কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান সুমনের নৌকা প্রতিকের পক্ষে নৌকার ভোট প্রার্থনায় গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। সোমবার দিন রাত ইউনিয়নের উভাকুড় হরি মন্দির চত্ত্বর, পরমানন্দকাটী, পশ্চিম মৌতলা, নামাজগড়, সিডস্টোর, মোড় সহ বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর মাহাবুবুর রহমান সুমনের নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, জনবান্ধব সরকার, উন্নয়ন ও উৎপাদনের সরকার। সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চাইলে সকলকে ঐকবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। গতকাল গন সংযোগকালে নৌকার প্রার্থী মাহবুর রহমান সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও ক্রেষ্ট বিতরণ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ-শীর্ষক শ্লোগানে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে মূল্যায়ন ও ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আক্তার হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার রাশিদুল হক, ক্ষেত্রসহকারী হারুন-অর-রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে কার্প মিশ্র চাষে গুরুত্বপূর্ণ ভু’মিকা রাখায় উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেন, উপজেলার বাটরা গ্রামের আক্তারুল ইসলাম কার্প গলদা মিশ্র চাষ, উপজেলার খলসী গ্রামের রফিকুল ইসলাম হ্যাচারী এন্ড নাসারী, উপজেলার কেরালকাতা গ্রামের মুনজুর হোসেন পাঙ্গাস চাষ ও উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আমিরুল ইসলাম পোনা নার্সারী চাষ করে সফলতা অর্জন করায় তাদের প্রত্যেকের মধ্যে একটি করে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপজেলার প্রান্তিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোমরা স্থলবন্দরে যাত্রী হয়রানি ও ঘুষ বাণিজ্য : দুদকের অভিযান
লিটন ঘোষ বাপি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যাপক অনিয়ম ও যাত্রী হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ভোমরা স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের প্রত্যেককে কাস্টমসের বিভিন্ন স্তরে গড়ে ৫০০/ ১০০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঘুষ প্রদান করতে হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে সোমবার ২২ জুলাই এ অভিযান পরিচালিত হয়।দুদক টিম অভিযোগস্থলে সরেজমিনে গিয়ে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত ভারতগামী যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে ভোমরা বন্দরের সকল কার্যক্রম যথানিয়মে ভোগান্তি ব্যতিরেকেই সম্পাদিত হয়। অনৈতিকভাবে অর্থ গ্রহণকারীদের শনাক্ত করতে দুদক টিম স্থলবন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনসহ নানাবিধ সুপারিশ প্রদান করে।উল্লেখ্য, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে দিনের পর দিন যাত্রীদের নিকট থেকে ঘুষ নেয়া একেবারে নিয়মে পরিণত হয়েছে। কেউ ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়। পাসপোর্ট যাত্রীরা দীর্ঘদিন ধরে এবিষয়ে অভিযোগ করে আসছিলেন। এমনকি অনেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগও করেছেন এবং গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ তাদের নিকট থেকে অন্যায়ভাবে আদায়কৃত অর্থের ভাগ অফিসাররা সবাই কমবেশি পান বিধায় সেবার এবিষয়ে উদাসীন থাকেন। আজ পর্যন্ত কেউ কোন ব্যবস্থা নেননি।
দূর্নীতিবাজ পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীর সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর ডাকঘরে মোটা অংকের ঘুষ নিয়ে একজন নারী প্রতিবন্ধী পরিবারকে চাকুরি থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন, ভালুকা চাঁদপুর গ্রামের মৃত মোশাররফ হোসেনের স্ত্রী রহিমা খাতুন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে তিনি চাঁদপুর পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে তাকে ৩ শতক জমি দিয়ে সহায়তা করেন অধ্যক্ষ মুরাদুল হক, মাদ্রাসা সুপার ও গন্যমান্য ব্যক্তিরা। তাকে ওই পোস্ট অফিসের ইডিএ পদে নিয়োগ দেয়ার শর্ত ছিল। এর আগে ওই পোস্ট অফিসের কার্যক্রম অস্থায়ীভাবে এখানে ওখানে এদিক ওদিক চলতো। কিন্তু ভালুকা চাঁদপুর কলেজ ৩ শতক জমি দেওয়ার পর ৪ বছর যাবত পোস্ট অফিসটি পরিচালনা করে পোস্ট অফিসটি দাঁড় করিয়েছেন তিনি। পরে সাতক্ষীরার প্রধান পরিদর্শক গোলাম রহমান ওই জমিতে ভাবন নির্মানের প্রতিশ্রুতি দেন। ওই অফিসটি যখন দাঁড় করানো গেল তখনই তার সাথে বেঈমানি করা হয়েছে বলে অভিযোগ করেন রহিমা খাতুন। রহিমা খাতুন বলেন গোলাম রহমানের বদলির সুযোগে পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডল দায়িত্ব নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। রহিমা আরও বলেন, তিনি সুযোগ পাওয়ায় ভালুকা চাঁদপুর কলেজে চাকুরি নিয়েছেন। অপরদিকে অরুন কৃষ্ণ মন্ডল তার কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ নিয়ে রহিমার স্থলে তার ছেলেকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ওই টাকা পরিশোধও করেন। অথচ দূর্নীতিবাজ পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডল ২ লাখ টাকা ঘুষ নিয়ে তার ছেলেকে চাকরি না দিয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে কর্মরত ৫৯ বছর বয়সী অসিত কুমার মন্ডলকে গত ১ এপ্রিল নিয়োগ দিয়েছেন। তিনি এ ব্যাপারে অনুনয় বিনয় করে নিয়োগ বাতিলের দাবি জানালেও তা করা হয়নি যা একজন প্রতিবন্ধী পরিবারের সাথে প্রতারনার শামিল। তিনি এর প্রতিকার দাবি করে ওই নিয়োগ বাতিল এবং তার সন্তানকে ইডিএ পদে নিয়োগ দানের ব্যবস্থা করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন।
কলারোয়ায় জমি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : ‘আমি ৩০ বছর যাবত অগ্রনী ব্যাংকে চাকুরিরত ছিলাম। আমার অনুপস্থিতিতে কলারোয়ার আলাইপুর মৌজায় পৈতৃক এবং ক্রয়সূত্রে পাওয়া ৩৪ শতক রেকর্ডীয় জমি দেখাশোনা করতেন আপন সেজোভাই আবুল হাসান খান পিন্টু। চাকুরি থেকে অবসর নেওয়ার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর আমি আমার জমিতে গেলে ভাই পিন্টুর তিন ছেলে আরিফ খান, বাবু খান ও সাঈদ খান আমার ওপর হামলা করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগও করে আমার পুত্র নাজমুল হোসাইন। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কলারোয়ার আলাইপুর গ্রামের আবু হোসেন খান মন্টু। তিনি বলেন, গত ১৫ জুলাই প্রতিপক্ষের দেখিয়ে দেয়া মতে পুকুরের চারপাশে পিলার বসাই। এ ঘটনার পর কলারোয়ার চিহ্নিত চোরাকারবারী ও মানবপাচারকারী নুরুল খান ও তার কয়েকজন সহযোগী আবুল হোসেন খান মন্টু ও তার দুই ছেলেকে খুন জখমের হুমকি দেয়। এসময় বড়ভাই আবুল কাসেমের মেয়ে সাবিনা ইয়াসমিন পলি প্রতিবাদ করলে তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়। তারা সাবিনা ইয়াসমিন পলির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় নুরুল খানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বার ৬৭৫, তারিখ ১৪.০৭.২০১৯ । এ ঘটনার পর মন্টু খানের ভাই পিন্টু খান আপন বড়ভাইয়ের মেয়ে পলির বিরুদ্ধে নোংরা ভাষা লিখে সাংবাদিক সম্মেলন করেছে। এ ধরনের সাংবাদিক সম্মেলনে পুরো পরিবারটি হতভম্ব হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন তার তালাস্থ বসতবাড়ির রাস্তা আটকে অবরুদ্ধ করার চেষ্টা করে আরিজুল ইসলাম সহ প্রভাবশালীরা। এ ব্যাপারে তালা থানায় অভিযোগ করলে পুলিশ রাস্তা অবমুক্ত করে দিলেও ২২ জুলাই তারা আবারও রাস্তাটি বন্ধ করে দেয়। তিনি জানান, তার সেজোভাই আবুল হাসান খান পিন্টু ও তার মদদদাতা নুরুল খান আমাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। গত ১৭ জুলাই এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মন্টু খান ও তার পরিবারকে সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে পিন্টু খান ও নুরুল খান এসব ষড়যন্ত্র চালাচ্ছে। আবু হোসেন খান মন্টু এর প্রতিকার দাবি করে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।
আ’লীগ নেতা নজরুল হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ। সাথে সাথে আওয়ামীলীগ নেতা নজরুলের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সহ সভাপতি যথাক্রমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, আবুল খায়ের, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, কৃষি সম্পাদক সরদার মুজিব, তথ্যগবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ শোক জানিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা.মুনসুর আহমেদ, অনুরুপ শোকজ্ঞাপন করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমীনএমপি, সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোস্না আরা, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম নাদিরা আলী ও সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।
কুল্যায় নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় দি নাইট ( নৈশ) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯ টায় এ খেলা অনুষ্ঠিত। যার এক দিকে প্রতিদ্বন্দিতা করেন কুল্যা গ্রামের সিনিয়ার দল এবং অন্যদিকে প্রতিদ্বন্দিতা করেন জুনিয়র দল। সিনিয়র দলের অধিনায়ক ছিলেন আব্দুল্যাহ এবং জুনিয়র দলের অধিনায়ক ছিলেন ফয়সাল আহমেদ। কুল্যা গ্রামের যুব মহলের আয়োজনে খেলায় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, ওমর সাকি পলাশ, হাফেজ আশাফুর রহমান, আজিজুর রহমান রাজ প্রমুখ। খেলায় ০-১ গোলে সিনিয়র দল জয় লাভ করে। খেলায় রিফারির দায়িত্বে ছিলেন মৃত্যুঞ্জয়।
আশাশুনিতে গণ-উন্নয়ন ফেডারেশনের ত্রৈমাসিক সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শ্রীউিলা, শোভনালী ও কাদাকাটি ইউনিয়নের গণ-উন্নয়ন ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারী ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার চাই এই প্রতিপাদ্য সামনে রেখে অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে আশাশুনিতে তিন ইউনিয়নের ত্রৈমাসিক সভায় ফেডারেশনের সভাপতি শিবানি, শিল্পি, আমজাদ পৃথক পৃথক সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার সেলিম আহম্মেদ, কেন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান, আক্তারুজ্জামান, সাংবাদিক এমএম সাহেব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সদস্য রহিমা, ইয়াছিন, রওশানারা, উর্মিলা, সুজাতা ও মুক্তার হোসেন প্রমুখ। সভায় বিভন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিতে সাগর উপকূলের লাখ লাখ মানুষ
সচ্চিদানন্দদে সদয় : অবহেলিত আশাশুনি জনপদের কয়েক লাখ মানুষের নিরাপত্তায় দুর্যোগ এর আগাম পূর্বাভাস জানানোর জন্য স্বাধীনতার এত বছরেও নির্মিত হয়নি কোনো ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র। ফলে কাল বৈশাখি ও বর্ষা মৌসুম এলেই দুর্যোগের ঝুঁকিতে থাকা আশাশুনির উপকূলের এ বৃহৎ জনগোষ্ঠির মধ্যে বিরাজ করে আতঙ্ক। এই আতঙ্ক শুরু হয় বৈশাখ মাস শুরুর সঙ্গে সঙ্গে। আর এ আতঙ্ক চলে প্রায় সারা বছর ধরে। বৈশাখ থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকটি নিম্ন চাপ সৃষ্টি হয়েছে।ফলে সঠিক দুর্যোগ আদান প্রদ্রানের জরুরি ব্যবস্থা না থাকায় আতঙ্কে দিন কেটেছে আশাশুনি উপকুল বাসির। সাতক্ষীরা সহ নিকট বর্ত্তী কোন জেলায় সতর্কীকরণ কেন্দ্র না থাকায় হঠাৎ বড় ধরনের ঘূর্ণিঝড় দেখা দিলে স্থানীয় আবহাওয়া অফিস উপকূলে সতর্কবার্তা পৌঁছাতে দেরি হচ্ছে। আবহাওয়া অফিসগুলোর দাবি, এ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র স্থাপন অত্যন্ত জরুরি। যথাসময় পূর্বাভাস উপকূলবাসীর কাছে পৌঁছাতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। গত ৫ বছরে এ জনপদে আইলা-সিডরের মতো কোনো ঝড়-জলোচ্ছ্বাস দেখা না দিলেও নদীভাঙন ও বেড়িবাঁধ ভেঙে প্রায়ই নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়ছেন উপকূলের মানুষ। বৈশাখ মাসে নদীর গর্জন আর আকাশে কালো মেঘ দেখলেই ভয়ঙ্কর আইলা-সিডরের কথা ঘূরপাক খায় তাদের মনে। চরম আতঙ্কে দিন কাটে আশাশুনি ও শ্যামনগর সহ সুন্দরবন সংলগ্ন আইলা বিধ্বস্ত এলাকার মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতেই সুন্দরবন সংলগ্ন আইলাবিধ্বস্ত আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদ-নদীর বাঁধে ব্যাপক ভাঙন ও ফাঁটল দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এ দুই উপজেলার কয়েক লাখ মানুষ। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে শ্যামনগর ও আশাশুনির বেতনা, খোলপেটুয়া, কপোতাক্ষ নদের প্রায় ৫০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৩ কিলোমিটার রয়েছে চরম ঝুঁকিতে। আনুলিয়া ইউপি চেয়ারম্যান জানান, এখন নদ-নদীর পানি এখন উত্তাল। যে কোনো সময় ঝড়-জলোচ্ছ্বাসে বড় ধরনের ক্ষতির শঙ্কায় রাত কাটছে উপজেলার এ ইউনিয়নের মানুষের। ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য এখানে কোনো ঘুর্ণিঝড় কেন্দ্র না থাকায় আইলায় সাতক্ষীরায় প্রাণহানি হয়েছিল। পরিবেশ বিদরা মনে করেন, দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষের নিরাপত্তার জন্য বঙ্গোপসাগর ও সুন্দরবন কেন্দ্রিক একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র অত্যন্ত জরুরী। কারণ স্থানীয় আবহাওয়া অফিসগুলো তাৎক্ষণিক ঝড়ের গতি-প্রকৃতি ও পূর্বাভাস দিতে পারছে না। স্থানীয় অফিসগুলো শুধুমাত্র বৃষ্টিপাত, তাপমাত্রা ও বায়ুর গতিবেগ রেকর্ড করে ঢাকার কেন্দ্রীয় আবহাওয়া অফিসে পাঠায়। বড় কোনো দুর্যোগ বা ঝড়ের পূর্বাভাস থাকলে ঢাকা অফিস কর্তৃক প্রাপ্ত তথ্য নিয়ে স্থানীয়ভাবে জানানো হয়ে থাকে।
জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলকে সেবার মনমানুষিকতা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালকে দুগর্ন্ধ মুক্ত ও পরিষ্কার রাখতে হবে। সেবার মান উন্নয়নে ডাক্তার ও নার্সদের প্রতি আহবান জানান।’ এসময় আর বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বা্িপ্প, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ডা. সুশান্ত ঘোষ, ডা. হাফিজ উল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, সদর হাসপাতালের প্রধান সহকারি মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল জনবল সম্পর্কিত আলোচনা, কমিনিটি সাপোর্ট কমিটির কার্যক্রম তরান্বিত করা, রোগীদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহ সম্পর্কিত, হাসপাতাল এলাকায় দালাল, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দর্শনার্থী নিয়ন্ত্রন সম্পর্কিত, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, অভ্যর্থনা কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ও লাশঘর স্থাপন সম্পর্কিত, হাসপাতাল অভ্যন্তরে বহিরাগত ্্য্যম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ওয়েটিং টাইম কমানো, সমাজসেবা কার্যক্রম পরিচালনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সাইফুল্লাহ আল-কাফী।