দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৫
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসারাদেশ

অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও ভর্তির সিদ্ধান্ত

কর্তৃক kobirubel.satnadee মে ১, ২০২০
মে ১, ২০২০ ০ কমেন্ট 356 ভিউস

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গুণগত মান বজায়সহ এজন্য বেশকিছু শর্ত মেনে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাববুব হোসেন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সদস্য অধ্যাপক দীল আফরোজাসহ একাধিক পরিচালক উপস্থিত ছিলেন।

জানা গেছে, সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা ও নতুন শিক্ষার্থী ভর্তি অনিশ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাসোসিয়েশনের সভাপতি। বিষয়টি বিবেচনা করে চলমান সেমিস্টার শেষ করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা, খাতা মূল্যায়ন করার অনুমোদন দেন শিক্ষামন্ত্রী। তবে এ জন্য বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়।

এসব শর্তের মধ্যে অনলাইনে পরীক্ষা নেয়া হলেও বিশ্ববিদ্যালয় খুললে পরীক্ষার খাতা মূল্যায়ন করা অথবা অনলাইন ক্লাসের মাধ্যমে নম্বর প্রদান করা, কুইজ আয়োজন, ওপেন বুক পরীক্ষা ও গুণগত মান বজায় রেখে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন পদ্ধতিতে নতুন ভর্তি শুরুর প্রস্তাব করা হলে আলোচনার মাধ্যমে ইউজিসির নির্দেশনা মেনে সব কার্যক্রম করার নির্দেশ দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনের আওতায় ক্লাস কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। যাদের সক্ষমতা নেই ইউজিসিরর সহযোগিতায় সেই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন দীপু মনি।

কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ছাড়াই সেমিস্টার শেষ করে সার্টিফিকেট দেয়া হলে তা বাতিল করতে বলা হয়েছে। এছাড়া বন্ধের মধ্যে শিক্ষকদের চাকরিচ্যুত, বেতন কমিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্ধারিত ছুটি ঘোষণা হওয়ায় নতুন করে সেশনজট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখতে শিক্ষামন্ত্রী, ইউজিসি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করেছেন। বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় এ সভা শেষ হয়।

জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি জাগো নিউজকে বলেন, চলমান পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, খাতা মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাবে শিক্ষামন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইউজিসির সঙ্গে আলোচনা করে সকল কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে যেসব আলোচনা হয়েছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনলাইন কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটি নিয়ে স্টাডি চলছে, সব ধরনের সক্ষমতা যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, চলমান প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। সূত্র: জাগো নিউজ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কারখানা-প্রতিষ্ঠান খুলতে চায় সরকার, আন্তঃমন্ত্রণালয় সভা রোববার
পরবর্তী পোস্ট
করোনাভাইরাসের সম্ভাব্য ১০২টি টিকা তৈরির কাজ চলছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting