দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:০০
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরাকে বৃক্ষ রোপনের মাধ্যমে উপযোগী পরিবেশ গড়তে চাই -এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৮, ২০১৯
জুলাই ২৮, ২০১৯ ০ কমেন্ট 513 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষাই বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (তৃতীয়) পর্যায়’শীর্ষক প্রকল্পের আওতায় সংসদ সদস্যের সৌজন্যে চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জি.এম মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহদে রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেয়। আমাদের দেশে মোট ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ শতাংশ। আমাদের পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের বেশি বেশি তালের চারা রোপন করার নির্দেশ দিয়েছেন। কারণ তাল গাছ বজ্রপাত প্রতিরোধক। প্রতিনিয়ত দেশে বজ্রপাতে মানুষ মৃত্যুবরণ করছে। আমরা সাতক্ষীরা সদর উপজেলায় বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধীসহ তাল গাছ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছি। সকলের বাসযোগ্য পরিবেশ তৈরী করতে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃক্ষ রোপন অভিযান করা হবে। বৃক্ষ রোপন অভিযানের মধ্য দিয়ে সাতক্ষীরাকে সবুজ শ্যামল পরিবেশ উপযোগি করে গড়ে তুলতে চাই।’এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্র কান্ত সরকার, শিক্ষক হাফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কালিগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, তালা উপজেলা বন কর্মকর্তা এম.এম মিজানুর রহমান, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুছ আলী প্রমুখ। এসময় পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বণজ, ঔষধী ও তাল গাছ রোপন করেন এবং বিদ্যালয়ের ১শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সজীব ওয়াজেদ জয়’র জন্মবার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
সততা ও শিক্ষার আলোয় দেশবাসীকে আলোকিত করতে হবে -জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting