দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২০
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

অসহায় বৃদ্ধা মায়ের আকুতি: ‘আমার ছেলের হাত থেকে আমাকে বাঁচান’

কর্তৃক mirkhairul.news মে ১০, ২০২৫
মে ১০, ২০২৫ ০ কমেন্ট 249 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা মোসাঃ জামিলা বিবি বেগম জীবনের শেষ প্রান্তে এসে নিজের ছেলের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে সাংবাদিকদের সামনে নির্ভরতা ও রক্ষার আকুতি জানিয়েছেন। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি একজন স্বামীহারা, অসুস্থ ও বয়োবৃদ্ধ নারী। আমার ৩৯ বছর বয়সী ছেলে মোঃ রাহাত আলী (জসীম) একজন নেশাগ্রস্ত, উচ্ছৃঙ্খল, লোভী ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। সে শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে নানাভাবে নির্যাতন করে আসছে।”তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন। কিন্তু মাঝের ছেলে জসীম বিপথে গিয়ে প্রথমে উচ্ছৃঙ্খল জীবন শুরু করে এবং পরে পৈত্রিক সম্পত্তির অংশ নিয়ে অত্যাচার শুরু করে। স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় সম্পত্তির অংশ বাবদ তাকে ২ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয় এবং সে নিজেই লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করে পৃথক বসবাস শুরু করে। “কিন্তু সেই অর্থ নেওয়ার পরও সে আমাদের ঘরে এসে গালাগালি করে, টাকা দাবী করে, স্বর্ণালঙ্কার ও ব্যবসায়িক মালপত্র চুরি করে। আমার অন্য ছেলেমেয়েদের জীবনও সে অতিষ্ঠ করে তুলেছে,” — কাঁদতে কাঁদতে বলেন এই বৃদ্ধা। তিনি জানান, প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন কেউ প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হুমকি দেয় তার ছেলে। অসহায় হয়ে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এফিডেভিট করেছেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছেন। “আমি এখন রাতে ঘুমাতে পারি না, ঘুমের মধ্যেও আঁতকে উঠি। আমার শরীর ও মন দুটোই ভেঙে পড়েছে। জীবনের এই শেষ পর্যায়ে আমি একটু শান্তি চাই।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার কনিষ্ঠ কন্যা রাবেয়া খাতুন লাকী। তিনিও মায়ের পক্ষে প্রশাসনের প্রতি অনুরোধ জানান যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নির্যাতনের হাত থেকে পরিবারকে রক্ষা করা হয়। জামিলা বিবি বেগমের এই আকুল আর্তি যেন সমাজ ও রাষ্ট্রের বিবেককে নাড়িয়ে দেয় — এমন প্রত্যাশায় তার আবেদন এখন প্রশাসনের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপের অপেক্ষায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা টিচার্স ট্রেনিং কলেজে ১২ দিন ব্যাপী বেসিক টিচার্স ট্রেনিং কোর্সের সমাপনী 
পরবর্তী পোস্ট
পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা 

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting