আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ওয়ার্ড শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বড়দল খ্রীস্টান মিশনারী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি তনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। সভার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পদাক জগদীশ চন্দ্র সানা, যুব মহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিকী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন প্রমুখ।
নেতাকর্মীদের মশক নিধন কর্মসূচিতে অংশ নিতে জেলা আ’লীগের আহবান
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এক বিবৃতি জানান, সারা দেশে ভয়ঙ্করভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় বিষয়টিকে ‘এক নম্বর সংকট’ বিবেচনা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ তিনদিনের কর্মসূচি দিয়েছেন। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ থেকে ডেঙ্গু নির্মূলে আজ (৩১ জুলাই) থেকে জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সার্বিকভাবে এর বিরুদ্ধে যুদ্ধে নামছে। এ উপলক্ষে মশক নিধন কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ জেলার সব উপজেলা ও ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আজ ৩১ জুলাই, ২ আগস্ট ও ৩ আগস্ট- এই তিন দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার সব উপজেলা, ইউনিয়ন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করবে আওয়ামী লীগ। ডেঙ্গুর বিস্তার থামাতে এই কর্মসূচিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দলটি।
তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও প্রেরণার পরিচালক স্বম্পা গোস্বামী প্রমুখ।সভায় বক্তাগণ স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রদানে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। স্থানীয় নাগরিক সংগঠনের নাগরিক আন্দোলন মঞ্চ, জেলা নাগরিক কমিটি, সিনিয়র সিটিজেন ও ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রেরণা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, প্রথম আলো বন্ধসভা, সাতক্ষীরা মিশন, হান্টিং ফার্ষ্ট, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, অর্জন ফাউন্ডেশন, হিমু পরিবহন, উদারতা সাতক্ষীরা, ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব, শিশু ফোরাম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও প্রেরণার পরিচালক স্বম্পা গোস্বামী প্রমুখ।সভায় বক্তাগণ স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রদানে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। স্থানীয় নাগরিক সংগঠনের নাগরিক আন্দোলন মঞ্চ, জেলা নাগরিক কমিটি, সিনিয়র সিটিজেন ও ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রেরণা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, প্রথম আলো বন্ধসভা, সাতক্ষীরা মিশন, হান্টিং ফার্ষ্ট, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, অর্জন ফাউন্ডেশন, হিমু পরিবহন, উদারতা সাতক্ষীরা, ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব, শিশু ফোরাম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
ভেটখালী নৌ-পুলিশের জনসচেতনা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
আব্রাহাম লিংকন : শ্যামনগর উপজেলার কালিঞ্চী রায়নগর ভেটখালী নৌ-পুলিশের জনসচেতনা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকাল ৪টার সময়ে ভেটখালী বাজারস্থ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজারের ভিতর দিয়ে শে¬াগানে শে¬াগানে মুখোরিত ছেলে ধরা সন্দেহে গণপিটানিতে কাহারও জীবন হানি ঘটানো যাবে না। নৌ-পথে চাঁদাবাজি রোধ ও জানমালের নিরাপত্তা, অবৈধ ভাবে মৎস্য আহরন রোধ, নৌ-পথে মানব পাচার রোধ, নৌ-পথে মাদকদ্রব্য পাচার রোধ করার কঠিন হস্তক্ষেপে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন। রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, কেউ গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুরে নিবেন না, ছেলে ধরা সন্দেহে কউকে গণপিটানি দেওয়া একটি ফৌজদারী অপরাধ। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। মনে রাখবেন আপনিও গণপিটানির স্বীকার হতে পারেন। সেই সাথে রায়নগর নৌ-পুলিশ মানুষের হাতে হাতে ‘গুজব ছড়াবেন না’ লিফলেট বিতারন করেন।
দেবহাটায় ফেন্সিডিলসহ আটক ১, থানায় মামলা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীর নাম সুকুমার দাশ (৪০)। সে দেবহাটা উপজেলার সখিপুর ঋষিপাড়া গ্রামের ফটিক চন্দ্র দাশের ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই হেকমত আলী এএসআই জোবায়ের হোসেন ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সুকুমার দাশের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ভারতীয় ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। সুকুমারের বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস এ্যাক্ট এর ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং ৩০/০৭/১৯। আসামী সুকুমারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
শ্যামনগরে বনদস্যু আজাদের কুড়ালের আঘাতে আহত ১
নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে বনদস্যু আজাদের কুড়ালের আঘাতে যতিন্দ্রনগর গ্রামের আব্দুল আলিম আহত হয়েছে। গতকাল দুপুর ২টার সময়ে পূর্বের শত্রুতার জের ধরে আজাদ ও তার দুই পুত্র আশিক ও অনিছুর সহ আরও ৩জন ব্যক্তি ওঁৎপেতে বসে থাকে। কাজের শেষে দিনমুজুর মৃত্যু আব্দুর রউফ গাজীর পুত্র আব্দুল আলিম বাড়ী ফেরার পথে পিছু থেকে কুড়াল নিয়ে আব্দুল আলিমের মাথায় আঘাত করে এবং অনন্যরা তাকে কিল ঘুষি মারতে থাকে। আব্দুল আলিম মাথার আঘাত নিয়ে প্রাণে বাচাঁর তাগিদে দৌড়াতে দৌড়াতে হাকচিৎকার করে। পরে এলাকার আমিনুর নামের এক ব্যক্তি দেখে হাকচিৎকার করে। পরে এলাকার লোকজন ছুটে আসলে আজাদ সহ তার দলবল পালাতে থাকে। স্থানীয়রা আহত আব্দুল আলিমকে সাথে সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপে¬ক্স হাসপাতালে ভর্তি করে। আব্দুল আলিমের অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আব্দুল আলিমের স্ত্রী শ্যামনগর থানায় একটি মামলা প্রস্তুত চলছিলো।
এলাকা সূত্রে জানাগেছে, শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত্যু জুব্বার গাজীর পুত্র আজাদ গত ১৯৯০ সাল থেকে বাহিনীর প্রধান হিসাবে ছিল অত্যান্ত ধুর্ত। ভারত থেকে অস্ত্র ও মদক পাচারে এলাকার মধ্যে ১ম কোটায় তার নাম ছিলো। ১৯৯৫ সালে জেলে বাওয়ালীরা অত্যাচারে অতিষ্ট হয়ে প্রধান মন্ত্রী বরাবর একটি অভিযোগ দেয়। ৫ই নভেম্বর ২০০২ সালের শ্যামনগর থানার ৪১ ক্রমিকের সন্ত্রাসী হিসাবে কয়েক ডজন মামলা ও কুঁড়িটির অধিক সাধারন ডাইয়েরী চলমান আছে। ২০১৩ সালে জি আর ১৩/২৪৬, ২০১৪ সালে র্যাব-৬ ব্যাটেলিয়ন অভিযোগ করা হয়, ২০১৭সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেওয়া হয় যার স্বারক নং জ-৩২৮৯, ২০১৭ সালে জি আর ৩৯/৩০২, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল সাতক্ষীরা পিটিশন ১৮৭/২০১৭। সুন্দরবনের কুখ্যাত সন্ত্রাসী, মাদক স¤্রাট বনদস্যু আজাদ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে জেলে বাওয়ালী। গত ১ বছরে মুক্তিপনের দাবীতে শতাধীক জেলেদের অপহরন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আজাদ কিশোর বয়স থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে। ১৯৯০ সাল থেকে বনদস্যুতা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। শুরু থেকে প্রশাসনের বাঁধা না পেয়ে সুকৌশলে বনদস্যুতায় পরিনত হয়েছে। এলাকাবাসি আরও বলেন, বনদস্যু আজাদের এই সব কার্যকালাপের সাথে তার আপন বড় বোন (স্বামি পরিত্যাক্তা) নুরজাহান বেগম জড়িত। আজাদের আপরাধের বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিরোধ করতে গেলে নুরজাহান বেগম উপরি মহলকে ম্যানেজ করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে থাকে। অভিযোগ দিলেও অদৃশ্য কারনে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা করে না। এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের উপর সরকারের কড়া নজরদারির কারনে বনদস্যু আজাদ এলাকা গেড়ে বসেছে। বিভিন্ন সময়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থের বিনিময়ে মামলা উঠানো তার একটা ব্যবসা হয়ে দাড়িয়েছে। আজাদের অত্যাচরে মুন্সীগঞ্জের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ ৯টি ওয়ার্ডে ইউপি সদস্যরা বিভিন্ন প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দ্বায়ের করে। সচেতন মহল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আর্কাষন করেছে।
শ্যামনগরে বনদস্যু আজাদের কুড়ালের আঘাতে আহত ১
নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে বনদস্যু আজাদের কুড়ালের আঘাতে যতিন্দ্রনগর গ্রামের আব্দুল আলিম আহত হয়েছে। গতকাল দুপুর ২টার সময়ে পূর্বের শত্রুতার জের ধরে আজাদ ও তার দুই পুত্র আশিক ও অনিছুর সহ আরও ৩জন ব্যক্তি ওঁৎপেতে বসে থাকে। কাজের শেষে দিনমুজুর মৃত্যু আব্দুর রউফ গাজীর পুত্র আব্দুল আলিম বাড়ী ফেরার পথে পিছু থেকে কুড়াল নিয়ে আব্দুল আলিমের মাথায় আঘাত করে এবং অনন্যরা তাকে কিল ঘুষি মারতে থাকে। আব্দুল আলিম মাথার আঘাত নিয়ে প্রাণে বাচাঁর তাগিদে দৌড়াতে দৌড়াতে হাকচিৎকার করে। পরে এলাকার আমিনুর নামের এক ব্যক্তি দেখে হাকচিৎকার করে। পরে এলাকার লোকজন ছুটে আসলে আজাদ সহ তার দলবল পালাতে থাকে। স্থানীয়রা আহত আব্দুল আলিমকে সাথে সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপে¬ক্স হাসপাতালে ভর্তি করে। আব্দুল আলিমের অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আব্দুল আলিমের স্ত্রী শ্যামনগর থানায় একটি মামলা প্রস্তুত চলছিলো।
এলাকা সূত্রে জানাগেছে, শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত্যু জুব্বার গাজীর পুত্র আজাদ গত ১৯৯০ সাল থেকে বাহিনীর প্রধান হিসাবে ছিল অত্যান্ত ধুর্ত। ভারত থেকে অস্ত্র ও মদক পাচারে এলাকার মধ্যে ১ম কোটায় তার নাম ছিলো। ১৯৯৫ সালে জেলে বাওয়ালীরা অত্যাচারে অতিষ্ট হয়ে প্রধান মন্ত্রী বরাবর একটি অভিযোগ দেয়। ৫ই নভেম্বর ২০০২ সালের শ্যামনগর থানার ৪১ ক্রমিকের সন্ত্রাসী হিসাবে কয়েক ডজন মামলা ও কুঁড়িটির অধিক সাধারন ডাইয়েরী চলমান আছে। ২০১৩ সালে জি আর ১৩/২৪৬, ২০১৪ সালে র্যাব-৬ ব্যাটেলিয়ন অভিযোগ করা হয়, ২০১৭সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেওয়া হয় যার স্বারক নং জ-৩২৮৯, ২০১৭ সালে জি আর ৩৯/৩০২, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল সাতক্ষীরা পিটিশন ১৮৭/২০১৭। সুন্দরবনের কুখ্যাত সন্ত্রাসী, মাদক স¤্রাট বনদস্যু আজাদ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে জেলে বাওয়ালী। গত ১ বছরে মুক্তিপনের দাবীতে শতাধীক জেলেদের অপহরন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আজাদ কিশোর বয়স থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে। ১৯৯০ সাল থেকে বনদস্যুতা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। শুরু থেকে প্রশাসনের বাঁধা না পেয়ে সুকৌশলে বনদস্যুতায় পরিনত হয়েছে। এলাকাবাসি আরও বলেন, বনদস্যু আজাদের এই সব কার্যকালাপের সাথে তার আপন বড় বোন (স্বামি পরিত্যাক্তা) নুরজাহান বেগম জড়িত। আজাদের আপরাধের বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিরোধ করতে গেলে নুরজাহান বেগম উপরি মহলকে ম্যানেজ করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে থাকে। অভিযোগ দিলেও অদৃশ্য কারনে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা করে না। এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের উপর সরকারের কড়া নজরদারির কারনে বনদস্যু আজাদ এলাকা গেড়ে বসেছে। বিভিন্ন সময়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থের বিনিময়ে মামলা উঠানো তার একটা ব্যবসা হয়ে দাড়িয়েছে। আজাদের অত্যাচরে মুন্সীগঞ্জের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ ৯টি ওয়ার্ডে ইউপি সদস্যরা বিভিন্ন প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দ্বায়ের করে। সচেতন মহল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আর্কষন করেছে।
শ্যামনগরে পথচলায় বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: রাশিদা খাতুনের বাবার বাড়ি আর শ^শুর বাড়ি পাশাপাশি। এতোদিনে বেশ শান্তিতেই ছিলেন তারা। কিন্তু এখন তার আপন ভাই মোমিনুর ওরফে মনিরুল বোন রাশিদা ও তার শ^শুর বাড়ির লোকজনকে পথ দিয়ে যাতায়াতে বাধার সৃষ্টি করছে। আর এতে মদদ দিচ্ছেন তার মুক্তিযোদ্ধা চাচা আদম আলি ও তার পুত্র জামায়াত নেতা বাবু ওরফে রমজান। এসব নিয়ে রাশিদা পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটে গেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের অজিবর ইবনে আবেদ আলির স্ত্রী রাশিদা খাতুন। এ সময় তার সাথে ছিলেন স্বামী আজিবর, ভাতিজা শামিম ও ভাই রেজাউল করিম। লিখিত অভিযোগে রাশিদা বলেন তার আপন ভাই মোমিনুর ওরফে মনিরুল চাচা আদম আলি ও তার ছেলে বাবু ওরফে রমজানের কু পরামর্শে শ^শুর বাড়ি যাতায়াতের পথ বন্ধ করার পাঁয়তারা করে। এই পথ দিয়ে যে কেউ হাঁটলে দোষ নেই , রাশিদার শ^শুরকুলের লোকজন হাঁটলেই দোষ। এই সংকট দুরীকরনে রাশিদার স্বামী ও শ^শুর অর্ধশতক জমি কিনে রাস্তায় দিয়েছেন। ইউনিয়ন পরিষদ ওই রাস্তা সংস্কার করতে চাইলে ভাই মনিরুল, মুক্তিযোদ্ধা চাচা আদম আলি ও তার পুত্র জামায়াত নেতা বাবু ওরফে রমজান তাতে বাধা দেয়। গত ২৫ জুলাই ইউপি সদস্য সাহিদ রাস্তা পাকা করতে চাইলে প্রতিপক্ষ রাশিদার দেবরের বাড়ির গা ঘেঁষে কাজ করার পরামর্শ দেয়। তিনি বলেন পুরো ৯ ফুটের মধ্যে রাস্তা হবে ৬ ফুট। দুই পাশে দেড় ফুট করে তিন ফুট থাকবে। কিন্তু তাদের উদ্দেশ্য তাদের পাশে তিন ফুট রেখে রাস্তা বানাতে হবে। এতে ভাসুর প্রতিবাদ জানালে ভাই মোমিনুর ওরফে মনিরুল, আমিনুর, নুর মোহাম্মদ, মিয়ারাজ, আসলাম, ইয়াসিনসহ অন্যরা লাটিসোটা দিয়ে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এতে বাধা দিতে গেলে তারা রাশিদা, তার মেজ জা, শামিম ও স্বামী অজিবরকে মারধর করে।
রাশিদা অভিযোগ করে আরও বলেন তাদেরকে মারপিট করার পরও তারা উল্টো থানায় যেয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। তারা দম্ভ করে বলেন যে ‘তাদের বাড়ির ছেলে পুলিশে চাকুরি করে। থানা পুলিশ তো আমাদেরই’। রাশিদা বলেন বিএনপি জামায়াত আমলে মুক্তিযোদ্ধা চাচা আদম আলির ছেলে কড়া জামায়াত নেতার ভূমিকা পালন করেছে। এখন আওয়ামী লীগ সরকার আমলে সেই জামায়াত নেতা রমজান পরিচয় দেয় ‘আমার বাবা মুক্তিযোদ্ধা, ভাই পুলিশ। এসব পরিচয় দিয়ে আদম আলি রমজান গং এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে বলে অভিযোগ করেন রাশিদা। তাদের নির্যাতন থেকে রক্ষা পেতে এবং রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ পেতে রাশিদা সাতক্ষীরার পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটার অসুস্থ সভাপতির পাশে নেতৃবৃন্দ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটা উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ এম এ সবুর সদ্য ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল থেকে মেরুদন্ডের অপারেশণ শেষে বাড়ি ফেরায় মঙ্গলবার ১১টায় তার চেম্বারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা: আলহাজ্ব মাহবুবর রহমানের নেতৃত্বেজেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ তাকে দেখতে যান।এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ গ্রাম ডা: আ: গফফার , সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, সদর উপজেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক অর্ণিবার্ণ সরকার, আলীপুর ইউনিয়ন সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলাম, সহ সভাপতি গ্রাম ডা: আক্তার হোসেন সাধারণ সম্পাদক গ্রাম ডা: অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার সহ আরো উপস্থিত ছিলেন গ্রাম ডা: হাবিবুর রহমান, আ: খালেক, মাহবৃুবর রহমান, রিপন ঢালী, প্রশান্ত কুমার ঢালী, আব্দুল্লাহ প্রমুখ ।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটার অসুস্থ সভাপতির পাশে নেতৃবৃন্দ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দেবহাটা উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ এম এ সবুর সদ্য ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল থেকে মেরুদন্ডের অপারেশণ শেষে বাড়ি ফেরায় গতকাল বেলা ১১টায় তার চেম্বারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা: আলহাজ্ব মাহবুবর রহমানের নেতৃত্বেজেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ তাকে দেখতে যান।এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ গ্রাম ডা: আ: গফফার , সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, সদর উপজেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক অর্ণিবার্ণ সরকার, আলীপুর ইউনিয়ন সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলাম, সহ সভাপতি গ্রাম ডা: আক্তার হোসেন সাধারণ সম্পাদক গ্রাম ডা: অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার সহ আরো উপস্থিত ছিলেন গ্রাম ডা: হাবিবুর রহমান, আ: খালেক, মাহবৃুবর রহমান, রিপন ঢালী, প্রশান্ত কুমার ঢালী, আব্দুল্লাহ প্রমুখ ।
কলারোয়া ও ঝাউডাঙ্গায় ৩ ‘সততা স্টোর’ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়া ও সাতক্ষীরা সদর থানার ৩ টি পৃথক প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক। মঙ্গলবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদরাসায় পৃথক ৩ টি ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইয়ারব হোসেন, সমাজসেবক আলহাজ্ব ডা: আব্দুল জব্বার। সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাদরাসা অধ্যক্ষতোফাইল আহমেদ। এছাড়া একই অনুষ্ঠানে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতি বিরোধী নানা বাক্যসম্বলিত ছাতা, খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ ও শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, এস আই সুবীর কুমার প্রমুখ।

সাতক্ষীরায় সুশাসন দিবস উপলক্ষ্যে জাসদের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ডাকে সুশাসন দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা জাসদ-এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে এ লিফলেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সাতক্ষীরার সভাপতি অনুপম কুমার অনুপ, তারিকুজ্জামান, অনিমেষ ঢালী, যুব জোট নেতা নাজমুল হোসেন, সবুজ সরকার প্রমুখ।
বিলিকৃত লিফলেটে বলা হয়েছে, আপনাদের সমর্থনে জঙ্গিবাদ-সন্ত্রাস, সহিংসতা-অন্তর্ঘাত- নাশকাতা-আগুন সন্ত্রাস-অশান্তির রাজনীতি কোনঠাসা হয়েছে। দেশ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-উৎপাদনের পথে অনেক এগিয়েছে। দেশ এক নতুন রাজনৈতিক পর্বে উপনীত হয়েছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়- প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। সমাজে বৈষম্য বেড়েছে। বৈষম্য ও বঞ্চনার শিকার সাধারণ মানুষ বিপন্ন বোধ করছে। সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে। দেশের এ পরিস্থিতি কারোই কাম্য নয়। এ পরিস্থিতির অবসানে মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। জাসদ সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির প্রস্তাব সামনে রেখে আগামী ৩১ জুলাই দেশব্যাপী সভা-সমাবেশ- মানববন্ধন -মিছিলের মাধ্যমে ‘সুশাসন দিবস’ পালন করবে।