Category: সাতক্ষীরা জেলা

  • গাভা খাল খননে অনিয়ম, প্লাবিত হবে শহরসহ বিস্তীর্ণ এলাকা

    আব্দুর রশিদ: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে ব্যাংদহা বাজারের পাশ দিয়ে প্রবাহিত গাভা খাল খননে ব্যাপক  অনিয়মের অভিযোগ উঠেছে। খালের উপর নির্মিত অবৈধ পাকা স্থাপনা অপসারণ না করেই খাল কাটা কাজ শেষ করা হয়েছে। সরোজমিন পরিদর্শনে দেখা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর, দহাখোলা, এলারচর, ব্যাংদহাসহ অত্র এলাকার ১৩ টি গ্রামের বর্ষার পানি গাভা খালে পড়ে। সেখান থেকে মরিচ চাপ হয়ে সাগরে মিশে যায়। তবে মরিচচাপ ও গাবা খালের সংযোগস্থলে পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি সুইচগেট আছে। কিন্তু খালটির কিছু কিছু অংশে নামকাওয়াস্তে খনন করা হয়েছে।

    অন্যদিকে নদীর মোহনা থেকে খালের স্যুইজ গেট পর্যন্ত খননে অনিয়ম করা হয়েছে। খালের ভেড়ি দখল করে ওঠা বিশাল আকার চারটি বিল্ডিং অপসারণ করা হয়নি। দখলমুক্ত না করেই কোন রকমে চেঁচে ছুলে খাল খনন করা হয়েছে। যার জন্য সুইচগেটের দুইটি গেটের মধ্যে একটি উন্মুক্ত থাকলেও অপরটি সরাসরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে পানি নিষ্কাশনে বিঘœ সৃষ্টি হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা পানি কমিটির বৈঠকেও পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারপরও এখানে নজর নেই কারো। এ বিষয়ে জানতে সাতক্ষীরা উন্নয়ন বোর্ড ২ এর প্রকৌশলীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • কোমরপুরে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুরে প্রকাশ্য দিবালোকে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, সদর উপজেলার কোমরপুর গ্রামে জাহান আলীর বসত বাড়ীতে শুক্রবার (২৩ জুন) দুপুরে উক্ত চুরির ঘটনা ঘটে। বাড়ীর গৃহিনী পলি বেগম দুপুর ১ টার সময় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গেলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সংঘবন্ধ চোর চক্র জানালার গ্রীল বেকিয়ে ঘরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ ২৩ হাজার টাকা দেড়ভরি ওজনের স্বর্ণালংকার (৪ টি আংটি ও একজোড়া কানের দুল) নিয়ে পালিয়ে যায়। গৃহিনী পলি বেগম গোসল শেষে বাসায় এসে বিষয়টি নিশ্চত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আদালতের নির্দেশ অমান্য করে হাবাসপুরে জমি দখলের পায়তারা রকিবুল-মজিদের

    নিজস্ব প্রতিবেদক: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা সদর উপজেলার হাসাবপুর মৌজার পৈত্রিক ও খরিদা সুত্রে প্রাপ্ত রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে আব্দুল মজিদ খদগীর। সম্পত্তি জবর দখল ও সম্পত্তির আম পাড়ার প্রতিবাদ করায় উল্টো জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছেন তারা।
    সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর মৌজার বি.এস ২২৫ নং খতিয়ানে লিখিত সাবেক ৩৪৬ দাগের হাল ৭৯৭ দাগে ০.২৮ একর জমির পৈত্রিক ও রেকর্ডীয় মালিক হাবাসপুর গ্রামের মৃত: মোফাজ্জেল সরদারের পুত্র এ.টি.এম রইফ উদ্দীন। তার অপর ভ্রাতা মোঃ রকিবুল ইসলাম উক্ত জমির মধ্যে তার প্রাপ্য অংশ এটিএম রইফউদ্দীনের নিকট বিক্রী ও এজমালীতে অন্যত্র জমি নিয়ে আপোষে দীর্ঘদিন ধরে এটিএম রইফ উদ্দীন ও মোঃ রকিবুল ইসলাম ভোগ দখল করে আসছিলেন। উক্ত জমি এটিএম রইফ উদ্দীন রূপালী ব্যাংকে মটগেজ রেখে স্বত্ত্ব দখল বজায় রাখেন। এমতাবস্থায় মোঃ রকিবুল ইসলাম ২০১৬ সালে রেজিঃ কোবলার মাধ্যমে হাবাসপুর গ্রামের ইফাজতুল্লা খদগিরের পুত্র আঃ মজিদ খদগিরের কাছে ০.১৮ শতক জমি বিক্রি করেন। জমি ক্রয়ের পর আঃ মজিদ খদগির জমিতে দখল নিতে আসলে জমির প্রকৃত মালিক এ.টি.এম রইফ উদ্দীন তাকে বাঁধা প্রদান করে। কিন্তু আঃ মজিদ খদগির জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠলে এ.টি.এম রইফ উদ্দীন বাদী হয়ে মোঃ আঃ মজিদ খদগিরের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন যার নং পি-১০৮৬/২০১৭। উক্ত মামলায় বিজ্ঞ আদালত গত ১৫/০৯/২০১৭ তারিখে আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে উক্ত জমিতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করেন। উক্ত আদেশের অনুলিপি সাতক্ষীরা সদর থানায় প্রদান করা হয়। অপর দেওয়ানী মামলা দেবহাটা সহকারী জজ আদালতে বিচারাধিন রয়েছে। যার নং মিস-২১/৫।
    কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল মজিদ খদগির মোঃ রকিবুল ইসলামের সহযোগীতায় উক্ত জমি জবর দখলের পায়তারা অব্যাহত রেখেছে। এমতাবস্থায় গত ১০ মে রকিবুল ও আব্দুল মজিদ খদগীরের নেতৃত্বে বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে সম্পত্তি দখল ও গাছের আম পাড়তে শুরু করলে খবর পেয়ে জমির মালিক এ.টি.এম রইফউদ্দীন জমিতে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের কারণ জিজ্ঞাসা করলে মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে দুর্বৃত্তরা জমির মালিক এ.টি.এম রইফ উদ্দীনকে লোহার রড দ্বারা এলাপাতাড়ী মারপিট করে ও গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় এটিএম রইফ উদ্দীন মোঃ রকিবুল হাসান, আঃ মজিদ খদগীর সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন তার নং ২৮ তারিখ ১৩/০৫/২৩। উক্ত মামলার আসামীরা জামিন পাওয়ার পর আবারো মামলার বাদী এটিএম রইফ উদ্দীন ও তার পরিবারকে হুমকী ধামকী ও ভয়-ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি অবৈধ পন্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছেন রকিবুল হাসান ও মজিদ খদগির। ফলে যে কোন মুহুর্তে বিরোধীয় সম্পত্তিতে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকার ঘটনা ঘটতে পারে।
    এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিক এটিএম রইফ উদ্দীন।

     

  • ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইলেকট্রনিক দোকান মনিটরিং

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২২ জুন) সাতক্ষীরার শহরের বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি। জেলা স্যানিটরি ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার শহীদ কাজল সরণির সামি ইলেকট্রনিক এ ২ হাজার টাকা ও উপহার ইলেকট্রনিক’এ ৩ হাজার জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠান দুটি নির্ধারণ মূল্য অপেক্ষা বেশি মূল্যে ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের অপরাধে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন, ২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্টানটি হয়। সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্নদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে উপজেলার মধ্যে ১৪ জন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রান্তিক চাষীদের বিভিন্ন কৃষি পন্য বিতরণ করা হয়। এছাড়া পরে উপজেলাব্যাপি গরিব মহিলাদের আত্মকর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিতরন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্পের ৩০ জন দুস্থ অসহায় নারীকে নয় লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদনপূর্বক উপকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, দর্জি প্রশিক্ষন ও হাঁস মুরগি পালন ইত্যাদি।

  • তালায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

    নজরুল ইসলাম, তালা: তালায় সারাদেশ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যেগে কর বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তালার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ঋণ গ্রহীতা সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক পরিতোষ কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা যোনের যোনাল ম্যানেজার মো: বাবর আলী। চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার যোনালের অডিট অফিসার মো: আবুল বাসার সিকদার, এরিয়া ম্যানেজার অশোক কুমার ঘোষ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম সফি,এনজিও কর্মকর্তা কাজী বাবর আলী প্রমুখ। “গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।

  • তালায় জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুুতি সভা

    নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার জালাললুর ইউনিয়ন জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুুতি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেঠুয়া বাজার চত্বরে জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে উপজেলা জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা সদর ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল, খেশরা ইউপি জাপার সাধারন সম্পাদক মো. আজিজুর রহমান,জাপানেতা মো. আকবর আলী মোড়ল, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল লতিফ শেখ,তালা উপজেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এস,এম তকিম উদ্দীন,যুব সংহতি নেতা মো. মতিয়ায় সরদার, জালালপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি এস,এম আব্দুল আলিম, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক এস,এম ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজনেতা মো. সৌরভ খাঁন, রবিউল ইসলাম রবি, খেশরা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. সাগর গাজী, ইসলামকাটি ইউনিয়ন জাতীয়ছাত্র সমাজের সভাপতি মো. সজীব খাঁন, উপজেলা শ্রমিক পার্টির নেতা মো. পলাশ খান। উপস্থিত ছিলেন. জালালপুর ইউপি জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাবু রনজিৎ চৌধুরী, ৪ নং জেঠুয়া ওয়ার্ড জাপার সভাপতি মো. শাহিনুর রহমান সরদার, ৫নং ওয়ার্ড জাপানেতা আব্দুল্ল্যা আল মুনছুর, সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম শেখ, ৭ নং ওয়ার্ড শ্রীমন্তকাটির সাধারন মো. রবিউল ইসলাম, ৬ নং জালালপুর ওয়ার্ড জাতীয় পার্টির নেতা শ্রী রনজিৎ চৌধুরী,জালালপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. মারুপ হাসান, মো. নাহিদ হাসান প্রমুখ। যৌথ সভায় ৯ টি ওয়ার্ড এর পৃথক পৃথক ভাবে জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্র সমাজ কে সংগঠিত করে ১০ জুলাই জেঠুয়া কাচা বাজার চত্বরে যৌথ সভা অনুষ্টিত হবে।

  • শোভনালীতে জাতীয় পার্টির গণ সংযোগ

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে গণ সসংযোগ করা হয়েছে। বুধবার বিকালে আশাশুনি উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ গণ সংযোগোর আয়োজন করা হয়। উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া, কামালকাটি ও বদরতলা বাজারে গনসংযোগ করা হয়। জেলা জাতীয় পার্টির সদস্য এড. আলিফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক প্রফেসর ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ক্রীড়া ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদর ইউনিয়ন সেক্রেটারি জাকারিয়া সরদার, উপজেলা জাপার ভাইস চেয়ারম্যান কাশেম মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণ সংযোগ শেষে দলীয় কর্মীদের নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।

  • আশাশুনি ইউএনও ইয়ানুর রহমানকে বিদায় সংবর্ধনা

    সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এনজিও ফোরাম এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার ও এনজিও ফোরামের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষি অফিসার এসএম ইনামুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এনজিও ফোরামের সমন্বয়কারী সুশান্ত মল্লিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এনজিও ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ইয়ানুর রহমানকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

     

  • আশাশুনিতে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

    সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। সভায় সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, শেখ মিয়ারাজ আলী, মাও: আবু বক্কর সিদ্দিক, জগদীশ চন্দ্র সানা, ওমর সাকী ফেরদৌস পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের বাস্তবায়িত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক সাতনদী