অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার
তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ
নজরুল ইসলাম, তালা থেকে: তালা উপজেলার মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির নেতা মো. ইসলাম বিশ্বাস (৫৩) স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। মরহুম মো. ইসলাম বিশ্বাস তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদাকাটি বাজারসংলগ্ন এলাকার মৃত মুক্তার আলী বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বৃহস্পতিবার এশার নামাজের পর চাঁদাকাটি গ্রামে অনুষ্ঠিত হয়ে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তালা উপজেলা জাতীয় পার্টি। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তা দাতারা হলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সকল সহ-সভাপতিদ্বয়,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম,সকল যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয়,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমানসহ সকল সাংগঠনিক সম্পাদকদ্বয়সহ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গাছ বিতরণ
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা
দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবি থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় দায়িত্ব পালন শুরু করেছেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক : ৮ম শ্রেনীতে কালীনসময়ে বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন । সংসারের পাশে পাশাপাশি দর্জিকাজে প্রশিক্ষন নিলেও শুরুটা এতটা সহজ ছিলনা ।হঠাৎ একদিন বেসরকারী সংস্থা মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পে প্রশিক্ষন নেন । এরপর সেখান থেকে কয়েক প্রকার বীজ শুরু করেন বাড়ির আঙিনায় সবজি চাষ । ধিরে ধিরে জড়িয়ে পরেন মাছ চাষ ও ছাগল পালনে । মজিনা এখন দুই সন্তানের জননী ।সংসারের পাশাপাশি তিনি একজন সফল উদ্যক্তা । শুধু মর্জিনা নয় ওই এলাকার ঝর্না ব্যানার্জী ,ফাল্গুনী মন্ডল ও বিলকিস পারভীনের মত নারীর জীবন বদলে গেছে মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পের ছোয়ায় ।বৃহস্পতিবার দুপুরে শহরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভাকক্ষে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা এই সফালতার করা গল্প তুলে ধরেন তারা । সংস্থাটির তথ্য বলছে ,২০২৩ সালে সাতক্ষীরা জেলায় প্রকল্পটির কাজ শুরু হয় । বর্তমানে চলমান প্রকল্পে সদস্য রয়েছে ৬ হাজার ৭ শত ২০ জন । এর মধ্যে উপকারী ভোগী নারী রয়েছে ৭২৮ জন ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা. এফ এম মান্নান কবির, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত -পরিচালক জামাল উদ্দিন,
জেলা সহকারী মৎস কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. শফিকুল ইসলাম,আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুস সোবাহান, বেসরকারী সংস্থা মুসলিম এইড ইউকের প্রকল্প সমন্বয়কারী এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, তাদের জীবিকা সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা ।
সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা।









