পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা 

পাইকগাছা প্রতিবেদক:  পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে  প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের আগামী নির্বাচন, দ্বিতল ভবন নির্মাণ, আয়-ব্যয় সংক্রান্ত হিসাবনিকাশ সহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা বা মতামত তুলে ধরেন সিনিয়র সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধক্ষ্য বাবুল আক্তার, সাবেক সম্পাদক এসএমআলাউদ্দিন সোহাগ, নজরুল ইসলাম, স্নেহেন্দ্র বিকাশ, বিভাসিন্দু সরকার, প্রমথ সানা, আলাউদ্দীন রাজা, মিজানুর রহমান মন্টু, কৃষ্ণ রায়, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র  মন্ডল, বদিউর জামান, শাহজাহান বাদশা, খোরশেদ আলম, উজ্জ্বল দাশ, শাহরিয়ার কবির প্রমুখ। এসময় মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Comments

Leave a Reply