Category: সাতক্ষীরা জেলা

  • নগরঘাটায় মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কাটার অভিযোগ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বাক্কার গাজীর মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতি দিনের ন্যায় সকালে নিজের মৎস ঘেরে যান গাবতলা গ্রামের বাক্কার গাজী। এসময় পানির উপরে মরা মাছ ভাসতে ও ঘেরের বেড়িবাধ কাটা দেখতে পান। তাৎক্ষণিক তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থল পরিদর্শন পাটকেলঘাটা থানা পুলিশ। ঘের মালিক বাক্কার গাজী জানান, ঘেরের জমি নিয়ে ১৪৫ ধারায় একই এলাকার রাজ্জাক গংদের সাথে মামলা চলমান আছে। ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেওয়া আছে। তার পরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, বেড়িবাধ কাটা ও বেড়িবাঁধে চাষ করা ফসলি জমি নষ্ট করার সুষ্ঠ বিচার দাবী করছি।

  • সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটাগাছা পশ্চিমপাড়ায় আলী মেডিকেলের বাড়ির সামনে হতে ব্যাংকার বুলবুলের বাড়ির সামনে পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৯৭ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

    এসময় তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলের আর ভোগান্তি থাকবে না। এছাড়াও অবহেলিত সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’

     এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্যাংক কর্মকর্তা বুলবুল আহম্মেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী জাহিদ হাসান, ঠিকাদার ঈমান আলী, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • তালার কানাইদিয়া রথখোলা বাজারে জাতীয় পার্টির পথসভা

    নজরুল ইসলাম তালা: তালায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজার চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে জাতীয় পার্টির কানাইদিয়া এক নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

    বক্তব্য রাখেন জাতীয় পার্র্টির উপজেলা যুগ্ম-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ, যুবসংহতির তালা সদর ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ বাবুল মোড়ল, মো. আব্দুল গফুর মোড়ল, মো. হযরত আলী মোড়ল, মো. পীর আলী সানা, ২নং ওয়ার্ড সভাপতি শ্রী সন্তোষ বিশ্বাস, সাধারন সম্পাদক মো. লিয়াকত আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, জাপানেতা মো. ওয়াদুদ মোড়ল, মো. ইনতাজ আলী মোড়ল, যুবসংহতির ইউনিয়ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ ২নং ওয়ার্ড সভাপতি শ্রী সোহাগ দেবনাথ, সাধারন সম্পাদক মো. শিমুল গাজী, সাংগঠনিক সম্পাদক আলামিন মোড়ল, জাপানেতা মো. লিয়াকত গাজী, মো. বাবুল মোড়ল, সোহরাব হোসেন, তালা সদর ওয়ার্ড সভাপতি বাহারুল ইসলাম, যুবসংহতি নেতা মো. মতিয়ার রহমান, জাতীয় ছাত্র সমাজের ১নং ওয়ার্ড সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক মো. তামিম শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ছিন মোল্যা, ছাত্র সমাজনেতা মো. সৌরভ খাঁন, মো. রবিউল ইসলাম রবি, মো. ইসরাফিল গাজী, শ্রী অমিত পাল প্রমুখ।

  • পাটকেলঘাটা বাজারে সরকারী জমি দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

    নব কুমার দে, তালা: তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ নদের পাশে সরকারী পেরিফেরী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের জুয়েল বিশ্বাস ও তার বাবা রফিকুল বিশ্বাসের বিরুদ্ধে। তালা উপজেলা ভূমি অফিসের নাকের ডগায় অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ কার্যক্রম চললেও অদৃশ্য কারণে বিষয়টি দেখেও না দেখার ভান করছে প্রশাসন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিলান খালি জমিতে দোকান আছে এমন মিথ্যা তথ্য দিয়ে পাটকেলঘাটা বাজারের পেরিফেরীভুক্ত ৩৪১/১৬-১৭, ৩৪০/১৬-১৭, ২২৪/ ১৯-২০ ২২৩/ ১৯-২০, ২২৭/ ১৯-২০, ২২২/ ১৯-২০, ২২৮/ ১৯-২০, ২২৫/ ১৯-২০, ২২১/ ১৯-২০ দোকান ঘর সংস্কারের আবেদন করে জুয়েলগংরা। সাবেক উপজেলা ভূমি কর্মকর্তাকে ভূল বুঝিয়ে তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বিশাল অংকের টাকা নিয়ে সংস্কারের ওই আবেদনটি অনুমোদন করিয়ে নেন। এর পরই খালি জমিতে দোকান ঘর নির্মাণ করতে শুরু করলে প্রতিবাদে স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ এ বছরের ২০ ফেব্রুয়ারী তৎকালীন ইউএনও প্রশান্ত কুমারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

    সেই অভিযোগের ভিত্তিতে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন তৎকালীন ইউএনও। গত শুক্রবার হতে ওই সরকারী জমিতে আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে জুয়েল গংরা। বিষয়টি নিয়ে বর্তমান এসিল্যান্ডের কাছে বিভিন্ন ব্যক্তি মৌখিক অভিযোগ করলে নাজির নুরুল আমিন এসিল্যান্ডকে ভূল বুঝিয়ে স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে জুয়েল বিশ্বাস বলেন, আমরা ডিসিআরকৃত জমিতে দোকান সংস্কারের অনুমোদন নিয়ে কাজ করছি। বিষয়টি এস্যিল্যান্ডসহ সকলেই জানেন। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ কারণে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবোনা।’ তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বলেন, নিয়মনীতি মেনেই তারা ওইখানে স্থাপনা নির্মাণ করছেন।

  • আশাশুনির রামদেবকাটিতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে বাঁধা দেওয়ায় গৃবধুকে মারপিট

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনির রামদেবকাটিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পৈত্রিক সম্পত্তি জবর দখলে মরিয়া মহাদেব-স্বদেব গং। আশাশুনির চাপড়া মৌজার এস.এ ৭১৪ নং খতিয়ানের ২৯ শতক স্বত্ত্বদখলীয় সম্পত্তি জোর পূর্বক জবর দখলের পায়তারা করে তারা। জবর দখলের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে বাসুদেব দাসের দখলীয় পৈত্রিক অংশে ঘেরাবেড়া দেয় প্রতিপক্ষ মহাদেব ও স্বদেব। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং পি-২৪১/২২ । উক্ত মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ১ম পক্ষের স্বত্ত্বদখলীয় জমিতে ২য় পক্ষদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার আদেশ দেন। এ বিষয়ে প্রথম পক্ষকে জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট আশাশুনি থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাদেব-সহাদেব গংদের উক্ত জমিতে না যেতে এবং জমির দখল ১ম পক্ষ তথা বাসুদেব দাসকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু মহাদেব-স্বদেব থানা কর্তৃপক্ষের কথায় কর্ণপাত না করায় থানা কর্তৃপক্ষ ১ম পক্ষ বাসুদেব দাস কে ঘেরাবেড়া উপড়ে দিয়ে জমির দখল নিতে বলেন। এমতাবস্থায় গত রবিবার (২৫ জুন) বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল উক্ত জমির ঘেরাবেড়া কেটে দখল নিতে গেলে প্রতিপক্ষ মহাদেব, তার স্ত্রী প্রমীলা ও পুত্র পুলক, স্বদেব ও তার স্ত্রী অর্চনা বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডলকে বেধড়ক মারপিট করে আহত করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় সবিতা মন্ডল বাদী হয়ে গত ২৬ জুন সাতক্ষীরা আমলী ৮ নং আদালতে মহাদেব-সহাদেব গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
    এ বিষয়ে ভুক্তভোগী বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতনদীকে জানান, “আমার স্বামী চাকুরির সুবাদে আমরা বাইরে অবস্থান করি। আমি মাঝে মধ্যে বাড়িতে আসি। আমরা বাড়িতে অনিয়মিত থাকায় পরসম্পত্তিলোভী মহাদেব ও সহাদেব আমাদের পৈত্রিক ২৯ শতক সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি দাবী করে। আমাদের বলে তোমাদের বাকী ৩ শতক সম্পত্তি নদীগর্ভে চলে গেছে। তারা অন্যায় দাবী করে আমরা বাড়িতে না থাকার সুবাদে আমাদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে। এ বিষয়ে আমরা এডিএম কোর্টে মামলা করলে কোর্ট আমাদের পক্ষে রায় দেয় এবং ওদের (মহাদেব-সহাদেব) জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদের কে জমির দখল বুঝিয়ে দিতে বলে। ওরা জমির ঘেরাবেড়া না সরানোয় আমি আশাশুনি থানার ওসি সাহেবের অনুমতি নিয়ে জমির ঘেরাবেড়া কাটতে গেলে ওরা আমাকে মারপিট করে ও আমার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমি এর প্রতিকার চাই। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”

  • এডুকেয়ার কোচিং সেন্টারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার স্বনামধন্য কোচিং সেন্টার “এডুকেয়ার” কোচিং সেন্টার এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ জুন) সাতক্ষীরাস্থ রাজারবাগানে এডুকেয়ার কোচিং সেন্টারের উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এডুকেয়ার এর পরিচালক ফারুক হোসেন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী রহমান সান এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক জি,এম ফাত্তাহ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক আলী হোসেন টুটুল, এডুকেয়ার কোর্চিং সেন্টারের সহকারী শিক্ষক তৌফিক হাসান প্রমুখ।
    শুরুতেই জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম আশিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী শিক্ষার্থীরা। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জন করে ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে আতœনিয়োগ করার আহবান জানান।

  • কলারোয়ায় শিশুসহ বাবা-মাকে কুপিয়ে জখম,৭ দিনেও মামলা হয়নি, নিরাপত্তাহীনতায় পরিবার

    নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার গণপতিপুর গ্রামে রাস্তায় শিশুর পায়খানা করাকে কেন্দ্র করে ওই শিশুসহ তার বাবা ও মাকে ইয়ারগানের বাট দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় সাত দিনেও মামলা হয়নি। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা তার ডান চোখ হারানোর আশঙ্কা করছেন। ফলে নির্যাতিতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

    সাতক্ষীরা সদর হাসপাতালের তিন নং ওয়ার্ডের অতিরিক্ত ২নং শয্যায় চিকিৎসাধীন কলারোয়া উপজেলার গণপতিপুর গ্রামের ভ্যান চালক মোঃ বাবলুর রহমানের স্ত্রী মোছা. মাছুরা খাতুন জানান, বাড়ির পাশে ঘরোয়া রাস্তায় তার দুই বছর চার মাসের ছেলে হুসাইন পায়খানা করেছে এমন অভিযোগের ভিত্তিতে ১৮ জুন বিকেলে তার সঙ্গে একই এলাকার রবিউল দফাদার ও তার ছেলেদের বচসা হয়। এরই ধারাবাহিকতায় তিনি ওই দিন রাত ১১টার পর তার স্বামী ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পর বসতঘর সংলগ্ন কামরায় রান্না করার সময় রবিউল দফাদার, তার ছেলে হাবিবুর, রনি, টনি ও জনি হাতে পাখিমারা বন্দুক, দা ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে। টনি তার হাতে থাকা ইয়ারগানের বাট দিয়ে তার মাথা লক্ষ্য করে বাড়ি মারিলে ডান চোখ মারাত্মক জখম হয়। রবিউল দফাদার তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় তার ছেলে হুসাইনকেও অঅছাড় মেরে ফেলে দেওয়া হয়। রনি লেঅহার রড দিয়ে তার স্বামী বাবলুর রহমানের ডান উরুর পিছনের দিকে কয়েকটি আঘাত করে মারাত্মক জখম করে।

    পরে রবিউল ও তার চার ছেলে তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারপিট করে সারা শরীরে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুঁটে এলে থানায় ও হাসপাতালে গেলে ফল ভাল হবে না বলে হুমকি দিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে হামলাকারিরা একটি মোবাইল ফোন ও কিছু ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে ও তার ছেলেকে ১৮ জুন দিবাগত রাত তিনটার দিকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাবলুর রহমানের অভিযোগ, ১৯ জুন তিনি রবিউল ইসলামসহ তার চার ছেলের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। উপপরিদর্শক রবিউল ইসলাম ওই দিন রবিউল ও তার ছেলেদের থানায় ধরে আনেন। কিন্তু পরদিন সকালে তাদেরকে ছেড়ে দিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার জন্য বলেন উপপরিদর্শক রবিউল ইসলাম। এরপর থেকে হামলাকারিদের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ব্যাপারে কলারোয়া থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বিষয়টি তুচ্ছ ঘটনা নিয়ে। তাই স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • পাটকেলঘাটায় আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কিশোর কুমার: পাটকেলঘাটায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলা আ.লীগের আয়োজনে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে শোভাযাত্রা শেষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মীর জাকিরের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সভাপতিও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুজিবর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন কেন্দ্রীয় যুবলীগ সদস্য রফিকুল ইসলাম ও জেলা আ.লীগের সাংগঠিক সম্পাদক আতাউর রহমান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, উপজেলা আ.লীগের সহ সভাপতি এড. আব্দুর ছামাদ, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ধানদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

    বক্তরা বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ বাংলাদেশ আ”লীগকে চলতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই অতীতের মত খুনি জিয়া মোস্তাকগন রা আ.লীগকে নিচিহ্ন করে দেওয়া চেষ্টা করেছে। তাদের এই ষড়যন্ত্র করে বাংলাদেশ আ.লীগের কিন্তু গতিরোধ করা সম্ভব হবেনা। তারা আরো বলেন, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে একাত্তরে সেই পরাজিত শক্তি বাংলাদেশকে আবার পিছিয়ে ফেলতে চাচ্ছে। তাদের এই সকল ষড়যন্ত্র বঙ্গবন্ধুর সকল সৈনিকদের সাথে নিয়ে আবারো প্রতিহত করা হবে।

    সব শেষে আসন্ন নির্বাচনে তালা -কলারোয়া -১ আসনে আ.লীগ থেকে প্রার্থী মনোনায়ন দেওয়ার উদার্ত আহবান জানান তারা। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা, দুই সপ্তাহের আল্টিমেটাম

    প্রেস বিজ্ঞপ্তি: নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে প্রায় দুই ঘন্টাব্যাপি উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। গণঅবস্থান কর্মসূচি থেকে বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।

    গণঅবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পগোষ্টির শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে প্রায় চারগুন বেশি পানির মূল্য নির্ধারণ করেছে।

    বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পাইপ লাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়।

    বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান এবং বর্ধিত বিল পরিশোধ না করার ঘোষণা দেন।

    গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতীমা দাস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ প্রমুখ। পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।

  • আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার

    আব্দুর রহমান: সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল–পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম সহ বিভিন্ন উপহার সামগ্রী। ঈদুল আজহার আগমুহুর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত দস্যুরা।

    এ বিষয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আতœসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

    সরকারের পক্ষ থেকে আতœসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যুমুক্ত বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।