দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০০
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

অবশেষে করোনা রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, সরকারকে কিট দিবে ২৫ এপ্রিল

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২২, ২০২০
এপ্রিল ২২, ২০২০ ০ কমেন্ট 336 ভিউস
উৎপাদিত কিট পরীক্ষার জন্যে করোনা রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ ২২ এপ্রিল চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে। আগামী ২৫ এপ্রিল তারা সরকারকে কিট সরবরাহ করতে পারবে বলে  জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি জানান, এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র পাঁচজন করোনা রোগীর রক্ত পেয়েছিল। সেসময় ল্যবরেটরিতে গোলযোগ তৈরি হয়েছিল। এখন তারা আবার কিট উৎপাদন শুরু করছেন। তাই গবেষণার জন্য আবারও করোনা রোগীর রক্তের প্রয়োজন হয়েছে।

গত ১২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লেখা চিঠিতে গণস্বাস্থ্য কেন্দ্র ১০ জন করোনা রোগীর প্রতিজনের তিন সিসি করে রক্তের প্রয়োজনের কথা জানায়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠির কোনো উত্তর দেয়নি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী  বলেন, ‘গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীকে স্বাস্থ্য অধিদপ্তরে বসিয়ে রাখা হয়েছিল। ডিজি অনেকক্ষণ পরে বলেছেন ফাইল নাই, ফাইল পাই না। এরপর ৪টার দিকে তাকে বলা হয়েছে, আজকে চলে যান।’

তখন ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেন এবং পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় আজ ২২ এপ্রিল সকাল ১১টার দিকে সেই চিঠির উত্তর পেয়েছেন।

আজকেই গণস্বাস্থ্য কেন্দ্র করোনা রোগীর রক্ত হাতে পেয়ে যাবেন বলে আশা করছেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ’গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে কিট উৎপাদন চলছে। আমাদের কিটের কার্যকারিতা সম্পর্কে আমরা নিশ্চিত। অধিকতর পরীক্ষা করে আমরা আরও নিশ্চিত হব। বাংলাদেশের প্রয়োজন তো মিটবেই, আরও পাঁচ-ছয়টি দেশে আমরা কিট রপ্তানি করতে পারব। সরকারের কাছে প্রত্যাশা যত দ্রুত সম্ভব গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ব্যবস্থা যেন করা হয়। রক্তের নমুনা দেওয়ার মত আটকে যেন না থাকে।’

‘এই রক্ত দিয়ে গবেষণার কাজ চলবে। কিট উৎপাদনের কাজ চলছে। আগামী ২৫ এপ্রিল তারা সরকারকে কিট সরবরাহ করতে পারবে,’ যোগ করেন তিনি।

সুত্র: ডেইলী স্টার

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
“ভিআইপিদের করোনা চিকিৎসার জন্য আইসিইউসহ আলাদা হাসপাতাল’’ সংবিধান লংঘনের শামিল
পরবর্তী পোস্ট
৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

রিলেটেড পোস্ট

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন...

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting