প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে রবিবার স্থানীয় কৃষকদের সাথে বিজ্ঞানভিত্তিক জৈব সার উৎপাদন ও ব্যবহারে উৎসাহিতকরণে দুদিনব্যাপি কৃষি কর্মশালা পানিয়া আনসার ও ভিডিপি ক্লাব মিলিনায়তনে উদ্বোধন হয়েছে। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ডা. জি এম আব্দুল মাজেদের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের দীর্ঘদিনের মেম্বর মাহফুজা খাতুন খুকু, মৌতলা ইউনিয়ন আ.লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মো. রহুল আমিন সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। কৃষি কর্মশালার প্রথম দিনে জৈব সার উৎপাদন কৌশল, গুরুত্ব, উপকারীতা, জৈব সার ব্যবহার, সময় ও পরিমাণ, কেন জৈব সার ব্যবহার প্রয়োজন ইত্যাদি বিষয়ে নাতিদীর্ঘ ধারণা প্রদান করেন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব ওবায়দুর রহমান। কর্মশালায় স্থানীয় পঁচিশ জন চাষী/ কৃষক অংশগ্রহন করেছেন। কর্মশালায় কৃষি ও বিশ্ব খাদ্য পরিস্থিতি সম্পর্কে ধারনা প্রদান করেন উন্নয়নকর্মী ও অশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ এবং তাকে সহযোতিা করেন সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবীর।
Category: সাতক্ষীরা জেলা
-
ভোট না করেও এমপি হলে তিনি জনগণের কাজ করবেন কেন?- তালায় সাবেক মন্ত্রী দিদার বখৎ
নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ধানদিয়া ফুলবাড়ি বাজার চত্বরে জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তালা পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. আবু বক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখৎ। এসময় প্রধান অতিথি বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে ভোট না করেও দুই বার এমপি হলে তিনি জনগণের কাজ করবেন কেন? পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ- সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি গরিবের বন্ধু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম- সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ,তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, জাপানেতা মো. মাসুদ হাসান মনি, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন ধানদিয়া জাতীয় যুব সংহতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. আরশাফুজ্জামান শাওন, সাধারন সম্পাদক মো. শফিক আহমেদ নগরঘাটা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি মো. সৌরভ খাঁন প্রমুখ। সভায় এমপি প্রার্থী জননেতা সৈয়দ দিদার বখৎ বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে বিনাভোটে দুবার এমপি নির্বাচিত হলেও কোন উন্নয়ন করেনি। পাটকেলঘাটা হাটের মধ্যে পানি জমে আছে। মানুষ চলতে পারে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের সাথে জবাবদিহিতা নেই। তালা কলারোয়ায় রাস্তাঘাট সহ কোন উন্নয়ন হয়নি। ব্যক্তি বিশেষ ব্যক্তিগত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি মন্ত্রী থাকাকালে নজির বিহীন উন্নয়ন করেছেন। তিনি সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগত সংসদ নির্বাচনে জি,এম কাদের সাহেবের নেতৃত্বে সারাদেশে লাঙ্গল প্রতিক কে বিজয়ী করার আহব্বান জানান।
-
নারীবান্ধব সরকারী সেবা নিশ্চিতকরণে বাজেট মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ইয়ূথ হাবে সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব- নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক বাজেট মনিটরিং বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।
প্রশিক্ষণের উদ্দেশ্য, বাজেট কি? অংশগ্রহনমূলক বাজেট প্রনয়ন ও তরূণদের করনীয়, এডভোকেসির বৈশিষ্ঠ্য ও উপাদান এডভোকেসির ধরন ও টুলস, প্রি-টেস্ট ও পোষ্ট টেস্ট, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়াকরণ, বাজেট প্রনয়ন ও উম্মুক্ত বাজেট, বাজেট বাস্তবায়ন ও মনিটরিং, সেবার খাতসমুহ, সুচক চিহ্নিত করণ বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এ স্থানীয় সরকারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনসাধারণের-অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও তার চর্চা এখনো সকল স্তরে শুরু হয়নি। কিছু কিছু এলাকায় তা হয়তো হচ্ছে কিন্ত যতটুকু হচ্ছে ততটুকু তাদের স্বেচ্ছায় হচ্ছে কি না তা আলোচনার দাবী রাখে। তাই এ বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে স্থানীয় সরকারের সাথে আলেচানা/ এ্যাডভোকেসি আবশ্যিক। যার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সক্ষমতার বিকাশ ঘটবে।
বাজেট সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা বা আগ্রহ তেমন নেই বললেই চলে। বাজেট বলতে সাধারণ জনগণের বোধগম্যতার পরিধি দ্রব্যমূল্যের মূল্য হ্রাস-বৃদ্ধি পর্যন্ত সীমিত। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ণে জনগণের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তরণদের এগিয়ে আসার বা উদ্যোগ নেয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে। বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে কার্যকরী করতে দরকার সাধারণ জনগণকে তাদের অংশগ্রহণের বৃদ্ধি করা। তাদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনেতার পাশাপাশি তা আদায়ে সংঘবদ্ধ করা।
সাধারণ জনগণকে তাদের বাজেটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাজেট পূর্ব ক্যাম্পেইনে অতি জরুরী।২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন সরকারী সেবা নিশ্চিতকরণে অংশগ্রহনমূলক বাজেট মনিটরিং বিষয়ে উদ্যোগ গ্রহন করবে।
প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন রাকিব হোসেন, মো: সাদিকুল ইসলাম, মোছা: আমেনা খাতুন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরিফুজ্জামান, শরিফ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো. তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, বৈশাখী সুলতানা প্রমুখ।
-
পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী রোজবাবুসহ আহত ৩
নিজস্ব প্রতিবেদক, তালা: পাটকেলঘাটায় পৃথক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় ও ১টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির পরিচালক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজ বাবু ও প্রাইভেট কার চালক মোহাজ্জেম হোসেন। বাকি আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয় এতে রোজবাবু ও চালক আহত হয়। এদিকে বেলা ১টার দিকে মহাসড়কের কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরা গামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ভিতরে থাকা এক যাত্রী গুরুত্বর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাট কবলিত যানবাহন গুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
-
স্বদেশ’র আয়োজনে ক্লায়েন্ট ওয়ার্কসপ
প্রেস বিজ্ঞপ্তি: নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে স্বদেশ প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বিভিন্ন নির্যাতনের শিকার আইন সহায়তা প্রাথিদের নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আইন সহায়তা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, চলমান মামলা ও প্রয়োজনীয় বিষয়ে আলোচিত হয় এবং অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগীতা করেন আইন সহায়তা প্রদান প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো.আজাহারুল ইসলাম।
-
ভোমরা বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুশিয়ারী ভারতীয় ব্যবসায়ীদের
রুবেল হোসেন: গত ২১ জুন থেকে ভোমরা স্থলবন্দরে চলছে ট্রাকপ্রতি ২০০ রূপি হারে চাঁদাবাজির মহোৎসব। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানী। ঐ দিন সকাল ১০ টা থেকে চাঁদাবাজির কারণে ৪ ঘন্টা আমদানি-রপ্তানী বন্ধ থাকার পর পচনশীল পন্য পরিবহনের জন্য সিএন্ডএফ এসাসিয়েশনকে ২০০ রুপি চাঁদা দিয়েই বন্দরে পন্যবাহী ট্রাক প্রবেশ করে। পরদিন ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতির জরুরী বৈঠকে সিএন্ডএফ এসোসিয়েশনের চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানানো হয়। কিন্তু কোন পক্ষের দাবী ও অনুরোধকে তোয়াক্কা না করে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন চাঁদাবাজি অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র ঈদ ইল-আযহা উপলক্ষে জনভোগান্তি এড়াতে সিএন্ডএফকে ২০০ রুপি করে চাঁদা দিয়ে বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশ করছে। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের পর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। শুক্রবার (২৩ জুন) ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবিলম্বে চাঁদা আদায় বন্ধ করতে অনুরোধ করা হয়। অন্যথায় ঈদের পর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। উক্ত পত্রের অনুলিপি ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতি ও সাতক্ষীরা জেলা প্রশাসককে প্রদান করা হয়। ফলে ঈদের মধ্যে চাঁবাবাজি বন্ধ না হলে ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা ও বন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত গত ৩০ মে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ.এস এম মাকছুদ খান স্বাক্ষরিত এক পত্রে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি / সাধারণ সম্পাদককে ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের বিষয়টি জানানো হয়। যা গত ৮ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। চিঠি পাওয়ার পর গত ২ জুন ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বাড়তি চাঁদা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এবং সামগ্রিক এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভোমরা আমদানি রপ্তারী কারক সমিতির সাথে আলোচনার অনুরোধ জানানো হয়। কিন্তু এমন অবস্থার মধ্যে গত ২১ জুন থেকে ভারতীয় ট্রাক থেকে ২০০ রূপি হারে চাঁদা আদায় শুরু করে ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন। -
আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারী প্রথিমিক বিদ্যালয় হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার মাধ্যমিক স্কুলের পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিজ্ঞান ভিত্তিক লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিজ্ঞানভিত্তিক তিনটি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ সমগ্র বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন এবং বিচারক হিসাবে পর্যায়েক্রমে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের সভাপতি আব্দুর রহিম, পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু, রাজনীতিক রুহুল আমিন, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহমেদ ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিচারকের দায়িত্ব পালন করেন। বিতর্কে প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে শ্রেষ্ট বিতর্কিত নির্বাচিত হয়েছেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া সুলতনা এবং প্রথম রাউন্ডে যথাক্রমে যৌথভাবে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশস শ্রেনীর ছাত্রী সাকিবুন নাহার, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মুজাহিদ ইবনে রফিক, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতনা ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা খাতুন শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ধুলিয়া পুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সিনতিয়া ছোয়া, দ্বিতীয় স্থান আধিকার করেন মোহনা সরকার, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া সুলতনা তৃতীয় স্থান লাভ করেন।
-
তালায় বিবিআর নিউজ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নজরুল ইসলাম, তালা: তালায় “গণ মানুষের কন্ঠে কথা বলে ২৪ ঘন্টা” স্লোগানকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টল বিবিআর নিউজ ২৪.কম (বাংলাদেশ সম্প্রচার প্রতিবেদন) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। বুধবার (২১জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে পাঠক ফোরামের আয়োজনে আলোচনা সভায় তালা প্রেসক্লাব সভাপতি ও বিবিআর নিউজ ২৪.কমের প্রধান উপদেষ্টা সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণে সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিবিআর নিউজ ২৪ .কমের সম্পাদক ও প্রকাশক বিএম বাবলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, তালা প্রেসক্লাবের সদস্য ও বিবিআর নিউজ ২৪.কমের সহ-সম্পাদক কাজী জীবন বারী, বার্তা সম্পাদক লিটন হুসাইন, তালা প্রসক্লাবের সদস্য শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সহযোগী সদস্য মো. সাগর মোড়ল, জিএম শফিউর রহমান ডানলাপ, ছাত্রনেতা আমিনুর রহমান, সজিব খান প্রমুখ। আলোচনা সভা শেষে বিবিআর নিউজ ২৪ .কমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন করা হয়। সভায় অতিথিরা বিবিআর নিউজ ২৪ .কমের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
-
মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়: জাপার সাবেক মন্ত্রী দিদার বখত্
নজরুল ইসলাম, তালা: তালায় কবি সিকান্দার আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। শনিবার (২৪ জুন) বেলা ১২টার দিকে তেঁতুলিয়া এলাকায় স্কুলটিতে এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে এ অঞ্চলে ভূমিকা রাখছে। তবে বিদ্যালয়টি এখনো সরকারিকরণ হয়নি। বিদ্যালয়টি সরকারিকরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তিনি বলেন, আসছে সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে দল। তবে প্রথম শর্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করে কোন লাভ নেই। সাধারণ মানুষ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে আমি জাতীয় পার্টি থেকে অংশ নিবো। সেই লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টি এই আসন থেকে জয়লাভ করবে। স্কুলের উন্নয়ন কাজ উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জুলফিকার আকবার, প্রধান শিক্ষক কামরুজ্জামান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
-
আশাশুনির সুপেয় পানি পেয়ে খুশী ৩৩২ পরিবার
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনির কাদাকাটি ইউনিয়নে সুপেয় পানির অভাবে চরম বিপর্যস্ত পরিবারের মধ্যে ৩৩২টি পরিবার সুপেয় পানিন ব্যবস্থা পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। জিওবি-ইউনিসেফ পাইপ ওয়াটার সিস্টেম পরিবারগুলোকে সুপেয় পানির ব্যবস্থা করেছে। ইউনিসেফ বাংলাদেশ প্রধান শেলডন ইয়েট প্লান্টটির শুভ উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে কাদাকাটি ইউনিয়নের দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার পাইপলাইন ব্যবহার করে ৩টি ভিন্ন ভিন্ন পুকুর থেকে পানি সংগ্রহ করে প্রকল্পের নির্মিত প্লান্টের বিভিন্ন প্রক্রিয়ায় পরিশোধন করা হচ্ছে। এখান থেকে ২৭ টি ট্যাপ পয়েন্টের মাধ্যমে ৩৩২ পরিবারকে সারা বছর নিরাপদ পানি সরবরাহ করা হবে। গত ১৯ জুন থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। সুপেয় পানি সরবরাহ কাজ দেখতে এলাকা পরিদর্শন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, জিওবি-ইউনিসেফ, ঢাকা প্রকল্প পরিচালক এহতেশামুল রাসেল খান, ডিপিএইচই খুলনা, তত্বাবধায়ক প্রকৌশলী মো: বাদশাহ মিয়া, নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা, মো: শহিদুল ইসলাম, ইউনিসেফ খুলনা চীফ ফিল্ড অফিসার মো: কাউসার হোসেন, ইউনিসেফ ঢাকা ওয়াশ অফিসার নার্গিস আক্তার, ইউনিসেফ খুলনা ওয়াশ অফিসার মোহাম্মদ নাহিদ মাহমুদ, ইপিআরসি ঢাকা সহকারী নির্বাহী প্রেসিডেন্ট ড. সুফিয়া খানম ও ইপিআরসি’র উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং পানি সংক্রান্ত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাদাকাটিসহ আশাশুনি উপজেলার পানযোগ্য নিরাপদ পানির সংকট মোকাবেলায় সুপারিশসমূহ বিশদভাবে আলোচনা করা হয়। পানি ব্যবহারকারী রমেচা খাতুন বলেন, এলাকার মানুষের সুপেয় পানির দুর্ভোগের কথা বলে শেষ করা যাবেনা। ইউনিসেফ পাই লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানি পৌছে দিয়ে আমাদেরকে মহা সংকট থেকে রক্ষা করেছে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, এলাকার মানুষ দীর্ঘকাল সুপেয় পানির অভাব চরম ভাবে ভোগ করে আসছিল। সুপেয় পানির সন্ধানে মহিলারা ২/৩ কিঃমিঃ পথ পায়ে হেটে গিয়ে দুরবর্তী এলাকা থেকে কলসে পানি এনে কোন রকমে কাজ মিটাতে কষ্টসাধ্য চেষ্টা করতো। প্লান্টটি চালু হওয়ায় এলাকার মানুষ এখন বাড়ি বসে সুপেয় পানি পাচ্ছে। এমন প্রকল্প এলাকার আরও কিছু গ্রামে স্থাপন করা প্রয়োজন বলে তিনি জানান।