Category: সাতক্ষীরা জেলা

  • তালায় পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা

    নজরুল ইসলাম, তালা:

    আগামী ১৪ জুলাই সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তালা সদর ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ২ জুলাই সন্ধ্যায় তালা ডাকাবাংলো হলরুমে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার গাজী আব্দুল জলিল সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

    তালা উপজেলা জাতীয় পার্টিরসহ সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা তালা উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি শেখ আবুল হাসান, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম- সাধারন সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাপানেতা কাজী শাহিন, পার্থ প্রতিম মন্ডল, জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. লিটন হুসাঈন, সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, সদর ওয়ার্ড সভাপতি মো. বাহারুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা মো. ফয়সাল হোসেন, সৌরভ খান, জাতীয় শ্রমিক পার্টির নেতা মো. বজলুর রহমান, মো. শফি, মো. হাফিজুর রহমান প্রমুখ।

    সভায় ১৪ জুলাই দিবসটি পালন উপলক্ষে গৃহিত কর্মসূচী সমূহ: পল্লীবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ১৪ জুলাই শুক্রবার তালা সদর ডাকবাংলো চত্বরে সকাল ৮ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হবে। পল্লীবন্ধু এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেন। সেকারণে তালা উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজে পল্লীবন্ধুর আতœার শান্তি ও মাগফেরাত কামনায় মসজিদের খতিবদের দিয়ে দোয়ার ব্যবস্থা করা। ১৪ জুলাই বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে স্বরনসভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পালন। ৮ জুলাই শনিবার বিকাল ৪ টায় তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শুভাষিনী বাজারে অনুষ্ঠিত হবে। ৮ ই জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা সুজনশাহা বাজারে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার বিকাল ৪ টায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা খলিশখালি বাজারে জাতীয় পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা মাগুরা বাজারে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার বিকাল ৪ টায় জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্র¯ু‘তি সভা জেঠুয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শালিখা বাজার চত্বরে অনুষ্ঠিত হবে।

    ১১ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা ফুলবাড়ি বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নগরঘাটা ইউনিয়ন জাতীয়পার্টির প্রস্তুুতিসভা নগরঘাটা পোড়ার বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার বিকাল ৪ টায় খলিলনগর ইউনিয়ন জাপার প্রস্তুুতি সভা খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৬ টায় তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ প্রস্তুুতি সভা সদর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা পাটকেলঘাটা বাজারে অনুষ্ঠিত হবে। ১৩ ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা কুমিরা বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্ব- স্ব- ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক অনুরোধ করা হয়েছে। উল্লেখিত প্রতিটি প্রস্তুুতি সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এবং সহযোগী সংগঠনের উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

  • শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রীর মৃত্যু

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:

    নতুন বিল্ডিংয়ে ছাঁদের কাজ করার সময় অসাবধান বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে হযরত আলী মোড়ল (৫৫) নামে এক রাজ মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়নগর গ্রামে মৃত সলিমুল্লাহ মোড়লের ছেলে।

    নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বিল্ডিংয়ে রডের কাজ করার সময় অসাবধান বশত তারে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মিলন হোসেন মৃত ঘোষণা করেন।

  • আশাশুনিতে টানা বর্ষণে ১০ হাজার বিঘা জমিতে আমন চাষ হুমকির মুখে

    সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে:

    গত কয়েক দিনের টানা বর্ষণ ও ঘেরের লোনা পানিতে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামের নিন্মাঞ্চল তলিয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধান চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী এলাকার লবন পানির ঘের প্লাবিত হওয়ায় চারিদিকে লোনা পানির ঢেউ থৈ থৈ করছে। যে কারণে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এক ফসলি এসব চাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। ঘের মালিকদের উদাসীনতায় আমন চাষাবাদের এসব এলাকার অনেকদিন আগে থেকেই লোনা পানি ঢুকেছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলো।

    গত কয়েক দিনের টানা বর্ষণে চাষীরা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার একমাত্র পানি নিঃষ্কাশনের মাধ্যম কালকীর স্লুইজ গেটের নদী ও ভেতরের অংশে অতিরিক্ত পলি জমে এসব পানি সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের খাল গুলিতে অবৈধ নেটপাটা দিয়ে পানি সরবরাহ বন্ধ করে কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দ্রুত কালকীর স্লুইজ গেটের পলি অপসারন বা বিকল্প যেকোন উপায়ে দ্রুত পানি নিঃষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

    শুক্রবার (৩০ জুন) সকালে সরজমিনে গজুয়াকাটি বিলে গিয়ে দেখা যায়, রাউতাড়ার মিনি কালভার্ট থেকে গজুয়াকাটিগামী বিলের ভিতরের রাস্তা গোয়ালডাঙ্গা, পিরোজপুর বিলের তীব্র লোনা পানি মিশ্রিত রাস্তা ছাপিয়ে দ্রুত গতি ছড়িয়ে পড়ছে গজুয়াকাটি বিলে। রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘের মালিকদের ঘেরের লোনা পানি কালকীর খালে ফেলে দেওয়ায় গজুয়াকাটি বিলে লবন পানি ও বর্ষার পানিতে থৈ থৈ করছে। নিচু এলাকার বেশ কিছু মানুষের তরকারির ক্ষেত,পুকুর পানিতে তলিয়ে গেছে। মৎস্য ঘেরের লবন পানি ধানের জমিতে প্রবেশ করায় এই অঞ্চলের একমাত্র ফসল আমন ধান চাষাবাদে প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানান।

     নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য চাষিরা তাদের ব্যক্তিগত কলগই দিয়ে অবৈধভাবে জোয়ারের সময় মৎস্য ঘেরে পানি উত্তোলন করে। ভাটার সময় সেই পানি কালকীর খালে আরেকটি গই বসিয়ে পানি সরবরাহ করে। ঐ পানি কালকীর স্লুইজ গেট দিয়ে নদীতে না যেতে পারায় রাস্তা ছাপিয়ে এসব ধানের জমিতে অবাধে প্রবেশ করছে। গজুয়াকাটি ও ফটিকখালী গ্রামের কয়েকটি কাঁচা রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের খেটে খাওয়া, চাকুরীজীবি,স্কুলগামী ছেলেমেয়েরা চরম ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে।

    লোনাপানিতে বড়দল ইউনিয়নের পাচপোতা ও দক্ষিণ বড়দল বিলে এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, গজুয়াকাটি, রাউতাড়া বিলের প্রায় ১০ হাজার বিঘা পানিবিন্দ হয়ে আছে। যদি কালকির স্লুইস গেইটের পলি অপসারণ করা না হয় তবে খাজরা ইউনিয়নের খালিয়া, পিরোজপুর, দুর্গাপুর, গোয়ালডাঙ্গা বিলে একই অবস্থার শিকার হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

    এদিকে পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী স্থানীয় চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে শুক্রবার ফটিকখালী গ্রামে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রামপদ সানা, শিক্ষক কিংকর ম-ল, আব্দুল লতিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

    অসীম বরণ চক্রবর্তী জানান, তীব্র লোনা পানি মিশ্রিত পানি খাজরা ও বড়দল ইউনিয়নের আমন চাষাবাদের কয়েকটি বিলে জমে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের ফসল হুমকির মুখে পড়েছে। আমরা এলাকায় বসে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে বলেছি। সমস্যা সমাধানে জেলা প্রশাসক এর সাথে কথা বলব। আশা করি দ্রুতই পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে।

    কালকীর স্লুইজ গেটের পলি অপসারন, অবৈধভাবে লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালে অবৈধ নেটাপাটা অপসারণ করে এলাকার পানি সরবরাহ নিশ্চিত করে আমন ধান চাষীদের পাশে দাঁড়াতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

  • রোটারি ক্লাব অব সাতক্ষীরার নয়া সভাপতি মনিরুজ্জামান টিটু ও  সেক্রেটারি কামরুজ্জামান রাসেল

    নিজস্ব প্রতিবেদক:

    ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট হয়েছেন মো. মনিরুজ্জামান টিটু এবং ক্লাব সেক্রেটারী হয়েছেন মো. কামরুজ্জামান রাসেল। ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী হিসেবে সাবেক ক্লাবের প্রেসিডেন্ট আইপিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী এবং সাবেক সেক্রেটারী আইপিএস রোটাঃ মো. মশিউর রহমান বাবুর নিকট থেকে সংগঠনের সকলের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তারা।

    এসময় ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান টিটু এবং সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেলকে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এসময় নতুন প্রেসিডেন্ট ও ক্লাব সেক্রেটারি সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংগঠনের ক্লাব সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • রোগ যন্ত্রনা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা 

    নিজস্ব প্রতিবেদক, তালা: রোগ যন্ত্রনা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল আহাদ আলী সরদার(৭৫) নামে এক বৃদ্ধ। আজ সোমবার (৩ জুলাই) সকালে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত বৃদ্ধ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের মৃত নওয়াব সরদারের ছেলে।

    নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ- পরিদর্শক(এসআই)  আব্দুর ছবুর জানান, আহাদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। অসুখের যন্ত্রনা সইতে না পেরে ভোর রাত  ৪.৪৫ মিনিটে বাড়ির পাশে একটি  সবেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহননের ঘটনা ঘটান তিনি ।  পরে স্থানীয়রা বিষয়টি  জানালে ঘটানাস্থল থেকে  তার লাশ উদ্ধার করা হয়।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।

  • সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রি, জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রির বিষয় জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে।

    অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশে বেশ কিছু নৌকা জব্দ করেন। পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ সাবেক ইনচার্জ পরিবর্তন হয়ে ইনচার্জে নতুন দায়িত্ব গ্রহণ করেন রাশিদুল হাসান। পরপরই যোগদান করেন (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম।

    গত ২৪ জুন তারিখ ৭ টার দিকে নতুন ইনচার্জ রাশিদুল হাসান জব্দকৃত নৌকা থেকে একটি নৌকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আজগারের জামাই আল-আমিনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে ২৫ তারিখ সকালে বোর্ডম্যান সাইফুলের চোখে পড়ে একটি নৌকা নেই। বিষয়টি নিয়ে সাইফুল তার সহকর্মীদের কাছে কোন উত্তর না পেয়ে ইনচার্জ রাশিদুল হাসানের কাছে জিজ্ঞাসা করেন। রাশিদুল হাসান ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারপিট করে ঘরে আটকে রাখে সুন্দরবনের গভীর হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম না থাকায় চিকিৎসার অভাবে সাইফুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে কোনমতে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিনকে অবগত করেন।

    বার বার ফোন দিয়েও যখন স্টেশন কর্মকর্তা নরুল আমিন ফোন কেটে দেন তখন সাইফুল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ মহাসিনের কাছে মোবাইলে জানালে তিনি স্টেশনের সদস্যদের মাধ্যমে সাইফুলকে ৩০ জুন ২০২৩ তারিখে উদ্ধার করেন। সাইফুল উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

    (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম বলেন, আমাকে গরানের লাঠি দিয়ে বেদম মারপিট করে। স্টেশন কর্মকর্তার কাছে বার বার ফোন দিয়েও যখন ফোন কেটে দেন তখন বিভাগীয় স্যারের কাছে জানালে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম আমাকে উদ্ধার করেন।

    কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিতে সাইফুলকে স্টেশনে এনেছিলাম।

    বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিন বলেন, বাবুর্চির সাথে গোলযোগ করায় উপরে নির্দেশে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলামের সাথে নিয়ে তাকে স্টেশনে নিয়ে এসেছি। তবে স্টেশন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাবুর্চির সাথে গোলযোগের কোন সত্যতা প্রমাণ মেলেনি। নৌকা বিক্রির ঘটনা ধামাচাপা দিতেই তার এমন বক্তব্য।

    সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা কেএম ইকবাল হাসান চৌধুরী বলেন, এগুলো আমাদের অফিশিয়াল বিষয়। আমাদের অনুমতি ছাড়া সাংবাদিকদের জানিয়েছেন। সে চাকুরির বিধিমালা লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে উদ্ধোর্তন কর্তৃপক্ষকে বলে শাস্তির ব্যবস্থা করবো।

  • জমিজমা সংক্রান্ত বিরোধে দিমজুরের ঘর ভাংচুর

    কিশোর কুমার: সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা বসতবাড়ি ভাংচুরসহ বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তাদের। প্রায় ঘটনাব্যাপি চলা দখল যজ্ঞ শেষে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার (১ জুলাই) সকাল ৬টায় তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে ঘটনাটি ঘটে। বর্তমানে ওই পরিবারটি নিরাপর্তা হীনতায় ভুগেছে বলে জানা গেছে । সরোজমিনে গেলে ভুক্তভোগী রবিন্দ্র নাথ ঘোষ জানান, তিন ছেলে ও স্ত্রী নিয়ে তার সংসার।

    প্রতিদিন তিন ছেলে ও তিনি দিনমুজুর করে যা পান তা দিয়ে চলে এই সংসার। ভিটে মাটি বলতে শেষ সম্বল ওই টুকু জমি তাদের। এদিকে জমির ওপর লোভ রয়েছে পাশের এলাকার খোরশেদ নামে এক ব্যাবসায়ীর।বার তিনি জমি দখল সহ নানা ভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ তার।এনিয়ে একাধিক বার জনপ্রতিনিধি কাছে শালিশ বিচারে গিয়ে বন্ধ হয়নি ওই ব্যাবাসায়ী নির্মমতা। এরই জেরে গত শনিবার তার বাড়িতে ঢুকে হামলা চালার খোরশেদ গাজী ও ভাড়াটে সন্ত্রাসীরা। ওই সময় তাদের মারপিটসহ রান্নাঘরে অগ্নিসংযোগ এবং বসত বাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ তোলেন তিনি।

    একই এলাকার স্বপন কর্মকার জানান, তেরছি মৌজায় ২৫৭৩ দাগের ২৯শতক জমিতে বসত বাড়ি নির্মাণ করে রবিন্দ্র নাথ ঘোষ পনের বছর ধরে বসবাস করছেন এখানে। জমির নেশায় কয়েক বছর ধরে কলাপোতা গ্রামের মৃত জাহাবস্ক গাজীর ছেলে খোরশেদ গাজী তাদের সাথে অত্যাচার চালিয়ে আসত। বছর খানেক আগে খোরশেদ ১৯৬৩সালের একটি ভুয়া দলিল বের করে জমি দখলের চেষ্টা চালায় খোরশেদ। পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ বন্ধ হয়ে যায় সেটি।

    গত শনিবার সকালে খোরশেদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীরা রবীন্দ্র নাথ ঘোষের বাড়িতে হামলা চালায়। পরে তিনিসহ প্রতিবেশিরা বাঁধা দেন। ওই সময় সন্ত্রাসীরা রবিন্দ্র ঘোষের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয় এবং বসত বাড়িরভাংচুর চালায়। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ে আনে। পরিবর্তীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে জমি না ছাড়লে ভারতে পাঠানো হবে বলে হুমকি দিয়ে আসছে তারা বলে অভিযোগ করেন তিনি। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

    এবিষয়ে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। জমির প্রকৃত মালিক রবীন্দ্র নাথ ঘোষ বলে এর আগে কাগজ পত্র দেখে রায় দিয়েছেন। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

    অভিযোগ অস্বীকার করে খোরশেদ গাজীর উদ্ধৃতি দিয়ে ছেলে এনামুল হক বলেন, ওই জমি আমাদের। তার স্বপক্ষে দলীল সহ কোর্টের রায় আছে আমাদের কাছে। তবে হামলার বিষয়টি এড়িয়ে বলেন, আমরা জমি দখলে গিয়েছিলাম সত্য তাবে কোন ভাংচুর করিনি।

    তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • রমজাননগরে বিল্লাল হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরের রমজাননগরে বিল্লাল হত্যা মামলার বাদীকে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

    ঘটনাসূত্রে জানাগেছে যে, ১ জুলাই ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নিহত বিল্লালের ভাই হত্যা মামলার বাদী জাহাঙ্গীরকে পিছন থেকে জামার টেনে ধরে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে জাহাঙ্গীর প্রথমে হাত দিয়ে ঠেকাই পরে তার মাথায় কোপ লেগে রক্তাক্ত জখম হয়। জাহাঙ্গীরের হাক চিৎকারে একুই এলাকার মৃত তাহের গাজীর ছেলে রাশেদ গাজীর উপস্থিতি টেরপেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

    গত ২৪ মার্চ ২০২৩ তারিখ ভোর ৬ টার দিকে আব্দুল মজিদের মাছের ঘেরীর কর্মচারী ঠাকুরে ছেলে মাখন ঘেরীর মধ্যে বিল্লালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীদের জানালে শ্যামনগর থানা-পুলিশের এসআই সেলিম রেজা ঘটনাস্থল থেকে উপজেলার রমজাননগর গ্রামের মৃত সাত্তার ছেলে বিল্লাল (৪০) এর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন বিল্লালের ভাই জাহাঙ্গীর।

    থানা পুলিশ কয়েকজন আসামিদের গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করলে তারা জামিনে ফিরে বাদীকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিলো। জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। জাহাঙ্গীর এর অবস্থার অবনতি হলে শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

    বিষয়টি নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, কাছে ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

  • তালার দেওয়ানীপাড়ায় ঐতিহ্যবাহী ঢালি খেলা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক, তালা: তালায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে দেওয়ানীপাড়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় দেওয়ানীপাড়া আদর্শ যুব সংঘের আয়োজনে দেওয়ানিপাড়া ফুটবল ময়দানে ঢালি খেলায় মোঃ আব্দুল মান্নান মোড়ল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষনা করেন ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ ও দেওয়ানিপাড়া তালা এলাকার কৃতি সন্তান ইকবল হোসেন। আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম প্রমুখ। উক্ত ঢালি খেলায় পিতা ও পুত্রের লড়াই শেষে বিবাহিত ও অবিবাহিত ফুটবল দলের প্রীতিফুটবল ম্যাচ বিবাহিত ০-১ গোলে জয়ী হন।

  • তালায় হরিশচন্দ্রকাটি ঈদ আনন্দ অনুষ্ঠান

    বিশেষ প্রতিবেদক, তালা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তালার হরিশচন্দ্রকাটি গ্রামে ঈদ আনন্দ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। গতকাল বিকালে হরিশচন্দ্রকাটি ঈদগাহ ময়দানে ঈদ আনন্দ অনুষ্ঠানে হাবিবুর রহমান মোল্যার সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. সাহাদত হোসেন মোল্যার পরিচালনায় বক্তব্য রাখেন সেকেন্দার মোল্যা, জাহাঙ্গীর মোড়ল, লুৎফর রহমান মোল্যা, জাতীয় পার্টির নেতা সাইদুল ইসলাম পটল, আব্বাচ আলী খাঁ, আব্দুল গফুর মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আগত উপজেলা নির্বাচনে মানুষের অধিকার সুশাসন উন্নয়ন ফিরে পেতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন।