Home Blog Page 2725

দেবহাটায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গ্রামপুলিশ বরখাস্ত

0

দেবহাটা ব্যুরো/ কুলিয়া প্রতিনিধি : দেবহাটার কুলিয়াতে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগে বহুল আলোচিত গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে ৩ মাসের জন্য শাস্তিমুলোক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে এক শালিসের মধ্য দিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। শালিসে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুলিয়ার শহিদুল নিকারীর দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা গ্রাম পুলিশ মঞ্জুরকে আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ মঞ্জুরকে নিয়ে শালিসে বসে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় শাস্তিমুলোক ভাবে গ্রামপুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।

শ্যামনগরে সামাজিক জবাবদিহীতা টুলস বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

0

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আর্থিক ব্যবস্থাপনা টুলস এবং সামাজিক জবাবদিহীতা টুলস” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৭-২৯ জুলাই তিন দিন ব্যাপীপ্রশিক্ষনটি সিবিও লিডারদেও নিয়ে মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত হয়। অক্সফাম এবং সিপিডি এর অংশীদারিত্বে উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা শ্যামনগরে আটুলিয়া এবং বুড়িগোয়ালিনী ইউনিয়রে ২৫টি সিবিও ২৫ জন লিডার সহ রি-কল ২০২১ প্রকল্পের ৩ জন কর্মীসহ মোট ২৯ জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ সহায়ক হিসাবে রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচিব প্রশিক্ষণ পরিচালনা করেন।

মুন্সীগঞ্জের কুলতলি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে কাজের উদ্বোধন

0

জি,এম নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ: অবশেষে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন কুলতলি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে কাজের উদ্বোধন করা হয়েছে।আর এরমধ্য দিয়ে কুলতলি ও গাভা গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আটির উপর মসজিদ থেকে কুলতলি ও মুন্সীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়থেকে গাভা গ্রাম এবং ঘানঘর মোড়থেকে মোস্তফা গাজীর বাড়ি পর্যন্ত ৯ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের খুটি স্থাপন করা হয়। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ এ কাজের উদ্বোধন করেন।এ সময় শহিদ আলি গাজি বলেন,এটি আমাদের দীর্ঘ দিনের প্রচেষ্টার ফসল। এই বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ কুলতলি মানুষের সামাজিক, অর্থনীতিক, উন্নয়ন কর্মকান্ড সহ কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এ সময় তিনি মুন্সীগঞ্জ বাসীর পক্ষথেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লী বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান।

অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে আশাশুনির বুধহাটা বাজার

0

সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার সর্ববৃহৎ ও প্রাচীন বানিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।বাজারের ফুটপাত যেন দখলের মহোৎসবে মেতেছে দোকানীরা। সড়কের ফুটপাত দখল করায় সাধারণ মানুষ ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বুধহাটা বাজারটির অভ্যন্তরিন সড়ক গুলোর পাশের প্রায় প্রতিটি দোকানীরা দোকানের মালামাল জনগনের চলাচলের ফুটপাত এবং ফুটপাত ছাড়াও সরাসরি সড়কের উপর রাখার যেন প্রতিযোগীতায় মেতে উঠেছে। সেই সাথে ময়লা আর্বর্জনা ফেলায় ড্রেন গুলো বন্ধ হয়ে পানি সরতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাজারটি সাতক্ষীরা-আশাশুনি উপজেলার মধ্যবর্তী স্থান হলেও বাজারটির ফুটপাত দখলের বিষয়টি যেন কোন কর্মকর্তার নজরেই আসেনা। সড়কের দুই পাশের ফুটপাত দখলের অধিকাংশ সময় উপজেলা ও জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের গাড়ী পড়ে থাকতে দেখা যায় দীর্ঘ জ্যামে। তাদের গুরুত্ব¡পূর্ণ সময় জ্যামে নষ্ট হলেও পরবর্তীতে সমস্যাটির সমাধান নিতে দেখা যায়না কোন উদ্যোগ। প্রশাসনের এমন গাফিলতার কারণে স্থানীয় দোকানীরা যে যার ইচ্ছা মত দখল করে রেখেছে জনগনের চলাচলের ফুটপাত,চাদনী ও গলিগুলো। দেখে মনে হবে এ যেন দখলের মহোৎসব। অপরদিকে বাজারটিতে মালামাল বিক্রয়ের জন্য নেই কোন নির্দিষ্ট মূল্য।যে যার মত করে মূল্য সাজিয়ে কেনাবেচা করছে।এখানে নেই কোন প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা।বাজারটিতে চাদনীর ব্যবস্থা থাকলেও সে গুলো সব ব্যক্তিগত বা মুষ্টিমেয় কিছু লোক ব্যবহার করছে।পশু জবাইয়ের ক্ষেত্রে কোন নিয়ম নিতী মানা হচ্ছে না।লোকারয়ে যার ইচ্ছা মত সেই পশু জবাই করছে।ফলে মারাত্মক ভাবে পরিবেশ দূষিত হচ্ছে।বিঘিœত হচ্ছে সমাজিক ব্যবস্থা।পশু জবাইয়ের ক্ষেত্রে প্রাণী সম্পাদ বিভাগের অনুমতি লাগলেও সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে যার মত ভাবে পশু জবাই করছে।মাংস বিক্রয়ের ক্ষেত্রে নেই কোন নির্দিষ্ট মূল্য তালিকা।
আশাশুনি-সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যেগে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং তার উপর দিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত নির্মান করে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা সে ফুটপাত দখল করে সেখানে গড়ে তুলেছেন ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনুরুপ ভাবে বুধহাটা বাজারের কাচা বাজার সড়কসহ বাজারের অভ্যন্তরিন সড়ক গুলো এক পাশে করে দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা।সেই ড্রেনেজ ব্যবস্থায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চায়ের দোকান ও পোল্ট্রি ব্যবসায়ীরা।ড্রেনের মধ্যে ফেলে হচ্ছে দোকানেরময়লা আর্বজনা।ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাষন ব্যবস্থা একে বারে ভেঙ্গে পড়ছে। ফুটপাত দখলকারী দোকানীদের মধ্যে অধিকাংশ দোকানীরা হচ্ছে মুদি ব্যবসায়ী, কাসারি বা এ্যালুমেনীয়াম ব্যবসায়ী, মাংশ ব্যবসায়ী, হার্ডওয়ার ব্যবসায়ী, সেনিটেশান ব্যবসায়ী এবং ইজি বাইক ও পা ভ্যান চালকরা। আর এ কারণে বাজারের পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ফুটপাত দখলের কারণে বিঘœ ঘটছে যান চলাচল, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আহত হচ্ছে পথচারী ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী। এব্যাপারে স্থানীয়রা জানান, আমরা প্রতিবাদ করলেও আমাদের কথায় কর্ণপাত করে না তারা। কিছু বলতে গেলে আমাদের উপর চড়াও হয় ফুটপাত দখলকারীরা।
বুধহাটা বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক বলেন, ফুটপাত গুলো তৈরি করা হয়েছে পথচারীদের জন্য। বুধহাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনেকবার দখলকৃত ফুটপাত উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পরে সে গুলো আবারও দখল হয়ে গেছে। তবে আবারও ফুটপাত গুলো উন্মুক্ত রাখার জন্য বাজারে মাইকিং করে সকলকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে। তবে ফুটপাত অবৈধ ভাবে বাজারের দখলকৃত জায়গা দখল মুক্ত করতে অতিদ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

জাতির ভাগ্যোন্নয়নের মধ্যমে গ্রাম হবে শহর-এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকার বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী ও দলিত ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাতক্ষীরা সোনালী ব্যাংকের দোতলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতা বহির সাথে টাকা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। অসহায় ও অসচ্ছল মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার খুব শীঘ্রই গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার এজি.এম কৃষ্ণপদ সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে পৌর এলাকার ২৬ জন দলিত সম্প্রদায়ের ব্যক্তির মাঝে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা, ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা, ৭৮ বয়স্ক ব্যক্তির মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা, পুরাতন ভাতাভোগি মারা যাওয়ার কারণে প্রতিস্থাাপন করা ১২০ জনের মাঝে ৭ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) পলাশপোলস্থ সুপ্রভাত কার্যালয়ে বেলা ১১টায় কেক কাটা, মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানেপ্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়।পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ হাটি হাটি পা পা করে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পাঠকের হ্নদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহ-সম্পাদক আহসানুর রহমান রাজিব, চীফ রিপোর্টার মো. শাহ আলম, ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, শেখ সফি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সবিচ শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

তালা ও দেবহাটা ইউএনও’র কর্মস্থল রদবদল

0

দেবহাটা ব্যুরো/ তালা অফিস : দেবহাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে দেবহাটা উপজেলা কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও সাজিয়া আফরীনকে একে অপরের কর্মস্থলে বদলীর নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যেই স্ব-স্ব কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্তি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। কিন্তু তাদের দুজনের কেউই এখনও নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে না নেয়ায় তালা ও দেবহাটা দুটি উপজেলাই নির্বাহী অফিসার (ইউএনও) শুন্য হয়ে রয়েছে তাদের অপেক্ষায়। তবে শীঘ্রই সাজিয়া আফরীন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং ইকবাল হোসেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার বুঝে নিয়ে স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগদান করবেন বলে পৃথক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্মরণ সভা অনুষ্ঠিত

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় জাপা নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। এতে আরও বক্তব্য রাখেন, জেলা জাপা সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সম্পাদক আশরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ তপন, মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজ সভাপতি কায়েমউজ্জামান হিমেল, সম্পাদক আকরামুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, এরশাদ ছিলেন জাতির পথ প্রদর্শক। তার শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে তারা আরও বলেন, তিনি গ্রামকে শহরে রুপ দিয়েছেন। থানাকে উপজেলা ও মহকুমাকে জেলায় রুপ দিয়েছেন। বিচারব্যবস্থা এবং সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ জনগনের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ফিংড়ীর ফয়জুল্যাপুর সড়কটি যেন মরনফাঁদ!

0

প্রভাষক রবিউল ইসলাম, ফিংড়ী (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফয়জুল্যাপুরের প্রধান সড়কটি জন ভোগান্তিতে পরিনত হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাড়াগাছি মোড় হতে ফিংড়ীগামী রাস্তাটি হলো ফয়জুল্যাপুর প্রধান সড়ক। দীর্ঘ ২০/২৫ বছরের ইটের সোলিং এখন জনগণের চলাচলের মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এই রাস্তায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির মধ্যভাগ উটের পিটের আকৃতি ধারন করেছে। ফয়জুল্যাপুর সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছে। এলাকার জনগণ রাস্তাটিকে জীবনের অভিশাপ মনে করছে। ওই এলাকার অরুন দাসের পুত্র অরবিন্দু দাস, সুনীল দাসের পুত্র বাবুরাম দাস, মৃত আহাদ আলির পুত্র কামাল ড্রাইভার জানায়, সারাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে।। অথচ আমাদের সামান্য রাস্তাটুকু সংস্কার হচ্ছে না কোন অদৃশ্য ইঙ্গিতে। এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান দৈনিক সাতনদীর প্রতিবেদককে জানান, সম্প্রতি রাস্তাটির টেন্ডার হয়েছে। খুলনার একজন ঠিকাদার এই কাজ পেয়েছে। শীঘ্রই কাজ শরু হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
রাস্তার টেন্ডারের বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে ধোয়াশার সৃষ্টি হয়েছে। কারন তারা কয়েকবার রাস্তাটির টেন্ডারের কথা শুনলেও আজ অবধি কাজের অগ্রগতি দেখেনি। তাদের দরকার রাস্তার সংস্কার। কারন ফয়জুল্যাপুর গ্রামের অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্যের মধ্যে সম্পৃক্ত। গ্রামে রয়েছে প্রচুর কৃষক। এসব মানুষ সড়কটি দিয়ে দিনে-রাতে একাধিকবার চলাচল করে। অতি গুরুত্বপূর্ন সড়কটি দিয়ে অতি কষ্টে চলাচলের কারনে আক্ষেপ আছে তাদের।
এ কারনে রাস্তাটির অতিদ্রুত সংস্কারে যথাযথ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরায় সংগ্রাম পরিবহনের সুপারভাইজার খুন

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় একটি পাটক্ষেতে গলায় ফাঁস লাগানো আলামগীর হোসেন আলম (৩৫) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেতে লাশটি পড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
নিহত আলমগীর হোসেন আলম গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি ছিলেন সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার।
ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, তার দেহে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ণ পাওয়া গেছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য আলমগীরের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।