দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রি, জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২, ২০২৩
জুলাই ২, ২০২৩ ০ কমেন্ট 465 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর: সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রির বিষয় জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশে বেশ কিছু নৌকা জব্দ করেন। পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ সাবেক ইনচার্জ পরিবর্তন হয়ে ইনচার্জে নতুন দায়িত্ব গ্রহণ করেন রাশিদুল হাসান। পরপরই যোগদান করেন (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম।

গত ২৪ জুন তারিখ ৭ টার দিকে নতুন ইনচার্জ রাশিদুল হাসান জব্দকৃত নৌকা থেকে একটি নৌকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আজগারের জামাই আল-আমিনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে ২৫ তারিখ সকালে বোর্ডম্যান সাইফুলের চোখে পড়ে একটি নৌকা নেই। বিষয়টি নিয়ে সাইফুল তার সহকর্মীদের কাছে কোন উত্তর না পেয়ে ইনচার্জ রাশিদুল হাসানের কাছে জিজ্ঞাসা করেন। রাশিদুল হাসান ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারপিট করে ঘরে আটকে রাখে সুন্দরবনের গভীর হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম না থাকায় চিকিৎসার অভাবে সাইফুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে কোনমতে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিনকে অবগত করেন।

বার বার ফোন দিয়েও যখন স্টেশন কর্মকর্তা নরুল আমিন ফোন কেটে দেন তখন সাইফুল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ মহাসিনের কাছে মোবাইলে জানালে তিনি স্টেশনের সদস্যদের মাধ্যমে সাইফুলকে ৩০ জুন ২০২৩ তারিখে উদ্ধার করেন। সাইফুল উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

(বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম বলেন, আমাকে গরানের লাঠি দিয়ে বেদম মারপিট করে। স্টেশন কর্মকর্তার কাছে বার বার ফোন দিয়েও যখন ফোন কেটে দেন তখন বিভাগীয় স্যারের কাছে জানালে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম আমাকে উদ্ধার করেন।

কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিতে সাইফুলকে স্টেশনে এনেছিলাম।

বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিন বলেন, বাবুর্চির সাথে গোলযোগ করায় উপরে নির্দেশে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলামের সাথে নিয়ে তাকে স্টেশনে নিয়ে এসেছি। তবে স্টেশন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাবুর্চির সাথে গোলযোগের কোন সত্যতা প্রমাণ মেলেনি। নৌকা বিক্রির ঘটনা ধামাচাপা দিতেই তার এমন বক্তব্য।

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা কেএম ইকবাল হাসান চৌধুরী বলেন, এগুলো আমাদের অফিশিয়াল বিষয়। আমাদের অনুমতি ছাড়া সাংবাদিকদের জানিয়েছেন। সে চাকুরির বিধিমালা লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে উদ্ধোর্তন কর্তৃপক্ষকে বলে শাস্তির ব্যবস্থা করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জমিজমা সংক্রান্ত বিরোধে দিমজুরের ঘর ভাংচুর
পরবর্তী পোস্ট
রোগ যন্ত্রনা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা 

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting