দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থান সমুহ বিনষ্টের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ¯œাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত এবং গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলা ব্যাপী এ কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এসময় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উজ জামান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ডা: শোকর আলী, অবিভাবক সদস্য ডা: অহিদুজ্জামান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ
দেবহাটা ব্যুরো: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সরকারি খানবাহাদুর আহঠানউল্লা কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল হাসিব ইফতি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি ছিলেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ। এছাড়াও অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জ : রাজস্ব আদায় ১ লাখ, ঘুষ আদায় ২০ লাখ
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সম্প্রতি ১লা জুলাই থেকে সুন্দরবনে বনজীবিদের প্রবেশাধিকারে বিএলসি নবায়ন শুরু হয়ে তা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশনে গতকাল পর্যন্ত ৩ হাজার ২শ’ বিএলসি নবায়ন হয়েছে। তাতে দেখা যায়, ১ লক্ষ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে আর অসাধু বনরক্ষীর পকেটে ঢুকেছে ২০ লক্ষ টাকা ঘুষ। প্রত্যক্ষদর্শী জেলে, বাউয়ালী এবং সাধারণ মানুষের কাছে পরিস্কারভাবে জানা গেছে, প্রতি বিএলসি নবায়নে সরকারি রাজস্ব নৌকা প্রতি ৬-২৫ টাকা পর্যন্ত কিন্তু, পশ্চিম সুন্দরবনের দূর্নীতিবাজ এই ৪ স্টেশন কর্মকর্তা যথাক্রমে কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম, কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, ও কোবাতক স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন। তারা প্রতি বিএলসিতে ৬শ থেকে ১ হাজার টাকা ক্ষেত্র বিশেষ ২ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করেছে, যা গতকাল পর্যন্ত জানা যায়, ৪ স্টেশনে সারকারি রাজস্ব দাড়িয়েছে লক্ষাধিক টাকা। আর নিরীহ বনজীবিদের কাছ থেকে অসাধু বনকর্তারা নিজেরে আখের গোছাতে ঘুষ আদায় করেছে ২০ লক্ষাধিক টাকা। গাবুরার আনছার আলী, মোন্তেজ ঢালী, মোবারেক মোল্যা, দাতিনাখালীর রজব আলী, কওসার গাজী ও আমিনুর রহমান জানান, সুন্দরবনে বন দস্যুর তান্ডবে প্রায় ১ যুগ নাজেহাল হয়েছে বনজীবিরা। কিন্তু, জননেত্রী শেখ হাসিনার সরকারে যুগোপযগী পদক্ষেপের কারনে আজ বনজীবিরা বনদস্যুর হাত থেকে পুরোপুরি মুক্ত। মুক্ত হতে পারছে না বন বিভাগের অসাধু বনরক্ষী হাত থেকে। তারা আরও জানান, সেই বৃটিশ শাসনামল থেকে অদ্যাবধি এই অসাধু কর্মকর্তাদের বনজীবিদের কাছ থেকে ঘুস বানিজ্য ও নানা মুখী দূর্নীনি, অপকর্ম চলেই আসছে। যা কোন সরকারই বন্ধ করতে পারেনি। বিএলসি নবায়নে ঘুষ বানিজ্যের বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল বনকর্মকর্তা এই প্রতিবেদককে জানান, বিএলসি নবায়নে ২০ লাখ টাকা ঘুস বানিজ্য আসলেই সত্য। কিন্তু, এই টাকার ভাগ বাটোয়ারা বিভিন্ন মহলে বন্টন হয়ে যাওয়ায় দায়িত্ব স্টেশন কর্মকর্তাদের ভাগে সীমিত কিছু অর্থ থাকে। পশ্চিম সুন্দরবনে বনকর্মকর্তাদের বিএলসি নবায়নে সীমাহিন ঘুন বানজ্যের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিষয়টি ধামা চাপা দিতে কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম ও বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান খামের ভিতরে টাকা নিয়ে বিষয়টি ম্যানেজ করার জন্য শ্যামনগরে বিভন্ন সাংবাদিকদের দারে দারে ঘুরছে। এরিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর উপজেলার বেশ কয়েকচন সাংবাদিক জানিয়েছেন, নুরুল আলম ও আক্তারুজ্জামানের ওই টাকা এবং খাম কেউ গ্রহণ করেনি। আবার অনেক সাংবাদিক খামের ভিতরের টাকার পরিমান সম্মানজনক না হওয়ায় তা ফেরত দিয়েছে। বিষয়টি নিয়ে পুরো শ্যামনগর এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে জানানো হলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিএলসি নবায়নে বনকর্মকর্তাদের ঘুষ বানিজ্যের বিষয়টি আমিও শুনেছি। বিষয়টি অতি দ্রুত বন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অবহিত করা হবে। তবে অভিযোগের বিষয়ে ৪ স্টেশন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কোন প্রকার মুখ খুলতে রাজি না হয়ে সব বিষয় এড়িয়ে যান। এব্যপারে ডিএফও সুন্দরবন, বশিরুল আল মামুন বলেন, অভিযোগ আপনার মুখে শুনলাম। যাচাই করা হচ্ছে। প্রমান হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর রাফি হত্যা : সাংবাদিকদের ফাঁসিয়ে গেলেন এসপি জাহাঙ্গীর
সাতনদী ডেস্ক : ফেনীর চাঞ্চল্যকর রাফি হত্যা মামলায় কৌশলে আক্রোশ করে সাংবাদিকদের ফাঁসিয়ে দিয়ে গেছেন। নিজের অপকর্ম ও কর্তব্য কাজে অবহেলায় অভিযুক্ত এসপি জাহাঙ্গীর আলম ওসিদের উপর চাপ প্রয়োগ করে এ কাজ করেছেন।
বহুল আলোচিত ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখায় ফেনী থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষানলে পড়েছেন ফেনীর সাংবাদিকরা। কর্তব্য কাজে অবহেলার অভিযোগে অভিযুক্ত হয়ে ফেনী ছাড়ার আগে তিনি বিভিন্ন থানার ওসিদের ডেকে কয়েক জন সাংবাদিককে মামলায় ফাঁসিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। এমনকি সমঝোতা হওয়া মামলায়ও চার্জশিট দিতে বাধ্য করেন। এজাহারে নাম না থাকা সত্ত্বেও সাংবাদিকদের চার্জশিটে নাম অন্তর্ভূক্ত করতে সংশ্লিষ্ট থানার ওসিদের এসিআর আটকে রাখেন ফেনীর সাবেক বিতর্কিত পুলিশ সুপার জাহাঙ্গীর সরকার। বিভিন্ন সূত্র থেকে এবং নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ওসির ভাষ্যে এসব তথ্য বেরিয়ে এসেছে।
চলতি বছরের ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলার হাতে যৌন নিপীড়নের শিকার হন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি। ওই দিনই স্থানীয় জনতা অধ্যক্ষকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রাফির মা শিরীন আক্তার বাদী হয়ে থানায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা প্রত্যাহার করতে হুমকি-ধমকি দেন অধ্যক্ষের সাঙ্গপাঙ্গরা। একপর্যায়ে ৬ এপ্রিল পরীক্ষার পূর্ব মুহূর্তে মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাত রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাফির মৃত্যু হয়।
শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেন সোনাগাজী মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি (বর্তমানে গ্রেপ্তার) মো. মোয়াজ্জেম হোসেন। তার পক্ষে অবস্থান নেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার। ঘটনাটি নিয়ে যখন দেশ-বিদেশের গণমাধ্যম সরব, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নুসরাতের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এমনকি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দেন, তখনও ঘটনাস্থলে যাননি এসপি জাহাঙ্গীর সরকার।
মামলায় সিরাজ উদ দৌলাসহ কয়েকজনকে আসামি করতে এসপি-ওসি তালবাহানা করেন বলে নুসরাতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, পুলিশ সদর দপ্তরেও তিনি (এসপি) ওসির পক্ষে সাফাই গেয়ে চিঠি লিখেন। তাদের পক্ষপাতমূলক ভূমিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। মামলাটি পিবিআইতে স্থানান্তরের পর ঘটনায় জড়িতরা একে একে গ্রেপ্তার হতে থাকে। বেরিয়ে আসে ঘটনার মূল রহস্য। একপর্যায়ে পুলিশ সদর দপ্তরের তদন্তে এসপি-ওসিসহ ৪ পুলিশ দোষী সাব্যস্ত হন। ওসি মোয়াজ্জেমকে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আর এসপি জাহাঙ্গীর সরকারকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয় পুলিশ সদর দপ্তরে। অপর দুইজনকেও প্রত্যাহার করে পার্বত্য এলাকায় সংযুক্ত করা হয়।
এদিকে, নুসরাত রাফির জবানবন্দী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরখাস্ত হওয়া ওসি মো. মোয়াজ্জেমের হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যারিস্টার সুমন। ওই মামলায় কারাগারে রয়েছেন ওসি মোয়াজ্জেম। তিনি প্রথম অবস্থায় এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তার মোবাইল থেকে ফুটেজটি চুরির অভিযোগ এনে সময় টিভির ফেনী ব্যুরোর রিপোর্টার আতিয়ার হাওলাদার সজলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মোয়াজ্জেমের বিরুদ্ধে সজলও পাল্টা ডায়েরি করেন।
জেলা পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায়, এসপি জাহাঙ্গীর ফেনী ছাড়ার আগেই কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তিনি এ ঘটনায় তাকে নিয়ে গণমাধ্যমের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সাংবাদিককে হেনস্থা করার পরিকল্পনা নেন। তাদের নাম সংবলিত একটি তালিকা সংশ্লিষ্ট থানার ওসিদের ধরিয়ে দেন। বিভিন্ন তদন্তাধীন মামলায় উল্লেখিত সাংবাদিকদের নাম চার্জশীটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কয়েকজন ওসি কৌশলে এড়িয়ে গেলেও অন্যদের এসিআরের ভয় দেখিয়ে আদালতে চার্জশিট দাখিলের জন্য চাপ প্রয়োগ করেন জাহাঙ্গীর সরকার। ১২ মে সন্ধ্যায় তার বদলি আদেশ আসার পর তিনি রাতে জরুরি ভিত্তিতে ওসিদের ডেকে চাপ প্রয়োগ করে কয়েকটি চার্জশিট তৈরি করান। পরদিন তা দাখিলে বাধ্য করেন বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ওসি জানান। এমনকি বিষয়টি গোপন রাখতেও কোর্ট পরিদর্শকসহ অন্যদের নির্দেশ দেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৩, সোনাগাজী মডেল থানায় ২, দাগনভূঞা থানায় ২ ও ছাগলনাইয়া থানায় ২টি মামলার চার্জশিট আদালতে জমা হয়েছে বলে জানা গেছে। এসব মামলার অধিকাংশই বাদী পুলিশ। প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, জমা দেয়া চার্জশিটে সাংবাদিকদের মধ্যে দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি ও অনলাইন পোর্টাল ফেনী রিপোর্ট সম্পাদক এস এম ইউসুফ আলী, বাংলানিউজ স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক হকার্স এর বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি ও দৈনিক স্টারলাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারির নাম রয়েছে।
তদন্তকারী সূত্র জানায়, মামলার এজাহারে এদের কারোর নাম না থাকলেও বাধ্য হয়ে চার্জশীটে তাদের অন্তর্ভূক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উল্লেখিতদের নামে ফেনীর কোনো থানায় ইতোপূর্বে সাধারণ ডায়েরিও ছিল না। বিতর্কিত এসপি জাহাঙ্গীর সরকারের রোষানলে পড়ে এক সপ্তাহের মধ্যে তারা প্রায় ১০টি মামলার চার্জশিটে আসামি হয়েছেন। বিষয়টি জানাজানি হলে ফেনীতে কর্মরত সাংবাদিক ও সচেতন মহলে ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়ে।
সাংবাদিক এস এম ইউসুফ আলী জানান, ‘ফেনীতে নানা অপরাধের অন্তরালে পুলিশের শক্তিশালী সিন্ডিকেট’ শিরোনামে ২৩ এপ্রিল দৈনিক অধিকারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে কতিপয় পুলিশ কর্মকর্তা তাকে মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেন। পরে জানতে পারেন তাকে তদন্তাধীন ৮-১০টি মামলায় চার্জশিটে জড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়াও ছাগলনাইয়া কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে দায়েরকৃত মামলা বাদীর সঙ্গে সমঝোতা হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। যুগান্তর ছাগলনাইয়া প্রতিনিধি নুরুজ্জামান সুমন ও অনলাইন পোর্টাল ছাগলনাইয়া ডট কম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন জানান, প্রতিহিংসাবশত এসপি জাহাঙ্গীর আলম সরকারের নির্দেশে ওসি (তদন্ত) সুদীপ রায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
সাংবাদিক নেতৃরা ইতোমধ্যে নবাগত পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেছেন। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন, নতুন করে আর কোনো মামলায় সাংবাদিকদের জড়ানো হবে না। এর আগে জমা দেয়া চার্জশিট নিয়ে তার কিছু করার নেই বলেও তিনি জানান।
প্রবীণ সাংবাদিক ও বাসস প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা নজিরবিহীন। জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়িয়ে হয়রানি করার দায়ে তিনি বিতর্কিত পুলিশ সুপার জাহাঙ্গীর সরকারের শাস্তি দাবি করেন।
সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি শেখ আবদুল হান্নান বলেন, নুসরাত রাফি ইস্যুতে শুরু থেকে পুলিশ সুপার ও ওসি বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ও সাংবাদিকদের সাহসি ভূমিকায় আলোচিত এ ঘটনার রহস্য উদঘাটিত হয়। উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের হয়রানির তীব্র নিন্দা জানান তিনি।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট লক্ষণ বণিক বলেন, যেখানে পুলিশ এ বিভৎস ঘটনাটিকে আত্মহত্যা বলে অপচেষ্টা করেছিল সেখানে সাংবাদিকদের আপ্রাণ চেষ্টায় প্রকৃত তথ্য বেরিয়ে আসে। এমনকি পুলিশের তদন্তেও পুলিশ সুপার ও ওসির কর্তব্যে অবহেলা ও বিতর্কিত ভূমিকার বিষয়টি প্রমাণিত হয়। এরপরও প্রতিহিংসাবশত সাংবাদিকদের তদন্তাধীন মামলায় চার্জশিটে জড়িয়ে হয়রানি করা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তিনি এসব মামলায় সাংবাদিকদের অব্যাহতির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা : আ’লীগ নেতা নজরুলের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
নিজস্ব প্রতিবেদক: আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলামকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং পাশ^বর্তী ইউনিয়ন সমূহের সহযোগিতায় ও সদর উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে আবাদের হাট বাজারে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলার মাটিতে নজরুল হত্যার খুঁনিদের ফাঁসির কাঠগড়ায় দাড় করানো হবে। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। এই পরিবারের তিনজন সদস্য হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগরদাঁড়ি ইউনিয়নে থানা স্থাপন করার দাবী জানান বক্তারা।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মো. গোলাম মোর্শেদ ও পিতা হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত নজরুলের ছেলে জনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সদও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হাসান খান, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীনসহ আওয়ামী লীগ ও অংগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য্য।
সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমআ সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদও উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা বেসিক ব্যাংকের ম্যানেজার ইসমাইল হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও এলাকার মুসুল্লী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ড. মো. আব্দুল আজিজ।
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির বার্ষিক সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভোমরাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি জি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ভোমরা স্থলবন্দরকে সকলের ব্যবসার জন্য উপযোগি করে গড়ে তুলতে হবে। পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা হলেও আজো তার প্রসার ঘটেনি। ভোমরা বন্দরগামী সড়কটির সংস্কার জরুরী। সকল শ্রমিক সংগঠনকে মিলে মিশে কাজ করার আহবান জানান।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য ডা. মুনছুর আহমেদ, ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জুয়েল হাসান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদেক, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরনী ও বার্ষিক আয় ব্যয়ের লিখিত হিসাব নিকাশ পাঠ করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। সভায় এক বছর তিন মাসের আয় দেখানো হয় ২০ লক্ষ ৮২ হাজার ৩শ’ ৪৫ টাকা এবং ব্যয় দেখানো হয় ১৬ লক্ষ ৯৪ হাজার ৮শ’১৭ টাকা ও অবশিষ্ট আছে ৩ লক্ষ ৮৭ হাজার ৫শ’২৮ টাকা। সোনালী ব্যাংকে মোট জমা আছে ৫৩ হাজার ৬শ’ ৮৩ টাকা। এসময় ভোমরা স্থলবন্দর ট্রানসএপার্ট মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্য ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শওকত হোসেন ও শাহিনুর রহমান।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ২ জন ও ৬ জন মাদক ব্যবসায়ীসহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ১৫ পিচ ইয়াবা ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২৫ জুলাই)সন্ধ্যা থেকে আজ শনিবার(২৬ জুলাই)সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন,তালা থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১০ জন,দেবহাটা থানা থেকে ১ জনসহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আশাশুনির কুল্যার মোমেনা বাঁচতে চায়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের অসহায় অন্ধ পরিবারের স্ত্রী মোমেনা খাতুন (৩৫) অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে অজানা আতঙ্কে জীবন যাপন করছেন। তার চিকিৎসা সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কুল্যার মোড়ে বাস স্ট্যান্ডে গাড়িতে গাড়িতে প্রতিদিন ভিক্ষে করে অর্থ রোজগারের চেষ্টা করেন মোমেনা খাতুনের স্বামী অন্ধ শফিকুল ইসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসে উঠে যাত্রীদের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে উপস্থিত হন তিনি। কেউ ৫০ পয়সা, ১ টাকা, কেউ ৫ টাকা দান করলেও অধিকাংশ মানুষ কিছুই দেন না। তবে মাঝে মধ্যে ঠিকই তাকে পেতে হয় কালো মুখের ভৎর্সনা, চোখ রাঙানী ও গালমন্দ। এছাড়া গাড়ির হেলপারদের ঝাকুনি, ঠেলা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনাতো তার পাওনা। তার পরও কোন উপায় না থাকায় প্রতিদিন তিনি ভিক্ষাবৃত্তি করেই চলেছেন। আর ওয়াক্ত হলে কুল্যার মোড় মসজিদে মুয়াজ্জিন হিসাবে সঠিক সময়জ্ঞান ধারণ করে আজান দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন। ৪/৫ জনের সংসারে তার একা রোজগারেই সংসার চালাতে হয়। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব যখন লেগেই থাকে, তখন মোমেনা খাতুনের মারাত্মক রোগ তাদেরকে চরম বিপাকে ফেলেছে। ৫/৬ বছর পূর্ব হতে মোমেনা খাতুনের গলায় রোগের দেখা দেয়। অর্থ না থাকায় সঠিক চিকিৎসা দিতে পারেনি তারা। গাছ গাছড়া, ঝাঁড়ফুক দিয়ে চিকিৎসা করাতে হয়েছে। কিছু ফল না পেয়ে ছোট ছোট ডাক্তারের কাছে গিয়ে দেখালেও ঠিকভাবে ঔষধ যোগাড় করা হয়ে ওঠেনি। শেষ মেষ কিছু টাকা ভিকসিক করে সাতক্ষীরায় প্রখ্যাত চিকিৎসক ডাঃ স ম জাহিদ সাহেবের স্মরনাপন্ন হন। তিনি কিছু টেস্ট করার পরামর্শ দেন। টেস্ট করতে অনেক সময় লেগে যায়। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টেষ্ট করার পর “থাইরয়েড” (Thyroid) রোগ হয়েছে রিপোর্ট পেয়ে, তাকে অপারেশন করার কথা বলা হয়। অপারেশনে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ লাগবে জানান হয়। কিন্তু না তার পক্ষে অত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। ফলে অন্ধের স্ত্রী মোমেনা গলা বেশ বড় করে ফুলে ওঠা শরীর নিয়ে অসহ্য কষ্টের মধ্যে বিনা চিকিৎসায় রোগ ভোগ করে চলেছেন। সামান্য টাকার (যদিও তাদের জন্য বিশাল) সংস্থান করতে তারা এখন দারে দারে ঘুরছে। কিন্তু না টাকা যোগাড় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য তারা সমাজের বিত্তবানসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে দু’হাত পেতে দাঁড়িয়েছেন। আমরা কি পারিনা অন্ধ স্বামীর এই রোগাগ্রস্ত স্ত্রী মোমেনার পাশে এসে দাঁড়াতে? যারা তার সহযোগিতায় এগিয়ে আসতে চান তাদেরকে তার স্বামীর মোবাইল নং ০১৮৪৩৫৯৩৮৫৫ (বিকাশ)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান হয়েছে।
বুধহাটায় জাপা চেয়ারম্যানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসেইন মোহাম্মদ এরশাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়ন জাপা সভাপতি রেজবিদান সরদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মিলাদ পরিচালনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ জাহিদুল ইসলাম। আলোচনা রাখেন, জাপা নেতা জামাল উদ্দিন সরদার। এসময় জাপা নেতাকর্মীদের মধ্যে মুনছুর আলি, আঃ কাদের, আঃ ছাত্তার, আলম, ছাত্তার হোসেন, আঃ জলিল, মতলেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।