Home Blog Page 2726

তালায় সিআইজির সমিতির চাষিদের মাঝে গাছের চারা ও সাইন বোর্ড বিতরণ

0

আকবর হোসেন,তালা : তালায় ২৯ জুলাই সোমবার সকালে ফলবাগান প্রদর্শনী চাষীদের ও সিআইজির সমিতির মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা সাইন বোর্ড ও সার বিতরণ করা হয়েছে।

তালা উপজেলা কৃর্ষি অফিসের উদ্যোগে উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ-২প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ১৪টি সিআইজির সমিতির মাঝে ৮১৩ টি বিভিন্ন জাতীয় ফলজ বৃরে চারা যেমনঃ আম, পেয়ারা লিচু,মাল্টা কুল ইত্যাদী জাতীয় চারা সাইনবোর্ড ও সার বিতরণ করা হয়েছে । এ সময় আরও উপস্থিত ছিলেন তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সিআইজির সমিতির নেতৃবৃন্দ।

দেবহাটায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

0

দেবহাটা ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে দেবহাটাতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দেবহাটা উপজেলাতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা প্রকৌশলী আলহাজ্ব মমিনুল ইসলাম, দেবহাটা প্রেসকাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মোমিনুর রহমান, এসএম নাসির উদ্দীন, কবির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সকে সচল করে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে-এমপি রবি

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় চেম্বার অব কমার্স ভবনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ব্যবসায়ীদের স্বার্থে সাতক্ষীরা চেম্বার অব কমার্সে প্রাণ চঞ্চল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে এবং চেম্বার অব কমার্সের সদস্যদের স্বার্থে সকল দ্বন্দেও অবসান ঘটাতে হবে। উন্নয়নের স্বার্থে মিলে মিশে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল সমস্যার সমাধান করে নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে সচল ও কর্মমূখী করতে হবে।’
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি কাজী কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, মো. সহিদুল হোসেন, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল-মামুন, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম, আসাদুজ্জামান সেলিম, শেখ শাহীনুর রহমান বাবু প্রমুখ।

আশাশুনিতে জেলে কার্ডের চাউল বিতরণ

0

সচ্চিদানন্দদে সদয় : আশাশুনিতে জেলে কার্ডের অধীন জেলেদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হতে এ চাউল বিতরণ করা হয়।
সরকার নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারার কারণে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সংসার নির্বাহের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে। এরই আওতায় আশাশুনি সদরের ৩১৪ জন জেলে কার্ডধারী জেলেদেরকে প্রত্যেককে ৪৫ কেজি করে চাউল প্রদান করা হয়। চাউল বিতরণ উদ্দোধন করেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, মিজানুর রহমান, তারক চন্দ্র মন্ডল, শাহিনুর আলম, সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার রোজিনা খাতুন ময়না, পারুল আক্তার, যুবলীগ নেতা পরেশ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে জব্দকৃত মেয়াদোর্ত্তীর্ণ মালামাল বিনষ্ট

0

সচ্চিদানন্দদেসদয় : আশাশুনির বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল উদ্ধার অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান মালামাল প্রকাশ্যে আগুনে জ¦ালিয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আশাশুনি উপজেলা ভূমি অফিসের সামনে বিনষ্ট করার কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলার বড়দল বাজারে অভিযান চালিয়ে পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোর, নারায়ন চন্দ্র মন্ডলের কৃষ্ণ স্টোর, সুশান্ত পালের ভাগ্যলক্ষী ভান্ডার, সুভাষ চন্দ্র ঢালীর বীণাপানি স্টোর, মেহের আলী সরদারের মুনিরা স্টোর, রণজিৎ ব্যানার্জীর রতন স্টোর থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঝালের গুড়া, মরিচের গুড়া, হলুদের গুড়া, সরিষার তেল, অলিভ ওয়েল, চানাচুর, বিস্কুট, কেকসহ বিভিন্ন ভাজা মালামাল জব্দ করা হয়। এসময় স্যানেটারী ইন্সপেক্টর সহকারী (এফএ) মোক্তারুজ্জামান স্বপন তার সাথে ছিলেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জব্দকৃত মালামাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

কাদাকাটিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী তনুশ্রী মারা গেছে

0

সচ্চিদানন্দদে সদয় : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ইঞ্জিনভ্যানে চাপা পড়ে আহত ছাত্রী তনুশ্রী (৫) মারা গেছে। রবিবার দিবাগত রাত্র ৩.৩০ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়
পূর্ব কাদাকাটি গ্রামের দীলিপ মন্ডলের কন্যা পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী তনুশ্রী শনিবার দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার জন্য স্কুল মাঠ থেকে রাস্তায় উঠছিল। এসময় ফকরাবাদ গ্রামের আমির গাজীর পুত্র আমিনুর তার ইঞ্জিন ভ্যান তনুশ্রীর উপর উঠিয়ে দিলে রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু। সোমবার তার মৃতদেহ বাড়িতে এনে সৎকার করা হয়েছে।
উল্লেখ্য, স্কুলের সামনে দিয়ে হলদেপোতা টু প্রতাপনগর রাস্তা চলে গেছে। ব্যস্ততম সড়কটিতে প্রতিনিয়ত শত শত ট্রাক, মাইক্রো, পিকআপ, মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। একই স্থানে কাদাকাটি পূর্বপাড়া বালিকা বিদ্যালয় ও পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে সড়কের উপর কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন চালকরা দ্রুত গতিতে চলাচল করে থাকে। ফলে স্কুলের সামনে ছোট্ট বাজার থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ৭/৮টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী স্কুলের সামনের সড়কে স্পীড ব্রেকারের জন্য লিখিত ও মৌখিক ভাবে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা রোধে আপাতত স্পীড ব্রেকার স্থাপনের ব্যবস্থা করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

0

সচ্চিদানন্দদে সদয় : আশাশুনিতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত পুটে গাজীর পুত্র বাক্কার গাজী (৭৫) পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার তিনি ভ্যান চালিয়ে দুপুর তিনটার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় মোজাহার উদ্দিন মাল্টি ক্রাফট সেন্টারের চিকিৎসক মহানন্দ মোহন কর্মস্থল থেকে মোটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থানে পৌছলে অসর্কতাবশতঃ ভ্যানের সাথে ধাক্কা লাগালে ভ্যান চালক রাস্তার উপর ছিটকে পড়েন। মুমূর্ষূ অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

0

সচ্চিদানন্দদে সদয় : আশাশুনি উপজেলার বড়দলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’দিন চিকিৎসাধীন থাকাবস্থায় একজনা মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম দিলীডপ মন্ডল (৬২)। তিনি বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ভদ্রকান্ত মন্ডলের পুত্র।
দিলীপ মন্ডল শুক্রবার (২৭ জুলাই) বিকাল ৪ টার দিকে বাড়ি থেকে বিলে গরু আনতে যাচ্ছিলেন। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত লক্ষীকান্ত ওঝার বাড়ির পাশে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন লাইনের বৈদ্যুতিক খুটির একটি ঝুলে থাকা তার স্পর্শ করলে রাস্তার উপর ছিটকে পড়েন। জনৈক ভ্যান চালক তাকে দেখতে পেয়ে খবর দিলে বাড়ির লোকজন দ্রুত তাকে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। অবস্থান অবনতি ঘটায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিবার দিবাগত রাত্র ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার তার মৃতদেহ এলাকায় আনার পর শেষকৃত্য সম্পন্ন করা হয়

সাতক্ষীরার দেবহাটায় নিন্মমানের বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ : কারখানা মালিকের কারাদন্ড

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ন ও নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টায় উপজেলার কুলিয়া ভুমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
দীর্ঘদিন ধরে সেখানে একটি অবৈধ কারখানায় নি¤œ মানের শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের তিনি সেখানে অভিযান চালিয়ে উক্ত অবৈধ কারখানা বন্ধসহ বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করেন। পরে তাকে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মেয়াদোত্তীর্ন এসব শিশুখাদ্য পরে সেখানে বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই সম্পুর্ন বেআইনীভাবে কারখানাটি পরিচালনা সহ নিন্মমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য নতুনভাবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক মুকুল। উক্ত অভিযানে এ সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

0

সাতনদী অনলাইন ডেস্ক : “বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের আবাস রক্ষা এবং বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশ্ববাঘ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের পাদদেশে মুন্সীগঞ্জ’ বনবিভাগের টহলফাড়িতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক মো: রফিক উদ্দিন, ষ্টেশন অফিসার (এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।
বক্তারা এ সময় জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি। তারা আরো জানান, সর্বশেষ তথ্যঅনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।