Home Blog Page 2739

টাকার বিনিময়ে রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশের নাগরিক!

0

সাতনদী ডেস্ক : এক শ্রেণীর অসাধু মানুষের সহায়তায় টাকার বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশেরে নাগরিক। এতে করে বাংলাদেশের সচেতন মহল গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এসব কর্মকান্ড এখনি থামানো না গলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে বলে আশংকা করা হচ্ছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা হাত বাড়ালেই পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। ৭০ হাজার টাকায় মিলছে জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেটসহ পাসপোর্ট তৈরির কাগজ ও পাসপোর্ট।

চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সায়েদ বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের অবস্থান কঠোর। কোনো পাসপোর্ট ভেরিফেকিশন করার আগে কাগজপত্র ভালোভাবে পর্যালোচনা করা হয়। গত এক বছরে মনসুরাবাদে পাসপোর্ট করাতে এসে আটক হয়েছেন ৫৪ জন রোহিঙ্গা।’

পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আল আমিন মৃধা বলেন, ‘কয়েক মাসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা।’ অভিযোগ রয়েছে, পুলিশের দায়সারা পাসপোর্ট ভেরিফিকেশনের কারণেই রোহিঙ্গাদের হাতে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট।
অবশ্য, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে এ আলম মিনা ও সিএমপির বিশেষ শাখার উপকমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘পাসপোর্ট ভেরিফিকেশনের নীতিমালা অনুসরণ করেই কাজ করে পুলিশ। পাসপোর্ট ভেরিফিকেশনে যদি কারও গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।’

অনুসন্ধানে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয় এমন কয়েকটি চক্র সক্রিয় রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। এ চক্রে রয়েছেন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা, পুলিশ ও পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং কক্সবাজারের দালাল। তারা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করতে ৭০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নেন।

একেকটা পাসপোর্ট তৈরিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পান ১৫ থেকে ২০ হাজার টাকা। পাসপোর্ট ভেরিফিকেশন প্রতিবেদনের জন্য পুলিশ সদস্য নেন ১০ থেকে ২৫ হাজার টাকা। আর দালাল চক্রের সদস্য ও ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা ১০ থেকে ২০ হাজার টাকা, ভুয়া কাগজপত্র তৈরি বাবদ ১৫ হাজার টাকা নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা বলেন, ‘একসময় ভুয়া কাগজপত্র দিয়েই রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির চেষ্টা করত দালাল চক্রের সদস্যরা। এখন রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে দেওয়া হচ্ছে আসল জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র। এমনকি ভুয়া মা-বাবা হিসেবে আনা হচ্ছে বাংলাদেশি নাগরিককে। এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিল তো রয়েছেই। দালাল চক্রের নতুন নতুন কৌশলের কারণে অনেক সময় রোহিঙ্গা শনাক্ত কঠিন হয়ে পড়ে। তারপর অফিসের কর্মকর্তাদের দূরদর্শিতার কারণে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে আসা রোহিঙ্গারা গ্রেফতার হচ্ছেন।’

পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আরেক কর্মকর্তা বলেন, ‘কারও পাসপোর্ট ইস্যু করা না করার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ওপর। পুলিশ যদি স্বচ্ছভাবে ভেরিফিকেশন করে তাহলে কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া সম্ভব হবে না।’

মামলা ও গ্রেফতারের ভয়ে কলকাতার তারকারা বিজেপিতে যাচ্ছে : অভিযোগ মমতার

0

সাতনদী ডেস্ক : রাজনীতি থেকে টালিগঞ্জ। ভারতের বাংলাছবির সিনেমা পাড়া। সদ্য শেষ হওয়া ভারতের সংসদ নির্বাচনের পরেও থেমে নেই রাজনীতির কাদা ছোড়াছুড়ি। এবার তারকাদের নিয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন পশ্চিম বাংলার মূর্খমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।

গ্রেপ্তারের ভয় দেখিয়ে কলকাতার নামী দামী তারকাদের দলে ভেড়াচ্ছে বিজেপি। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশ্য এই মুহূর্তে কলকাতার তারকাদের কদর যে দিল্লির সংসদে গুরুত্ববহন করছে সে কথা স্পষ্ট হয়েছে। যেমন দেব, নুসরাত, মিমি পশ্চিমবঙ্গের আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। অর্থাৎ ভোটের বাজারে তারকা ইমেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগেরবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন আসন থেকে টালিগঞ্জের তারকারা জয় নিয়ে ফিরেছেন।

স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের নজর এখন এইসব এলাকায় পড়বে। আর সে কাজটি নাকি ক্ষমতাসীন বিজেপি শুরু করে দিয়েছে। এটা মমতার দাবি। শুধু তাই নয়, বিভিন্ন মামলার ভয় দেখিয়েও যেভাবে হোক বিজেপি টালিগঞ্জকে শক্ত অবস্থান নেবে বলেও মনে করেন মমতা। কিন্তু ভয় দেখিয়ে কিনা, ইতোমধ্যে মমতা রিমঝিম মিত্র সহ একাধিক তারকা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

মমতার ইঙ্গিত চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণাসহ একাধিক টালিগঞ্জের তারকাদের দলে যোগদানের বিষয়ে চেষ্টা করছে বিজেপি। মমতা সম্প্রতি কলকাতার ধর্মতলার এক জনসভায় বলেন, ‘শতাব্দী আমাকে বলছিল, জানো দিদি, আমাকে আবার ইডি ডেকেছে…শতাব্দীকে একা নয়, প্রসেনজিৎ-, ঋতুপর্ণাকেও ডেকেছে ইডি। আরও অনেককেই ডাকবে। ডেকেই বলছে, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ কর। বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলে গ্রেপ্তার করা হবে না। না যোগাযোগ করলে তাপস পাল হতে হবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে…আমার কাছে প্রমাণ রয়েছে।’

রোজভ্যালি মামলায় ইতিমধ্যেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অন্যদিকে, সারদাকাণ্ডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রোজভ্যালি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পাল। চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বলেন, এটা খুবই চিন্তাজনক। চ্যালেঞ্জ করে বলছি, যদি এমন কেউ বলে থাকেন, তার নাম বলুন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কতটা হতাশ হলে সিবিআইকে বদনাম করার চেষ্টা করতে পারে কেউ।

প্রসঙ্গত, এর আগেও বহুবার সিবিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দেগেছিলেন মমতা। গত ফেব্রুয়ারিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মমতার ধর্না কর্মসূচি আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে।

মাত্র ৫ মিনিটে মিলবে আরএস খতিয়ান

0

সাতনদী ডেস্ক : দেশের মানুষের সহজ সেবা দিতে চালু হয়েছে জমির আরএস খতিয়ান অনলাইন সেবা। টাকা ও সময় দুটোই বাঁচবে ও ঘুষ, দূর্ণীতি রোধকল্পে বর্তমান সরকার এই সেবার মাধ্যমে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

আগে জমির বিভিন্ন রেকর্ড যেমন—এসএ, সিএস, বিআরএস নকল/পরচা/খতিয়ান/সার্টিফায়েড কপি অনলাইনে আবেদন করে সপ্তাহখানেক পর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে পাওয়া যেত। এবার যেখান থেকে খুশি, ইচ্ছামতো সময়ে ইন্টারনেটের মাধ্যমে মাত্র ৫ মিনিটেই পাওয়া যাবে জমির আরএস খতিয়ান। সম্প্রতি অনলাইনেই এই সেবা চালু হয়েছে।

খতিয়ান কী?
খতিয়ান জমির পরিচিতির এক প্রকার দলিল। সরকারিভাবে জরিপকালে জরিপ কর্মচারী দ্বারা জমিজমার বিবরণসংবলিত সরকারি দলিলই ‘খতিয়ান’ নামে পরিচিত। খতিয়ান মানেই মৌজার দাগ অনুসারে ভূমির মালিকের নাম, বাবার নাম, ঠিকানা, মালিকানার বিবরণ, জমির বিবরণ, মৌজা নম্বর, মৌজার ক্রমিক নম্বর (জেএল নম্বর), সীমানা, জমির শ্রেণি, দখলকারীর নাম, অংশ প্রভৃতির একটি সুস্পষ্ট হিসাব। যখন একটি পৃথক কাগজে খতিয়ানের অনুলিপি তৈরি করা হয়, তখন সেটিকে পরচা বলে।

খতিয়ানের প্রয়োজনীয়তা
খতিয়ান জমির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। জমি কেনার সময় ক্রেতাকে অবশ্যই জরিপের মাধ্যমে প্রণীত খতিয়ান ও নকশা যাচাই করতে হবে; জমির মৌজা, খতিয়ান ও দাগ নম্বর, দাগে জমির পরিমাণ জানতে হবে। পরচা যাচাই করে দেখতে হবে। শুধু জমি ক্রয়-বিক্রয়ই নয়, এর সঙ্গে জমি রক্ষণাবেক্ষণ এবং দখলে রাখার ক্ষেত্রেও খতিয়ানের গুরুত্ব রয়েছে। খতিয়ান বা পরচায় কোনো রকম সমস্যা মালিকানা, জমি ক্রয়-বিক্রয় প্রভৃতি ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তাই এতে কোনো সমস্যা থাকলে তা ঠিক করে নিতে হবে। মালিকানা নির্ধারণের জন্য জমির পরিচিতির দরকার হয়। বর্তমানে মালিকানা নির্ধারণে এর গুরুত্ব বেশি। খতিয়ানে শুধু মালিকের নামই নয়; বরং এর সঙ্গে বিক্রেতা ক্রয়সূত্রে মালিক হলে তাঁর মালিকানার যোগসূত্র সম্পর্কে নিশ্চিত হতে হবে। বিক্রেতা উত্তরাধিকারসূত্রে মালিক হলে পূর্বমালিকানা ক্রমান্বয়ে মেলাতে হবে। যদিও শুধু খতিয়ান দেখেই মালিকানা নিশ্চিত হওয়া যাবে না। এর জন্য হস্তান্তর দলিল, দখল, দাখিলা—সব কিছুর সমন্বয় প্রয়োজন। এ ছাড়া ভূমি উন্নয়ন কর আদায়, দখলের প্রমাণ, হস্তান্তর, বিবাদ নিষ্পত্তি সহজকরণ, জমির দাগ, অংশ, হিসসা, শ্রেণি জানার জন্য ভূমি মালিকানার ইতিহাস সংরক্ষণ, জমি বেচাকেনার সময় যাচাই ইত্যাদি কাজে জমির খতিয়ানের প্রয়োজন হয়।

খতিয়ান তোলার আগের পদ্ধতি
আগে জমির খতিয়ান বা পরচা তুলতে সবাইকে জেলা সদরের রেকর্ডরুম থেকে আবেদন করে হাতে লেখা খতিয়ান তুলতে প্রায় এক থেকে দুই মাস সময় লেগে যেত। অল্পদিনে খতিয়ান বের করে দেওয়ার নামে সেখানে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল। সাধারণ জনগণের কাছ থেকে অবৈধভাবে কয়েক শ থেকে হাজার টাকা হাতিয়ে নিত তারা। এসব ভোগান্তি থেকে রেহাই দিতে ২০১১ সালে যশোরের তৎকালীন সহকারী জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অনলাইনে আবেদনে জমির পরচা সরবরাহ করার উদ্যোগ নেন। পাইলট প্রকল্প শেষে ওই বছরের নভেম্বরে দেশের বাকি ৬৩টি জেলায় কাউন্টার, সার্ভাররুম সেটআপের মাধ্যমে অনলাইনে জমির পরচা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে সে ক্ষেত্রেও আবেদনকারীকে জেলা সদরে যেতে হতো। এর পরের বছর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র থেকে একইভাবে জমির পরচা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সারা দেশ থেকে গ্রাহকদের মতামত নিয়ে ২০১৩ সালে পাইলট প্রকল্প হিসেবে সিরাজগঞ্জের ৩০টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে ই-ল্যান্ড রেকর্ড সার্ভিস (ইএলআরএস) সিস্টেম চালু করা হয়। আশানুরূপ সাড়া পাওয়ায় পরবর্তীকালে ভূমি মন্ত্রণালয় সারা দেশের সব ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে এই সেবা চালু করে।

আরএস-কে পদ্ধতি চালু
ইএলআরএস সিস্টেমে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে আবেদন করা গেলেও তাত্ক্ষণিকভাবে খতিয়ান বা পরচা পাওয়ার সুযোগ ছিল না। সপ্তাহখানেক অপেক্ষার পর ওই তথ্যসেবা কেন্দ্র থেকেই সেটি গ্রহণ করতে হতো। এসব পরিস্থিতি বিবেচনায় খতিয়ানের কপি প্রাপ্তিতে জটিলতা ও দীর্ঘসূত্রতা পরিহার, সময়, খরচ ও যাতায়াতের ভোগান্তি হ্রাস, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, ভূমিসংক্রান্ত সেবা আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, আরএস খতিয়ানগুলোকে সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা এবং দেশের সব খতিয়ানের তথ্য একটি প্ল্যাটফরমে আনার জন্য আরএস খতিয়ান সংক্ষেপে ‘আরএস-কে’ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় আরএস খতিয়ানের ডিজিটালাইজড সংস্করণ তৈরির কাজ চলে আসছিল। সর্বশেষ এ বছরের ২৭ ফেব্রুয়ারি ‘হাতের মুঠোয় খতিয়ান’ স্লোগানে সচিবালয়ে আরএস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এর ফলে http://land.gov.bd বা http://rsk.land.gov.bd বা http://www.minland.gov.bd বা আরএস খতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে খতিয়ানের কপি সংগ্রহ করার সুবিধা উন্মুক্ত হয়।

দেশে প্রায় ৬১ হাজার ৫০০ (তিন পার্বত্য জেলা বাদে) মৌজা রয়েছে। এর মধ্যে ৪১ হাজার মৌজার জরিপ সম্পন্ন হয়েছে। প্রায় ৩২ হাজার মৌজার জরিপে প্রকাশিত এক কোটি ৪৬ লাখ আরএস (১৯৬৫ সাল থেকে চলমান জরিপে প্রস্তুত করা খতিয়ান) খতিয়ানের তথ্য অনলাইনে পাওয়ার সুযোগ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাকি খতিয়ানগুলো ক্রমান্বয়ে যুক্ত হতে থাকবে। জরিপ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং জরিপ শেষ হয়েছে এমন খতিয়ানগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। জরিপ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে গেজেট প্রকাশিত খতিয়ানও এসব লিংকে আপলোড করা হবে বলে জানানো হয়। ফলে এখন থেকে আর খতিয়ানের অনলাইন কিংবা সার্টিফায়েড কপি পেতে ভূমি অফিসে কিংবা ডিসি অফিসে দৌড়ানোর প্রয়োজন হবে না।

যেভাবে পাবেন আরএস-কে সেবা
অনলাইনে আরএস খতিয়ান পেতে চাইলে আগ্রহীকে প্রথমে https://www.land.gov.bd/pages/R-S-Khotian অথবা এই উদ্যোগের মূল ওয়েবসাইট ত্ংশ.ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটে যেতে হবে। মূল ওয়েবসাইটের হোম পেইজের মাঝামাঝি লেখা নাগরিক কর্নারে ক্লিক করতে হবে। এরপর খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানের অনলাইন আবেদন পেইজ আসবে। সেখানে ড্রপডাউনের মাধ্যমে নির্ধারিত বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা বাছাই করতে হবে। এরপর খতিয়ান নম্বর, বা দাগ নম্বর বা মালিকানার নাম কিংবা পিতা বা স্বামীর নাম দিতে হবে। এর যেকোনো একটি দেওয়ার পর নিরাপত্তার জন্য সেখানে থাকা ‘যোগফল প্রদান করুন’ ঘরটি পূরণ করতে হবে। তারপর ‘নিচে খুঁজুন’ বাটনটি চাপতে হবে। লোডিংয়ের মাধ্যমে নিচে দ্রুততম সময়ে মালিক, অকৃষি প্রজা বা ইজারাদারের তথ্য, দাগের সংখ্যা ও মোট জমির পরিমাণ দেখাবে। সেখানে নিচে ‘এই খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করুন’ কিংবা ‘অনলাইন কপির জন্য আবেদন করুন’ নামে দুটি লিংক বাটন আছে।

সেবাগ্রহীতা আরএস খতিয়ানের সার্টিফায়েড কপি (হার্ড কপি) নিতে চাইলে প্রথম বাটনটি চাপতে হবে। তাহলে নতুন একটি পেইজ আসবে। সেখানে সাধারণ নাকি জরুরি ডেলিভারি, ডেলিভারির মাধ্যম অফিস কাউন্টার নাকি ডাকযোগে সেটি নির্বাচন করে দিতে হবে। এরপর নির্ধারিত ঘরে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল, ঠিকানা বা পোস্টাল অ্যাড্রেস এবং যোগফল প্রদান—ঘরগুলো পূরণ করতে হবে। সাধারণ ডেলিভারিতে পাঁচ দিন এবং জরুরি ডেলিভারিতে তিন দিন সময় লাগবে। অফিস কাউন্টার থেকে নিলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে ইউক্যাশের মাধ্যমে কোর্ট ফি যথাক্রমে ২২ অথবা ২৭ টাকা দিতে হবে। আর ডাকঘরের মাধ্যমে নিলে ডেলিভারি চার্জসহ ইউক্যাশের মাধ্যমে যথাক্রমে সর্বমোট ৭২ টাকা অথবা ৭৭ টাকা পরিশোধ করতে হবে। তাই ইউক্যাশ নম্বর লেখা ঘরে সেবাগ্রহীতা যে ইউক্যাশ নম্বর থেকে ফি পরিশোধ করবেন, সেটি দিতে হবে। এরপর নিচে ‘টাকা পরিশোধ করুন’ বাটনে ক্লিক করতে হবে। টাকা পরিশোধ হয়ে গেলে আবেদন অনুযায়ী অফিস কাউন্টার কিংবা প্রত্যাশিত ঠিকানায় ডাকযোগে নির্দিষ্ট দিনের মধ্যে আরএস খতিয়ানের সার্টিফায়েড কপি সরবরাহ করা হবে। অন্যদিকে অনলাইন কপি নিতে চাইলে ‘অনলাইন কপির জন্য আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেইজে উপরোক্ত নিয়মে নাম, মোবাইল নম্বর ও যোগফল প্রদান ঘর বাধ্যতামূলকভাবে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল, ঠিকানা ঘরগুলো প্রযোজ্য হলে পূরণ করতে হবে। এরপর নিচে প্রিন্ট বাটন ক্লিক করলে নতুন পেইজে আরএস খতিয়ানের পিডিএফ ওপেন হবে। সেটি প্রয়োজনে ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

অ্যাপেও পাওয়া যাবে সেবা
স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেও সেবাটি দেওয়ার জন্য প্লেস্টোরে ‘আরএস খতিয়ান’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।

https://play.google.com/store/apps/details?id=com.softbdltd.rsk লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড ও ইনস্টল সম্পন্ন হলে অ্যাপটি ওপেন করতে হবে। এরপর ওয়েবসাইটের মতোই এই অ্যাপেও একইভাবে আবেদনের মাধ্যমে সেবা পাওয়া যাবে।

আছে ট্র্যাকিং সুবিধাও
যারা সার্টিফায়েড কপির জন্য আবেদন করবেন তাঁরা https://www.land.gov.bd/pages/R-S-Khotian লিংক কিংবা অ্যাপের মাধ্যমে তাঁদের আবেদন ট্র্যাকিং করতে পারবেন। এ জন্য ট্র্যাকিং বক্সের অধীন আবেদন আইডি, মোবাইল নম্বর এবং যোগফল প্রদান করুন ঘরগুলো পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে ওই আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।

যৌবন ধরে রাখার কৌশল

0

সাতনদী ডেস্ক : যৌবন ধরে রাখতে বিদেশীদের মত বাংলাদেশও পিছিয়ে নেই। যৌবন এখন লাইফ স্টাইলের একটি অংশ। নিজেকে সুন্দর ও আকর্ষনীয় করতে সবখানে শুরু হয়েছে প্রতিযোগিতা। অল্প কিছু মেনে চলে নিয়মিত চর্চা করলেই কিন্তু ধরে রাখা যায় স্থায়ীত্ব যৌবন।

অল্পতেই বুড়িয়ে যাওয়া কেউই পছন্দ করেন না। একটু বয়স বাড়তে না বাড়তেই যখন ত্বকে পড়ে বয়সের ছাপ এবং দেহের বিভিন্ন অংশে দেখা দেয় বয়সজনিত সমস্যা তখন অনেকেই আফসোস করেন, ‘যৌবনটা আরও কিছুদিন যদি ধরে রাখা যেতো’। কিন্তু আফসোস করে কোনো কিছুই ফিরিয়ে আনা সম্ভব না। তাই সতর্ক হওয়া উচিত তরুণ বয়স থেকেই। সতর্কতার সাথে নিয়মিত কিছু উপায় মেনে চললে অনেকটা সময় ধরে রাখতে পারবেন যৌবন। বয়স হলেও দেহে ও ত্বকে বয়সের ছাপ পড়বে বেশ দেরিতে। জানতে চান সেই গোপন উপায় গুলো? চলুন তবে জেনে নেয়া যাক।

মাছের তেল
মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা দেহে বয়সের ছাপ রুখে দিতে সক্ষম। এই ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করেন, কার্ডিওভ্যস্কুলার সিস্টেম ঠিক রাখে, চুলের সুস্থতা বজায় রাখে এবং ত্বকে বয়সের ছাপ রোধ করে। সুতরাং আপনি দেখতে যেমন তরুণ দেখাবেন তেমনই আপনার দেহও তারুণ্য অনুভব করবে। আপনি ভালো কোনো মাছের তেল পরিমিত খেতে পারেন নতুবা সপ্তাহে অন্তত ৩-৪ দিন মাছ রাখুন খাদ্যতালিকায়।
চিনিকে না বলুন
ডারমাটোলজিস্ট আভা সাম্ভান বলেন, ‘প্রসেসড চিনি, যা আমরা হরহামেশা খাই তা আমাদের ত্বক বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। কারণ, প্রসেসড চিনি আমাদের ত্বকের কোলাজেন টিস্যু দুর্বল করে এবং ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে দেয়’। সুতরাং চিনিকে একেবারেই না বলুন।

পরিশ্রম করুন
চলাফেরা, হাঁটাহাঁটি, শারীরিক ব্যায়াম যেভাবেই হোক না কেন পরিশ্রম করুন নিজের তারুণ্য ধরে রাখার জন্য। শারীরিক পরিশ্রম পুরো দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পুরো দেহে সঠিক উপায়ে অক্সিজেনের সরবরাহ করে। এতে আমাদের দেহের প্রায় প্রতিটি কোষ সজীব হয় এবং আমাদের দেহ অনেক সুঠাম হয়। দেহে বার্ধক্য জনিত সমস্যা অনেক কম দেখা দেয়।
গ্রিন টী
চা/কফি কমবেশি সকলেই পান করে থাকেন। কিন্তু যদি তারুণ্য ধরে রাখতে চান দেহে এবং ত্বকে তাহলে এর পরিবর্তে পান করা শুরু করুন গ্রিন টী। গ্রিন টীর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পরিপাকতন্ত্র সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে।

ধুলিহরে আ’লীগ সভাপতি কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা!

0

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানাধীন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা(৭০), এর অসহায়ত্তের সুযোগ নিয়ে তার ক্রয়কৃত তফসীল সম্পত্তি জোর করে অবৈধ ভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই গ্রামের শেখ আনার হোসেন এর ছেলে শেখ বোরহান। মঙ্গলবার (২৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে জনাকীর্ন এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা। তিনি জানান, থানা ও জেলা- সাতক্ষীরা, মৌজা- ব্রহ্মরাজপুর, জি.এল- ১০৩, খতিয়ান নং- ৩৮৩, দাগ নং- ৮৪৭০,৮৪৭৮,৮৪৭৯,৮৪৮১, জমির পরিমান ১.২৯ শতক এর মধ্যে রাস্তার পাশ দিয়ে ৪ শতক ।
বিগত প্রায় ২ বছর যাবত বোরহান বিভিন্ন ভাবে উল্লেখিত সম্পত্তি কোন প্রকার কাগজ পত্র ছাড়াই জোর পূর্বক গায়ের জোরে ভোগ দখল করার চেষ্টা করে আসছে। যা ৩৫ বৎসর পূর্বে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা নিজ নামে ক্রয় করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছে। এ বিষয়ে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা বলেন- “আমি এবং আমার সন্তানেরা শান্তি প্রিয় মানুষ। আমরা কখনোই কারো সাথে কোন প্রকার গোলযোগ করতে চাইনা। আমাদের সততা ও দুর্বলতার সুযোগ নিয়ে ভূমিদস্যু বোরহান আমাদের সাথে এই রকম ব্যবহার করছে। ভূমিধস্যু বোরহান ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায়, বর্তমানে সে কাউকে মানুষ মনে করেনা। সে দলীয় প্রভাব খাটিয়ে আমার জমি থেকে আমাকে বেআইনি ভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে”। আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানার বড় ছেলে মাসুদ আহমেদ সানা বলেন- “আজকে সকাল অনুমান ০৮.০০ ঘটিাকার সময় আমরা জানতে লোক মুখে জানতে পারি পারি যে, পেশাদার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের তফসীলকৃত জমিতে টিনের চাল তৈরি করে উক্ত জমির সিমানায় ইটের পাচিল তৈরি করছে। আমরা সেখানে গিয়ে তাদের বাধা দিলে শেখ বোরহানের ভাড়া করা লাঠিয়াল বাহিনী দিয়ে সে, আমাদেরকে চড় থাপ্পর মেরে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়”। তিনি আরো বলেন- “এই বোরহান এলাকার মধ্যে চিহ্নিত একজন ভূমিদস্যু, সে অসহায় মানুষের জমির জাল দলিল তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বেআইনি ভাবে জমি দখল করে নেয়। একই এলাকায় আমাদের জমির পাশে থাকা পুটি পোদ্দার ও শুনিলের মায়ের ৪ শতক জমি একই ভাবে জালিয়াতি করে দখল করেছে বোরহান। বর্তমানে সেই জমির পাশে থাকা আমার উল্লেখিত তফসীলকৃত উক্ত ৪ শতক জমির উপর নজর পড়েছে বোরহানের। তিনি সবশেষে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানায়।

তালায় খালেক হত্যার ঘটনায় মামলা, আটক ৩

0

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নিহতের ঘটনায় ৩জনকে আটক করেছে তালা থানা পুলিশ।মৃতকে কেন্দ্র করে,নিহতের চাচা আনার আলী চৌকিদার বাদী হয়ে গত সোমবার (২২ জুলাই) ৫ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো মুড়াগাছা গ্রামের মৃত মান্নান আলী সরদারের ছেলে জনাব আলী সরদার (৬৫),তার মেয়ে নুরী বেগম (৪০) এবং শরবানু বেগম (৩৭)।সোমবার বিকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল তিনজনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী অপর ২আসামী রহমত আলী সরদার (৩৫) ও তার স্ত্রী হালিমা বেগম (২৭) কে আটকের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) সকালে খালেক সরদারের জমির উপর দিয়ে বাড়ি থেকে যাতায়াতের রাস্তাা নির্মাণের সময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। খালেক সরদারের অবস্থা অবনিত হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

দেবহাটা তাঁতী লীগের আংশিক কমিটি গঠন

0

দেবহাটা ব্যুরো: বাংলাদেশ তাঁতী লীগ দেবহাটা উপজেলা শাখার পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (২০ জুলাই) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে দেবহাটা উপজেলা তাঁতী লীগের পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনার পাশাপাশি আশরাফুল আলমকে সভাপতি, রিয়াজুল ইসলামকে সহ-সভাপতি, আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক, আসাদুজ্জামান মিলনকে যুগ্ম সাধারন সম্পাদক এবং সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন।

আশাশুনি জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

0

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়।সমাপনী দিনে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষী হিসাবে ভেটকী মাছ চাষে এবিএম মোস্তাকিমকে, পাবদা মাছ চাষে আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিমকে, কার্প মিশ্র চাষে আলহাজ¦ শফিউল আলম খোকনকে, বাগদা চিংড়ী চাষে রাম প্রসাদ রায়কে, গলদা চিংড়ী চাষে রুহুল কুদ্দুছকে ও নার্সারী কাজে বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য এ বছর ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।

তালায় মৎস সপ্তাহের সমাপনি ওপুরস্কার বিতরণ

0

তালা প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ১৭হতে ২৩ জুলাই মঙ্গলবার সপ্তাহ ব্যাপি মৎস সপ্তাহের শেষ দিনে তালা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা মুল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইচ চেয়ারম্যান মহিলা মুর্শিদা পারভীন পাপড়ী। তালা উপজেলা মিনিয়র মৎস কর্মকর্তা নির্মল কুমার ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় ও মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংশ্র শেখর দাশ,সফল চাষী সৈয়দ সোহেল রানা, জুনায়েদ আকবর, উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎসচাষি,মৎস বিক্রেতাসহ অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ মৎস অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য যে, সিনিয়র মৎস কর্মকর্তা নির্মল কুমার ঘোষ ও মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামালসহ মৎস অফিসের সকল কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্ঠায় সপ্তাহব্যাপী ১৭ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত প্রতিটি পর্ব অত্যান্ত সফলভাবে পালিত হয়েছে বলে মনে করেন মৎসচাষী, মৎস ব্যবসায়ীসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ ।

ছেলে ধরা গুজব রোধে সাতক্ষীরায় পুলিশের মাইকিং

0

নিজস্ব প্রতিবেদক : ছেলে ধরা গুজব প্রকট আকার ধারণ করেছে। ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনী দিয়ে দেশের বিভিন্নস্থানে কয়েকজনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামলূক প্রচার প্রচারনা করা হচ্ছে। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু করা হয়েছে মাইকিং।বর্তমানে ছেলে ধরা সন্দেহে সাতক্ষীরা জেলার কোথাও কাউকে গণপিটুনি দেওয়া হয়েছে এমন খবর পাওয়া যায়নি। তবে গত দেড় মাস আগে সাতক্ষীরা জেলায় ছেলে ধরা গুজব প্রকট আকার ধারণ করে। জেলার বিভিন্নস্থানে ১৬ জন নারী পুরুষ গণপিটুনির স্বীকার হয়। পরে গণপিটুনির হাত থেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে। যাচাই বাছাই করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গণপিটুনির স্বীকার হওয়া প্রত্যেকেই মানুসিক ভারসম্যহীন।এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে গুজব রোধে জেলার আটটি থানা এলাকায় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে ফেসবুক প্রচারণাসহ উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এ ধরনের গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জাগো নিউজকে জানান, ছেলে ধরা গুজব ছড়িয়ে কাউকে গণপিটুনী না দেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। পাটকেলঘাটা থানার আওতাধনীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশদের সচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে। এছাড়া কোথাও ছেলে ধরা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ছেলে ধরার ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। যারা বিভিন্ন সময় গণপিটুনির স্বীকার হয়েছেন তারা অধিকাংশই মানুসিক ভারসম্যহীন বা নিরীহ মানুষ। ছেলে ধরা গুজব ছড়িয়ে কাউকে হত্যা বা গণপিটুনি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।