Home Blog Page 2707

সাতক্ষীরায় ছোট ভাইয়ের সঙ্গে গোলযোগে স্ট্রোকে মারা গেল বড় ভাই

0

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতন্ডার সময় স্ট্রোক করে মারা গেছে বড় ভাই। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত. ইসহাক আলী মোড়ল (৪৫) যুগিপুকুরিয়া গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার।
নিহতের স্ত্রী তানজিলা ও মেয়ে জানান, একটি ছোট দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে এই দোকান নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও বাকবিতন্ডা হয়। হঠাৎ স্বামী ইসহাক মোড়ল ঘরের দরজার কাছে মেয়ের উপর উল্টে পয়ে যায়।
এদিকে, তাৎক্ষনিক ইসহাক আলী মোড়লকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
ঘটনাস্থল থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জাগো নিউজকে বলেন, ছোট ভাই অসীমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মেয়ের উপর উল্টে পড়ে যায় ইসহাক মোড়ল। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। জিজ্ঞাসাবাদে পরিবারের সকল সদস্যরা একই কথা বলছেন। এছাড়া ইসহাকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সাতক্ষীরায় যুবলীগ নেতা সেতু ফেন্সিডিল সহ বিজিবির হাতে আটক

0

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকার ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ চোরকারবারী যুবলীগ নেতাকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম মোঃ জিল্লুর রহমান ওরফে সেতু (২৮)। সে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের এসএম হাবিবুর রহমানের ছেলে।


বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ উপরোক্ত চোরাকারবারীকে আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ লাখ ৮২ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর একটি সূত্র জানায়, জিল্লুর রহমান ওরফে সেতু সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেতু ধূলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার ঘনিষ্টজন হিসাবে এলাকায় পরিচিত।

ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সাথে একটি জনসভায় লাল বৃত্ত চিহ্নিত জিল্লুর রহমান সেতু একান্ত আলাপচারিতায়। ছবি :  সেতুর ফেসবুক থেকে সংগৃহীত।

সাতক্ষীরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় সাইকেল র‌্যালী

0

আব্দুল্লাহ-আল-মাহফুজ : সাতক্ষীরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা প্রসশাক মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সাইকেল র‌্যালিটি বের হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রদের অংশগ্রহনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিটি রাজ্জাক পার্ক থেকে বেরিয়ে সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে দিয়ে নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, জজকোর্ট মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক সহ প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু সচতেনতায় সাতক্ষীরার সকলের অংশগ্রহন দরকার। করেন। ডেঙ্গুর লক্ষন দেখলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাড়ি ও অফিসে বিভিন্ন পাত্রে অপ্রয়োজনীয় পরিত্যক্ত পানি যেন না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ব্যাপক পদেক্ষপ গ্রহন করেছে বলে জানান।

জাতীয় শোক দিবস পালনে আশাশুনি আওয়ামী লীগের প্রস্তুতি সভা

0

আশাশুনি ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলামপিন্টু স্বাক্ষরিতপ্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিনিঃ সহ-সভাপতি আলহাজ¦ শাহজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ সরদার, আছাদুল ইসলাম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, ড. শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান, আঃ আলিম, আঃ রহমান ফকির, সাঈদ ঢালী, ফিরোজ খান মধু, সুনীল কুমার মন্ডল, নজরুল ইসলাম গাইন, ময়নুল ইসলাম বুলু, মুনজুরুল ইসলাম, ফারুকুজ্জামান, কামরুজ্জামান কাজল, ইউনুছ আলি সানা, প্রফেসর হিরুলাল, শফিকুল ইসলাম, সোলায়মান হোসেন, মহাতাব গাজী, প্রফেসর আনন্দ কুমার মন্ডলম, খালিদুজ্জামান বাবু, ডাঃ বদিউজ্জামান মন্টু, মোতাহার হোসেন, মহানন্দ মন্ডল, মোক্তার হোসেন টুটুল, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম, রাসেল, কামরুল ইসলাম, তাজ, আজমির হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মাস ব্যাপী কর্মসূচি পালনের জন্য আলহাজ¦ শাহজাহান আলীকে আহবায়ক, সরদার মুজিবুর রহমানকে সদস্য সচিব, আছাদুল ইসলাম, মুাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু এবং সকল ইউনিয়নের দলীয় সভাপতি/সেক্রেটারী ও সকল দলীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সহযোগি সংগঠনের সভাপতি/সম্পাদককে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আশাশুনিতে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টায় মানববন্ধন

0

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার চাপড়ায় আপত্তিকর অবস্থায় কপোত-কপোতিকে আটকের ঘটনা ভিন্নখাতে প্রবাহের ঘটনা ভিন্নখাতে প্রবাহের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে চাপড়া-কেয়ারগাতি খেয়াঘাট সড়কের মধ্যম চাপড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন, ২আগষ্ট মধ্যম চাপড়া ইব্রাহিমের দোকানের সামনে দু’টি অচেনা ছেলেকে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় আবুল হোসেন, ইয়াছিন, মোশারফ, আরিফুল, মহিদ, শাহাজান, বাবলু, করিমসহ অনেকে তাদের উপর সজাগ দৃস্টি রাখেন। তাদের একটি ছেলে রহিম সরদারের বাড়িতে ঢোকে। দীর্ঘক্ষণ সেখানে থাকায় তারা ঐ বাড়িতে ঢুকে ছেলেমেয়েতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। তখন এলাকার শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে চাপড়া নিউ স্টার ক্লাবের সভাপতি ইমাদুলকে মোবাইলে খবর দেয়। তিনি উপস্থিত হয়ে সকলের সাথে কথা বলে আশাশুনির এক রাজনৈতিক নেতাসহ অভিভাবকদের খবর দিলে তারা সেখানে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে তাদের জিম্মায় নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য কিছু কুমন্ত্রণাকারীর উস্কানিতে উক্ত মেয়েসহ তার মা ও পিতাকে হাসপাতালে ভর্তি করিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অসামাজিক কাজে জড়িত থাকা আশাশুনির আঙ্গুরের পুত্র ইব্রাহিতসহ মেয়েটিকে আইনের আওতায় নিয়ে এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে এমাদুল, আবুল বাখার, ইমদাদুল,সাইব, রেজাউল, আবজাল, কালাম,আফছারসহ এলাকার বহু নারী-পুরুষ ও যুবরা অংশ নেন।

তালায় ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান

0

তালা প্রতিনিধি: তালায় মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মহান্দী-০৩১২ এর প্লান এক্সিট প্রোগ্রাম-২০১৯ এর আওতায় ২৮ জন ছাত্র/ছাত্রীকে বিদায় অনুষ্ঠিত হয়েছে।কম্প্যাশন ইন্ট্রারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে শিশুদের লেখা পড়া ,খাওয়া,বই খাতা কলমসহ যাবতীয় খরচ পরিচালনা করা হয় । এতে প্রকল্পের নিয়ম অনুযায়ী ২০ বৎসর পর্যন্ত বয়েস হলে তাদেরকে অর্থায়ন হতে বাদ দেয়া হয় । সেই আংগিকে ০৬ আগষ্ট মহান্দী মিশনে মোট ২৮ জন ছেলে/মেয়েদের বিদায় জানানো হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সোসাল ওয়ার্কার ম্যাকনিল ফলিয়া এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রজেক্ট ম্যানেজার জেনি হালদারসহ প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারী স্কুলের ছাত্র/ছাত্রী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সেখানে মায়েদের ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।

তালায় দিনে দুপুরে তালা ভেঙ্গে চুরি

0

তালা প্রতিনিধি : তালায় দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১২ ঘটিকার দিকে তালা হাসপাতালের ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তরের বাসায়। ঘটনার বিবরনে,ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তার বলেন,আমরা সকালে বাসায় তালা মেরে হাসপাতালে ডিউটিতে যায়, এসে দেখি তালা ভাংগা । ডাক্তার রওশন দায়েমীর ৫হাজার টাকার মত এবং মেরিনা আক্তারের ১৬ হাজার টাকা মোট ২০ হাজার টাকা চুরি হয়েছে। তবে মোবাইল বা অন্য কোন জিনিস চুরি হয়নি। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এলাকা পরিদর্শন করেন । তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, চোর ধরার চেষ্টা চলছে ।

সাতক্ষীরায় ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন

0

প্রেস বিজ্ঞপ্তি: ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সুলতানপুর বড় বাজারস্থ প্রাণ সায়র পাড়ে অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, জাবের হোসেন খোকন। সভায় সর্ব সম্মতিক্রমে জাবের হোসেন খোকনকে সভাপতি ও মোঃ সিহাব উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভূমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ছালাম গাজী, আনারুল ইসলাম বসির, হালিমা খাতুন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, মোঃ মুকুল, সাংগঠনিক সম্পাদক বাবু সোনা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরি সদস্যবৃন্দ মোঃ নজরুল ইসলাম, খোদেজা বেগম, আমিনুর ইসলাম, খায়রুল ইসলাম, শুকুর আলী, সুফিয়া বেগম, ফতেমা বেগম, আফসার মল্লিক, মনোয়ারা বেগম, হাবিবার গাজী, বাবু। সভায় সম্প্রতি প্রাণ সায়র খালের দুই পাড় থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের দ্রুত পুর্নবাসনের দাবি জানানো হয়।

ব্রহ্মরাজপুর ডি.বি. হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

0

মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : রাজধানীসহ সারাদেশে যখন প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে তখনই সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে মঙ্গলবার সকাল ১১টায় “এক ঘন্টা প্রতিদিন, পরিচ্ছন্নতায় যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক র‌্যালি করা হয়েছে। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে যেয়ে শেষ হয়। প্রধান শিক্ষক মমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, ডেঙ্গু জ্বর হতে বাঁচতে হলে আমাদের বসবাসের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে সাথে সাথে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দেরি না করে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আহŸান জানান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকাতেই যেহেতু ডেঙ্গুর সংক্রমন শুরু হয় তাই অনেকই ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য নিজ জেলায় আসতে পারে। তখন এর ভয়াবহতা বাড়তে পারে। তাই ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অথবা সাতক্ষীরা সদর হাসপাতালের বর্হিবিভাগে ৬নং কক্ষ হতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা সেবা নেয়ার আহŸান জানান। আলোচনা শেষে সকলে মিলে স্কুলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

টিকেটে মৎস হ্যাচারীতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ

0

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে একটি মৎস হ্যাচারীতে শত্রæতামূলকভাবে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী টিকেট গ্রামের মহসীন, বিধান ও উত্তমা রাণী মন্ডল জানান, গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাত টার দিকে একই এলাকার সাগর মন্ডলের পুত্র নারায়ণ মন্ডলকে টিকেট পূর্ব পাড়ার কেশর মন্ডলের পুত্র দিপঙ্কর মন্ডলের মৎস হ্যাচারীতে বিষ জাতীয় কিছু দিতে দেখি।এ সময় আমরা নারায়ণ মন্ডলকে কী দিয়েছে জিঙ্গাসা করলে সে তার কাছের গামছা ফেলে পালিয়ে যায়।পরে দীপঙ্কর মন্ডল এসে দেখেন তার হ্যাচারীর সকল মাছ মারা গেছে।এব্যাপারে দীপঙ্কর মন্ডল দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।