দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির রামদেবকাটিতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে বাঁধা দেওয়ায় গৃবধুকে মারপিট

কর্তৃক kobirubel.satnadee জুন ২৭, ২০২৩
জুন ২৭, ২০২৩ ০ কমেন্ট 551 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির রামদেবকাটিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পৈত্রিক সম্পত্তি জবর দখলে মরিয়া মহাদেব-স্বদেব গং। আশাশুনির চাপড়া মৌজার এস.এ ৭১৪ নং খতিয়ানের ২৯ শতক স্বত্ত্বদখলীয় সম্পত্তি জোর পূর্বক জবর দখলের পায়তারা করে তারা। জবর দখলের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে বাসুদেব দাসের দখলীয় পৈত্রিক অংশে ঘেরাবেড়া দেয় প্রতিপক্ষ মহাদেব ও স্বদেব। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং পি-২৪১/২২ । উক্ত মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ১ম পক্ষের স্বত্ত্বদখলীয় জমিতে ২য় পক্ষদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার আদেশ দেন। এ বিষয়ে প্রথম পক্ষকে জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট আশাশুনি থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাদেব-সহাদেব গংদের উক্ত জমিতে না যেতে এবং জমির দখল ১ম পক্ষ তথা বাসুদেব দাসকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু মহাদেব-স্বদেব থানা কর্তৃপক্ষের কথায় কর্ণপাত না করায় থানা কর্তৃপক্ষ ১ম পক্ষ বাসুদেব দাস কে ঘেরাবেড়া উপড়ে দিয়ে জমির দখল নিতে বলেন। এমতাবস্থায় গত রবিবার (২৫ জুন) বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল উক্ত জমির ঘেরাবেড়া কেটে দখল নিতে গেলে প্রতিপক্ষ মহাদেব, তার স্ত্রী প্রমীলা ও পুত্র পুলক, স্বদেব ও তার স্ত্রী অর্চনা বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডলকে বেধড়ক মারপিট করে আহত করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় সবিতা মন্ডল বাদী হয়ে গত ২৬ জুন সাতক্ষীরা আমলী ৮ নং আদালতে মহাদেব-সহাদেব গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতনদীকে জানান, “আমার স্বামী চাকুরির সুবাদে আমরা বাইরে অবস্থান করি। আমি মাঝে মধ্যে বাড়িতে আসি। আমরা বাড়িতে অনিয়মিত থাকায় পরসম্পত্তিলোভী মহাদেব ও সহাদেব আমাদের পৈত্রিক ২৯ শতক সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি দাবী করে। আমাদের বলে তোমাদের বাকী ৩ শতক সম্পত্তি নদীগর্ভে চলে গেছে। তারা অন্যায় দাবী করে আমরা বাড়িতে না থাকার সুবাদে আমাদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে। এ বিষয়ে আমরা এডিএম কোর্টে মামলা করলে কোর্ট আমাদের পক্ষে রায় দেয় এবং ওদের (মহাদেব-সহাদেব) জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদের কে জমির দখল বুঝিয়ে দিতে বলে। ওরা জমির ঘেরাবেড়া না সরানোয় আমি আশাশুনি থানার ওসি সাহেবের অনুমতি নিয়ে জমির ঘেরাবেড়া কাটতে গেলে ওরা আমাকে মারপিট করে ও আমার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমি এর প্রতিকার চাই। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীদের স্বস্তির পারাপার
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটা বাজারে সরকারী জমি দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting