ সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। প্রধান বিচারপতি বলেছিলেন, মুখবন্ধ খাম গ্রহণ করার অর্থ হবে কমিটির নিরপেক্ষতা না থাকা। মানুষ মনে করবেন, সরকারই সব ঠিক করে দিচ্ছে। ওটা সরকারের গড়ে দেওয়া কমিটি। তিনি বলেছিলেন, সর্বোচ্চ আদালত স্বচ্ছতা চান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বইমেলায় হামলার হুমকি, মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যাচ্ছেন না দুই মন্ত্রী
পরবর্তী পোস্ট
মেঘালয়ে আমরা গরুর মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা দেব না: রাজ্য বিজেপির প্রধান

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting