দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৭
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অস্থির মুরগির বাজারে এবার আরেক দুঃসংবাদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

জাতীয় ডেস্ক:

অস্থির মুরগির বাজারে কেজিতে ২৬০ টাকায় ঠেকা ব্রয়লারের দাম এ সপ্তাহে না বাড়লেও সরবরাহ সংকটেপড়া দেশি এবং সোনালির দাম ঊর্ধ্বমুখী। আর পাইকারিতেও দাম বেড়ে গেছে ডিমের। তবে রমজানের আগে বিক্রি কমে যাওয়া মুদিপণ্যের বাজার কিছুটা শীতল।

এদিকে বাজার অভিযানে এসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়ে গেল, জোগান স্বাভাবিক থাকার পরও দামের কারসাজি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

শুক্রবার (১৭ সার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অস্থিরতার বৃত্তে বন্দি মুরগির বাজার; ব্রয়লারের দাম কেজিতে চড়ে আছে ২৬০ টাকায়। এর মধ্যে ব্যবসায়ীরা জানালেন, সরবরাহ সংকটে পড়েছে দেশি আর সোনালি মুরগি।

ফলে এ সপ্তাহে সোনালির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৩২০-৩৮০, আর দেশিতে প্রতি পিস (৮০০-৯০০ গ্রাম) ৩০ টাকা পর্যন্ত বেড়ে ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। দামের চাপে বিক্রি কমেছে বলেও জানান বিক্রেতারা।

ডিমের বাজারেও পাওয়া গেল না দাম কমার খবর। রোজার শুরুতেই আরেক দফা বাড়তে পারে দাম। এতে বিক্রি কমে যাওয়ার শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা ফুঁসছেন বাজার মনিটরিং না থাকায়।

রোজার বাজারে ছোলার দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫-৯৫ টাকা। তবে অন্য পণ্যের দামে গরম ভাব রয়েই গেছে। প্রতি কেজি খোলা চিনি ১১৫-১২০ টাকা, মসুর ডাল ১৩৫-১৫০ টাকা, খেসারি ডাল ৮০-৯০ টাকা, অ্যাংকরের বেসন ৭৫-৮৫ টাকা এবং বুটের বেসন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।

এদিকে, মাসের মাঝামাঝিতে বিক্রি কমা মুদিপণ্যের দোকানদাররা জানান, বেশ খানিকটা ঠান্ডা চাহিদা, জোগান আর দামে। সাপ্তাহিক ছুটির দিনে মাছের বাজারে দর কষাকষি থাকলেও দাম বাড়ার বড় অভিযোগ নেই ক্রেতাদের।

আকারভেদে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩০০-৫০০ টাকায়। দেশি জলাশয়ের মাছের দাম ৮০০-১০০০ টাকা চাওয়া হচ্ছে। এছাড়া ইলিশ ১,৩৫০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, ছাগলের মাংস ৯০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।

এছাড়া বেশির ভাগ সবজির দাম ১০০-২০০ টাকার মধ্যে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শজনে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, বরবটি ১০০-১২০ টাকা ও কচুরলতি ১০০-১৪০ টাকা, প্রতি কেজি করলা ৭০-৮০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটোল ৬০-৮০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৯০ টাকা, চিচিঙ্গা ৬০-৮০ টাকা ও ঝিঙ্গা ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

যদিও বাজার অভিযানে এসে ভোক্তাদের আশ্বস্ত করে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানালেন, চাহিদা মতোই পণ্যের সরবরাহ রয়েছে বাজারে। কোনো অনিয়ম বা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই নেয়া হবে ব্যবস্থা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জ্বালানি সংকট নিরসনে খুলছে নতুন সম্ভাবনার দ্বার
পরবর্তী পোস্ট
হজ খরচ না কমালে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting