Home Blog Page 2729

সেলফি তোলার সময় ইউএনও’র স্ত্রীর মোবাইল পানিতে, উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল

0

ন্যাশনাল ডেস্ক: বন্যার পানি দেখতে গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাত ফসকে পানিতে পড়ে যায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোনটি। অত্যন্ত প্রিয় ফোনটি হারিয়ে মনখারাপ সহধর্মিণীর।এ দৃশ্য সইতে না পেরে ফায়ার সার্ভিসকেই কল করে বসলেন এই কর্মকর্তা। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে ছয় সদস্যের একটি দল।য়েক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার হয় মোবাইল ফোনটি। এই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ। ঘটনাটি টক অব দা টাউনে পরিণত হয়েছে।জানা গেছে, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে ঐ স্থানে একটি ব্রিজে দাঁড়িয়ে স্ত্রীর সাথে মোবাইলে সেলফি তুলতে যান।এ সময় অসাবধানতাবশত হাত ফসকে মোবাইলটি পানিতে পড়ে যায়। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা ডুবুরির জন্য জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।একদিন পর শুক্রবার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরির দল বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে। এই দৃশ্য দেখার জন্য ব্রিজের দুপাশে কয়েকশ উৎসুক মানুষ জড়ো হন।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্যামসাং গ্যালাক্সি এস-১০ মডেলের মোবাইলটি তার স্ত্রীর খুব প্রিয়। তাই ফোনটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়েছে।

কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭জুলাই) বিকালে কলারোয়া পৌরবাজারের মাছ চান্নিতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগ নেতা আব্দুল ওয়াদুদ, আলাল, পৌর কাউন্সিলর লুৎফুন নেছো, সন্ধ্যা রাণী বর্মণ, থানা স্বেচ্ছাসেকলীগের নেতা আবুল কালাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-স্বেচ্ছাসেকলীগের নেতা আজাহারুল ইসলাম, এনামুল হোসেন, চয়ন, নয়ন হোসেন, সনত ঘোষ, কাশেম, হিরো, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

দেবহাটা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগের মানববন্ধন

0

ইয়াছিন আলী, দেবহাটা: দেবহাটার ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক আহছানউল্লাহ কল্লোল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন মাত্র ৪ মাস আগে দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ন মানুষ। যোগদানের পর থেকে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারী সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাছাড়া উপজেলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি অনাকাঙ্খিতভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য তার বদলির আদেশ দেয়া হয়েছে। যেটা দেবহাটাবাসীর জন্য খুবই দুঃখজনক। যখন তিনি দেবহাটার উন্নয়নে কাজ শুরু করেছেন ঠিক সেসময় বদলীর বিষয়টি সাধারন মানুষকে কষ্ট দিয়েছে। এসময় বক্তারা, দেবহাটা উপজেলার উন্নয়নে এমন একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজন। তাই মানববন্ধন কর্মসূচী থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দ অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

সততা ও শিক্ষার আলোয় দেশবাসীকে আলোকিত করতে হবে -জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

0

নিজস্ব প্রতিবেদক: ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সততা স্টোরের উদ্বোধন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষক সমাবেশ ও আইনের প্রবেশেধিকার নিশ্চিত করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে কারিমা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড’র চেয়ারম্যান শেখ মফিজুর রহমান। এসময় তিনি বলেন,‘জীবন মানে এগিয়ে যাওয়া। শিক্ষার্থীদের সর্ব প্রথমে দেশ প্রেমিক হয়ে সুশিক্ষা ও সততার সাথে জীবন গড়তে হবে। এ বিদ্যালয়ের সততা স্টোরের মাধ্যমে সততার চর্চাকে এ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের সততা ও শিক্ষার আলোয় দেশবাসীকে আলোকিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমাজের সুবিধা বঞ্চিত গরীব অসহায় মানুষের কথা ভেবে আইনের সহায়তা প্রদান করছেন। যাতে মানুষ তার অধিকার পায়।’অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় পরিচালক মো. আব্দুল গফ্ফার, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ উদ্দিন আহমেদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা উপপরিচালক মো. নাজমুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপরিচালক নিভা রাণী পাঠক, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ সালমা আক্তার, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবুল খায়ের প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া সাদিয়া তনা ও সুমাইয়া। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হক ও মো. রুস্তম আলী।

সাতক্ষীরাকে বৃক্ষ রোপনের মাধ্যমে উপযোগী পরিবেশ গড়তে চাই -এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষাই বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (তৃতীয়) পর্যায়’শীর্ষক প্রকল্পের আওতায় সংসদ সদস্যের সৌজন্যে চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জি.এম মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহদে রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেয়। আমাদের দেশে মোট ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ শতাংশ। আমাদের পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের বেশি বেশি তালের চারা রোপন করার নির্দেশ দিয়েছেন। কারণ তাল গাছ বজ্রপাত প্রতিরোধক। প্রতিনিয়ত দেশে বজ্রপাতে মানুষ মৃত্যুবরণ করছে। আমরা সাতক্ষীরা সদর উপজেলায় বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধীসহ তাল গাছ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছি। সকলের বাসযোগ্য পরিবেশ তৈরী করতে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃক্ষ রোপন অভিযান করা হবে। বৃক্ষ রোপন অভিযানের মধ্য দিয়ে সাতক্ষীরাকে সবুজ শ্যামল পরিবেশ উপযোগি করে গড়ে তুলতে চাই।’এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্র কান্ত সরকার, শিক্ষক হাফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কালিগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, তালা উপজেলা বন কর্মকর্তা এম.এম মিজানুর রহমান, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুছ আলী প্রমুখ। এসময় পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বণজ, ঔষধী ও তাল গাছ রোপন করেন এবং বিদ্যালয়ের ১শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

সাতক্ষীরায় সজীব ওয়াজেদ জয়’র জন্মবার্ষিকী পালিত

0

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরায় ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়’র ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মো. আব্দুল মালেক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহদে রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা সজীব ওয়াজেদ জয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সকল সেবা মানুষের দোর গোড়ায় এনে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।’এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সেও পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সজীব ওয়াজেদ জয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ হাবিব প্রমুখ। এসময় সজীব ওয়াজেদ জয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0

আকবর হোসেন,তালা: তালায় ২৭ জুলাই শনিবার তালা বাজারে বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে সৈয়দ জুনায়েদ আকবর এবং সেক্রেটারী সূর্যকান্ত পাল বিজয়ী হয়েছে। তালা বাজার বনিক সমিতির নির্বাচনে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ গ্রহন চলে। মোট ৪টি পদে জোর প্রতিদন্দিতা হয়। বাকী ৫টি পদে আগেই বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছিলো। মোট ভোটার সংখ্যা ৯৭২ জন। এর মধ্যে সভাপতি পদে ভোট পড়েছে ৮০৮ টি। বাতিল হয়েছে ১২ টি। প্রতিদন্দিতায় সভাপতি পদে চেয়ার মার্কা পদে সৈয়দ জুনায়েদ আকবর ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থী ছাতা মার্কায় মোঃ রেজাউল ইসলাম রেজা পেয়েছেন ৩১৩ ভোট। সাধারন সম্পাদক পদে আম মার্কা পদে সূর্যকান্ত পাল ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থী ছাতা মার্কা পদে উদয় সাধূ পেয়েছেন ২৭১ ভোট। বাতিল ভোট ২৮ টি। প্রচার সম্পাদক পদে মোবাইল মার্কা রুহুল আমিন ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদন্দি প্রার্থি আসাদুল ইসলাম মাইক পদে পেয়েছেন ২৯৫ ভোট। সদস্য পদে ফাষ্ট মেম্বর নির্বাচিত হয়েছেন মাছ ব্যবসায়ী মহিদুল ইসলাম টেবিল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৯৯ ভোট। সেকেন্ড মেম্বর হয়েছেন ব্যবসায়ী মোঃ শওকত পাড়, কুড়াল মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৭৩ টি। ৩য় স্থানে শহিদুল ইসলাম, গাভী মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৮ ভোট। টেবিল ফ্যান নিয়ে ৪২৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মোসলেম উদ্দিন। ডাব মার্কা নিয়ে ৩৫৬ ভোট পেয়ে ৫ম স্থানে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। ফেল করেছেন আমজাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫০ ভোট। বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সরদার কবির হোসেন,সহ-সাধারন সম্পাদক পদে কাজী লিয়াকত হোসেন,সাংগঠনিক পদে মোঃ ফটিক,দপ্তর সম্পাদক পদে সৈয়দ মিজানুর রহমান এবং নিবাপত্তা বিষয়ক সম্পাদক পদে আব্দুল হামিদ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, তালা যুব উন্নয়ন কর্মকর্তা ওয়াবেদুল হক হাওলাদার,সদস্য সহকারী শিক্ষা অফিসার সজ্ঞয় কুমার মন্ডল এবং সদস্য সহকারী পরিদর্শক সমবায় অফিস তালা অজয় কুমার ঘোষ। নির্বাচনে আহবায়ক কমিটির দায়িত্ব পালন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী কল্যান বসু,জাপা নেতা আবুল কালাম আজাদ, শেখ মহাসিন উল্লাহ,সরদার মোশারফ হোসেনসহ ৯জন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং সার্স পরিচালক ইমান আলী। অত্যান্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে উক্ত নির্বাচন সম্পন্ন হয়েছে।

কাদাকাটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী আহত

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে দ্রুত গতির ইঞ্জিনভ্যানে চাপা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী (৫) গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব কাদাকাটি গ্রামের দীলিপ মন্ডলের কন্যা পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির ছাত্রী তনুশ্রী স্কুল ছুটির পর বাড়িতে ফেরার জন্য স্কুল মাঠ থেকে রাস্তায় উঠছিল। এসময় ফকরাবাদ গ্রামের আমির গাজীর পুত্র আমিনুর তার ইঞ্জিন ভ্যানে বুধহাটা থেকে মাছ ক্রয় করে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনে পৌছে তনুশ্রীর উপর উঠিয়ে দেয়। তনুশ্রী ভ্যানের প্রচন্ড ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়লে রক্তাক্ত জখম অবস্থায় সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত্র ৭.৩০) তাকে খুলনায় নেওয়ার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, স্কুলের সামনে দিয়ে হলদেপোতা টু প্রতাপনগর রাস্তা চলে গেছে। ব্যস্ততম সড়ড়টিতে প্রতিনিয়ত শত শত ট্রাক, মাইক্রো, পিকআপ, মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। একই স্থানে কাদাকাটি পূর্বপাড়া বালিকা বিদ্যালয় ও পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে সড়কের উপর কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন চালকরা দ্রুত গতি চলাচল করে থাকে। ফলে স্কুলের সামনে ছোট্ট বাজার থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ৭/৭টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এলাবাসী স্কুলের সামনের সড়কে স্পীড ব্রেকারের জন্য লিখিত ও মৌখিক ভাবে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা রোধে আপাতত স্পীড ব্রেকার স্থাপনের ব্যবস্থা করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

আশাশুনিতে মশা নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনামূলক র‌্যালী ও সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই’ শ্লোগানকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদত হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এসআই মামুনুর রশিদ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ সানা, শিক্ষক আনিছুর রহমান, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, শরিফুল ইসলাম, সাংবাদিক এম এম সাহেব আলি, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে পরিস্কার পরিচ্ছন্নার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধে সকলকে সক্রীয় ভূমিকা রাখতে আহবান জানান হয়। সাথে সাথে ডেঙ্গুজ¦র সম্পর্কে অপপ্রচার না চালিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহন এবং মশার কামড় থেকে আত্মরক্ষায় মশারির ব্যবহারসহ যথাযথ ব্যবস্থা বজায় রাখতে সতর্ক করা হয়।

আশাশুনি পুলিশী অভিযানে ১১ আসামী গ্রেফতার

0

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ১১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতদের শনিবার (২৭ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ এর নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই পীযূষ কন্তি ঘোষ অভিযান চালিয়ে সিআর-৩২১/১৫ আসামী নাকনা গ্রামের মান্নান গাজীর পুত্র শাশীম গাজী ও সিআর-১৯/১৩ আসামী আঃ হাকিম গাজীর পুত্র মারুফ হোসেন গাজীকে এবং এএসআই দেবাশীষ মন্ডল সিআর-৬৯/১৯ আসামী একই গ্রামের গনেশ মন্ডলকে নাকনা বাজার হতে গ্রেফতার কারেন। এসআই মামুনুর রহমান সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের নূরুল গাজীর পুত্র শহীদ গাজী ও সিআর-২৫০/১৮ আসামী ইমান আলী গাজীর পুত্র হাসানকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মোকছেদ গাজীর পুত্র আবুবক্করকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী কল্যানপুর গ্রামের সুভচান সরদারের পুত্র আজিজ সরদার ও গফফার সরদারের পুত্র নাহিদকে, এএসআই দেবাশীষ মন্ডল ননজিআর-৫০৩/১১ আসামী বসুখালী গ্রামের মৃত আলি বক্স গাজীর পুত্র নওশের আলীকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কলিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের পুত্র মহিবুলকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের হাকিম মালীর পুত্র হাবিব উল্লাহকে গ্রেফতার কারেন।