Home Blog Page 2730

দেবহাটার গাজীরহাটে সরকারী জায়গায় অবৈধ ঘর নির্মাণ

0

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাটে সড়ক ও জনপদের সরকারী জায়গায় গাছ কর্তনের পর অবৈধ ভাবে পাঁকাঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।জানাযায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাটে সড়ক ও জনপদের রাস্তার পাশের সরকরী গাছ কেটে জায়গা দখল করে পাঁকাঘর নির্মাণ করছে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সাদ্দাম হোসেন। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ পাঁকাঘর নির্মাণের খবর পেয়ে সরেজমিনে শনিবার বিকাল ৫দিকে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সাতক্ষীরা সড়ক ও জনপদের সুপারভাইজার বরুন কুমার বসু ও গৌরপদ সরকার। এ বিষয় সাতক্ষীরা সড়ক ও জনপদের সুপারভাইজার বরুন কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক ও জনপদের জায়গায় সরকারী গাছ কর্তন করে অবৈধ ভাবে পাঁকাঘর নির্মানের খবর পেয়ে আমরা দুইজন সুপারভাইজার গিয়েছিলাম। মৌখিক ভাবে ঘর নির্মান কাজ বন্ধ রাখতে বলেছি। যদি তারা নির্দেশ অমান্য করে আবার ঘর নির্মান করার চেষ্টা করে তাহলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পাইকগাছায় ১৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় থানা পুলিশ-১৭৫ বোতল ফেন্সিডিল সহ সাত্তার হাওলাদার (৫২) নামে এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন। শুক্রবার বিকেলে ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে ও এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর ষষ্ঠিতলার বাজারের কাছে সাত্তারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ কেজির খালি ধানের শীষ মার্কা চাউলের বস্তা থেকে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করেন। সে ৪ বছর পুর্বে রাড়ুলীতে তাঁর ভাইরা ভাই মৃতঃ ইউনুছ গোলদারের পরিচয় ধরে এখানে বসতবাড়ী করে। সাত্তার পিরোজপুরের জিয়ানগরের বালীপাড়া গ্রামের মৃতঃ সাঈদ হাওলাদের ছেলে। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, সাত্তার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে মাদক ব্যবসা করে আসছে এবং তাঁর নামে মামলাও রয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পাইকগাছায় শিক্ষক অমরেন্দ্র ঘোষের অবসর জনিত বিদায় অনুষ্ঠান

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। তিনি পাইকগাছার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে১৬ বছর ৩ মাস ২৪ দিন শিক্ষকতা শেষে শনিবার অবসর গ্রহন করে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন। সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কুমার সাধুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল সবুর খা, অভিভাবক কমিটির সভাপতি শেখ মাহাফুজুল হক, শেখ ইনছান আলী, কাজী সিরাজুল ইসলাম, শিক্ষক হাজিরা খাতুন, বঙ্কিম ঘোষ, আসমা খাতুন, মাসুদ রানা সহ অনেকে। অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপকরণ সহ ক্রেস্ট প্রদান করেণ। এর পুর্বে এ অনুষ্ঠানে ছেলেধরা ও বিভিন্ন গুজোব,ডেঙ্গুজ্বর সহ নানা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।

পাইকগাছায় গনমাধ্যম কর্মীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

0

প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গনমাধ্যম কর্মীদের সাথে ছেলেধরা গুজব, রোহিঙ্গা আতঙ্ক সহ নানা অপরাধ মুলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশের প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে থানা চত্ত্বরে ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় এ কনফারেন্স ও মমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, এসআই আবু সাঈদ, প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন. ইসলাম সাগর, জি,এ, গফুর, আলাউদ্দীন রাজা সহ অনেকে। সভার সভাপতি ওসি এমদাদুল হক শেখ জানান, ছেলে ধরা বিষয়টি পুরোটাই গুজব। ছেলে ধরা গুজবে আতঙ্কিত হওয়া যাবে না। তারা আরও বলেন, এটা গুজব ছড়ানো হয়েছে। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই দেয়া ফৌজদারী অপরাধ। কারও প্রতি সন্দেহ হলে মারধর না করে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান। পৌরসভা ও ১০ ইউপির স্কুল -কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপুর্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধিতে অনুরুপ কর্মসুচি গ্রহন করে প্রচারণা চালানো হবে।

কলারোয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

0

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিংগা হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটিরি সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,স্কুল পরিচালনা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, মোসলেম আহম্মেদ, সাবেক জিবি সদস্য ডা: ফজলুর রহমান, নূরুল আমিন, মাও: আয়ুব হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, শিরিনা আক্তার,শুভংকর মজুমদার,শফিকুল ইসলাম,বিকাশ ঘোষ,বদরুজ্জামানসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ”দরিদ্রতাই দূর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিপক্ষ দলের নেতা রিক্তা খাতুন,তার্কিক মিম খাতুন ও সানজিদা আক্তার জ্যোতিকে এবং রানার্স আপ দলের নেতা অমিত হাসান,তার্কিক তন্ময় সরকার ও ছাকিন ফেরদৌস সামিকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর’র দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। একই অনুষ্ঠানে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

কলারোয়ায় ইয়াবাসহ আটক ১

0

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে আটক করেছে। শনিবার দুপুরে পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের একটি টালি কারখানা সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। আটককৃত রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বর (৫০) যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মুন্তাজ মন্ডলের ছেলে।কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এই আটক ও উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্ত্বরে দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সখিপুর ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ সহ স্বেচ্ছাসেকলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে মামলা তুলে নিতে আসামীদের হুমকি : শংকিত পরিবার

0

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে একটি হত্যা মামলা তুলে নিতে আসামীপক্ষের সন্ত্রাসীদের অব্যহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর কন্যা শরীফা খাতুন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জুলাই থানায় ৪৮২নং একটি সাধারণ ডায়েরী করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছে বাদীর পরিবার। থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ মে রমজানের ইফতারের পর কালিগঞ্জ উপজেলার বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজী কে তার ছোট ভাই আজগার, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামান কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনার পর দিন ২৭ মে নিহতের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯, উক্ত মামলায় কালিগঞ্জ থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। জেল হতে আসামী নুর জাহান গত ১ জুলাই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে পরদিন তার পুত্র মনিরুজ্জামান এবং মুকুন্দ মধুসুদনপুর গ্রামের মৃত অমেদ গাজীর পুত্র আব্দুল জব্বারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা, ভাংচুর, ও মারপিট করে মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনায় নিহতের কন্যা শরীফা খাতুন তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীর পর হতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সোহরাব হোসেন রহস্য জনক কারণে তদন্ত করবে বলে কাল ক্ষেপন করায় নিহতের পরিবার শংকিত আছে বলে এ প্রতিনিধিকে জানান। প্রসংগত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজীর সঙ্গে সহোদর আজগার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ মে ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টার সময় আজগর আলীর ৪টি ছাগল প্রতিবেশি আবুল কালামের ক্ষেতের পুঁইশাক খাওয়া কে কেন্দ্র করে আজগার আলীর ছাগল ৪টি প্রতিবেশি কালাম খড়ে দেয়। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলী গাজী প্রতিবেশি কালামের পক্ষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজগার আলী, স্ত্রী নুর জাহান, পুত্র নুরুজ্জামান মিলে ছোট ভাই আক্কাজ আলী গাজী কে বটি, ছুরি, দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা হতে পুলিশ ঘটনাস্থল হতে আজগর আলীর স্ত্রী নুর জাহান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর পুত্র মনিরুজ্জামান বাদী হয়ে চাচা আজগার আলীর চাচী নুর জাহান এবং চাচাতো ভাই নুরুজ্জামানের নামে গত ২৭ মে ১টি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার সময় পালিয়ে যাওয়ার পথে উজিরপুর বাজার হতে হত্যা কারী আজগার ও তার পুত্র নুরুজ্জামান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামী আজগার আলী গত ২৮ মে সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২ এর বিচারক বিলাশ মন্ডলের নিকট ১৬৪ ধারায় হত্যার ঘটনার স্বীকারোক্তী মুলক জবান বন্দি প্রদান করে। উক্ত মামলার দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ১০ জুলাই ৩০২/৩৪ পিসি ধারায় আসামী আজগার আলী, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামানকে অভিযুক্ত করে ১০৬নং অভিযোগ পত্র আদালতে দাখিল করেন। এর মধ্যে ২নং আসামী নুর জাহান গত ১জুলাই বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে তার পুত্র মনিরুজ্জামান সন্ত্রাসী বাহিনী নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী এবং তার পরিবারের উপর হামলা ও জীবন নাশের হুমকি দিয়ে চলেছে।

কালিগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ২২ নালিশ

0

নিজস্ব প্রতিবেদক: এবার খোদ সরকার দলীয় একজন প্রার্থী একটি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিরোধী আচরনের অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে পুনঃনির্বাচনের দাবি করে ২২ দফা অভিযোগ তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী সহ প্রধান নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত এই বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোজাহার হোসেন কান্টু। গত ২৫ জুলাই এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম (ঘোড়া প্রতীক) ৬ হাজার ৮৮২ ভোট পেয়ে জয়ী হন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোজাহার হোসেন কান্টু (নৌকা) লাভ করেন ১ হাজার ১৪৩ ভোট।
সাংবাদিক সম্মেলনে নৌকার প্রার্থী শেখ মোজাহার হোসেন কান্টু বলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইদ মেহেদী এবং নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীনের যোগসাজশে একটি বিতর্কিত ফলাফল ঘোষনা করা হয়েছে। তিনি এ নির্বাচন প্রত্যাখ্যান ও ফলাফল বাতিল করে পুননির্বাচন দাবি করেন। রিটার্নিং অফিসার (উপজেলা নির্বাচন অফিসার) বরাবর প্রদত্ত অভিযোগে তিনি বলেন, রিটার্নিং অফিসারের স্থলে ইউএনও বিধি বহির্ভূত দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের আগের রাতে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন নিজ বাসভবনে প্রিজাইডিং অফিসারদের নৈশভোজে আমন্ত্রন জানিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করিয়ে এবং ঘোড়া প্রতীকে সিল মেরে নিজের হেফাজতে রেখে দেন। পরদিন সেই ব্যালট পাঠানো হয় কেন্দ্রে। তিনি আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মোটরসাইকেল দাঁড় করিয়ে হাওয়া খুলে দেন। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন ইউএনও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পিটিয়ে আহত করেন। কোন কোন কেন্দ্রে নির্বাচনের আগের দিন এবং কোন কোন কেন্দ্রে নির্বাচনের দিন ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং ভোটগ্রহন ৮টা থেকে ৪টার স্থলে ৯টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। নির্বাহী অফিসার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের দ্বারা আওয়ামী লীগ নেতাকর্মী ও ভোটারদের মারপিট ও লাঞ্ছিত করে ঘোড়া প্রতীকে সিল মারা ব্যালটে বাক্স ভরে দিয়েছেন। নির্বাহী অফিসার নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ১৪৪ ধারা জারি করে আওয়ামী লীগ কর্মীশূন্য করে ঘোড়া প্রতীকের পক্ষে জালভোট প্রদান করেছেন। কেন্দ্র এলাকা তেকে নৌকার ভোটারদের তাড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, নৌকা প্রতীকের ভোটাররা তাদের ভোটার নম্বর এবং আইডি কার্ড দেখিয়েও কেন্দ্রে ঢুকতে পারেননি । এমনকি তিনি ঘোড়া প্রতীকের ভোটার স্লিপ ছাড়া কাউকে কেন্দ্রে যেতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। অভিযোগ করে তিনি আরও বলেন নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীনের বাড়ি নড়াইল জেলায় এবং একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার সহ প্রায় সবার বাড়ি একই জেলায়। মোজাহার হোসেন কান্টু আরও বলেন, আমি প্রার্থী হওয়া সত্ত্বেও বাইরে থেকে ভোটার স্লিপ না নেওয়ায় আমাকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেবলমাত্র আমার কেন্দ্রে ভোট প্রদানের সময় ছাড়া অন্য কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন তার উপস্থিতিতে তার শিশুপুত্রের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এমনকি প্রার্থী হিসাবে তাকে চারচাকার গাড়ি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। মোজাহার হোসেন কান্টু আরও বলেন, প্রিজাইডিং অফিসারকে উপেক্ষা করে নির্বাহী অফিসার নিজে ব্যালট পেপার গননা করে প্রতি কেন্দ্রের নৌকায় সিল মারা ২০০ থেকে ২৫০টি ব্যালট পেপার অকারনে বাতিল করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন বলেন তার অভিযোগগুলি সম্পূর্ন কল্পিত। আমার সামনেই তিনি একাধিক কেন্দ্রে কয়েকবার পর্যবেক্ষনে গেছেন। এছাড়া অন্য যেসব অভিযোগ তিনি করেছেন তা ভিত্তিহীন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার দায়িত্বের মধ্যে যেটুকু পড়ে আমি সেটুকু করেছি বলে জানান তিনি।
প্রার্থী মোজাহার হোসেন কান্টু বলেন, নির্বাচন চলাকালীন এসব অভিযোগ তিনি রিটার্নিং অফিসারসহ সরকারের বিভিন্ন দফতরে প্রেরন করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ লুৎফর রহমান, আব্দুর রহিম, শেখ আব্দুর রাশেদ ও আজিবর রহমান।

শিক্ষাঙ্গণ একটি পবিত্র স্থান- এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: ঝাউডাঙ্গা কলেজে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘শিক্ষাঙ্গণ একটি পবিত্র স্থান। শিক্ষাঙ্গণের পবিত্রতা রক্ষা করা সকল শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। এজন্য নতুন প্রজণে¥র শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের শিক্ষার পাশা পাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। ঝাউডাঙ্গা কলেজ জেলার মধ্যে একটি অন্যতম কলেজ। কলেজটি ইনশাল্লাহ জাতীয় করণ করা হবে। কলেজের ফলাফল খুবই ভাল। এ সাফল্য ধরে রাখতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগি হওয়ার আহবান জানান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমপি রবি।’
অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা কলেজে উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় ঝাউডাঙ্গা কলেজে ম্যানেজিং কমিটির সদস্য, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।