Category: সাতক্ষীরা জেলা

  • আশাশুনিতে এনজিও সমন্বয় সভা

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও এনজিও ফোরামেন সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান ও উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া সভায় ব্যুরো বাংলাদেশের আতাউর রহমান, কারিতাসের ধীমান, ন্যাজারিন মিশনের দে অঞ্জন কুমার, উন্নয়নের সাজ্জাদ হোসাইন, ইপিআরসি’র রাশিদুল আলম, ব্র্যাকের তাজাম্মুল ইসলাম, আইডিয়ালের ওমর ফারুক, উত্তরণের সুমল কুমার দাশ, দলিত এর এএইচ ফারুক, রূপান্তরের সবুজ কুমার প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলো তাদের কার্যক্রম ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সভায় সকল এনজিও তাদের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় সৃষ্টি ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এলাকার উন্নয়নে দায়িত্বশীলতার পরিচয় প্রদানে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগসূত্র গড়ে তোলার ব্যাপারে অভিমত ব্যক্ত করা হয়।

  • বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গেট ও বাজার ঢালাইকরণের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়ণে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. গৗছল আজম (মনি), মো. আহসান উদ্দীন, মো. বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন প্রমুখ।

  • বাঁশদহা ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৯৭০ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ঈদ উপহার ৯. ৭০ টন ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. গৗছল আজম (মনি), মো. আহসান উদ্দীন, মো. বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন প্রমুখ।

  • ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা ২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন। কি করলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে সব সময় সেটাই ভাবেন। তাই জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে বাংলাদেশ সুস্থ্য থাকবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান প্রমুখ। এসময় সদর এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে ৬৬ জনের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ, সার এবং গাছের চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন এবং নারকেল চারা ব্যবহারের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। কৃষিতে আমরা স্বয়ংসম্পুন্ন বলেই কোন দেশ আমাদের ক্ষতি ও খবরদারী করতে পারেনা। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ আর্থিক প্রণোদনা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।”

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ।

    এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

  • তালায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

     

    জস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরা তালা উপজেলার তেরছী গ্রামে সাপের কামড়ে জিৎ ঘোষ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারে ভোর রাতে তার মৃত্যু হয়। নিহত জিৎ ঘোষ উপজেলার তেরছী গ্রামের ঘোষপাড়া এলাকার পলাশ ঘোষের ছেলে। তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ওই বিদ্যালয়ের শিক্ষক সদানন্দ ঘোষ জানান, জিৎ প্রচন্ড গরমের কারনে বুধবার রাতে তাদের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল।

    ঘুমের মধ্যে রাত ১ টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তার পরিরারের লোকজন তাকে আশাংঙ্কা জনক উদ্ধার করে। ওই সময় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কাঁমড়ে জিৎ ঘোষ নামে একটি ছেলে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলতালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ আমি পরিদর্শন করেছি। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

  • আশাশুনিতে উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তির চেক বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ”উন্নয়ন” এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস রুমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেনের পক্ষে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুস সবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্র কার্যক্রম ভূক্ত সদস্যর মেধাবি সন্তানদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন। এসময় উন্নয়ন সংস্থার আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তিতে ১০ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের হাতে ১২ হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

  • আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার

    প্রেস বিজ্ঞপ্তি: নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা এর সভা কক্ষে সমাজসেবা অধিদপ্তর এবং প্রত্যাশি সংস্থা নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা এর যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়ধীন ‘আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থাপনা’-শীর্ষক প্রকল্প এর আওতায় সাতক্ষীরা জেলার ৫টি উপজেলা (কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনী এবং কালিগঞ্জ) এ সম্পন্নকৃত কার্যক্রম অবহিতকরণ সেমিনারের আয়োজন করা হয়।

    গত ২০ জুন ২০২৩, রোজ মঙ্গলবার সকাল ১১টা সময় নব জীবন এর সভাপতি তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা এর উপ-পরিচালক জনাব সন্তোস কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো আলোচনা উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক ২ মো. হুমায়ুন কবির ও জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা এর সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর এর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও প্রত্যাশি সংস্থা নব জীবন এর প্রকল্প সমন্বয়কারী ড. মো. আব্দুস ছালাম সেমিনার ব্যবস্থাপনায় রেপোটিয়া হিসাবে উপস্থিত ছিলেন।

    এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়, দেবহাটা এর সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা সমাজসেবা কার্যালয়, আশাশুনি এর সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়, তালা এর সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা সমাজসেবা কার্যালয়, কলারোয়া এর সমাজসেবা অফিসার মো. নূরে আলম, জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা এর সমাজসেবা অফিসার (রেজি:) মো. তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়, কলারোয়া এর সহকারী সমাজসেবা অফিসার মো. ইসরাফুল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়, দেবহাটা এর ফিল্ড সুপারভাইজার মঈনুল হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়, কালিগঞ্জ এর ফিল্ড সুপারভাইজার মো. মকবুল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়, আশাশুনি এর ফিল্ড সুপারভাইজার মো. শাহিনুর রহমান, উপজেলা সমাজসেবা কার্যালয়, তালা এর ফিল্ড সুপারভাইজার মো. এনামুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়, কলারোয়া এর ইউনিয়ন সমাজকর্মী মো. শাহাজাহান আলী প্রমূখ। উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে সাতক্ষীরা জেলার ০৫ উপজেলাতে আর্সেনিকোসিস আক্রান্ত রোগীদের সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সেমিনার, কাউন্সিলিং সভা এবং চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় রোগীদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

  • ব্যবসায়ীর চোখ বেঁধে অপহরণের পর বাইপাসে ফেলে গেল দুর্বৃত্তরা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে অপহরনের ৫ ঘন্টা পর সাতক্ষীরা বাইপাস সড়কের ধারে ব্যবসায়ীকে ফেলে যায় দুর্বৃত্তরা। বুধবার (২২জুন) সকাল ১১ টার সময় বাইপাস সড়কের ইসলামিয়া গ্যারেজের সামনে থেকে ব্যবসায়ী রবিউল ইসলামকে তুলে নিয়ে বিকাল চারটার দিকে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় একই স্থানে ফেলে যায় তারা। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামনগর কাশিমাড়ির মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে রবিউল ইসলাম জানান, ‘আমার একটি ট্রাক আছে যার নম্বর ঢাকা মেট্রো ট-১৮২৯৪৬। আমি ও ব্রহ্মরাজপুর গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে শাহ নেওয়াজ টুটুল অংশীদারী ভিত্তিতে ট্রাকটি কিনি। ব্যবসায়িক হিসাবে গরমিল থাকায় তার সাথে আমার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। সেসব ঘটনায় আমাকে একাধিকবার হুমকিও দিয়েছিল সে। আজ (বুধবার) হিসাবে বসার কথা ছিল। সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ইসলামিয়া গ্যারেজে ট্রাকটি রেখে হিসাবের জন্য আমি অপেক্ষায় থাকি।

    এমন সময় সকাল ১১টার দিকে সাদা রংয়ের প্রাইভেট কারে টুটুলসহ চারজন ব্যক্তি আমার চোখ ও হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল একাউন্টে রাখা ৮৫ হাজার টাকা তারা তুলে নেয় এবং বারোটি স্ট্যাম্পে জোরপূর্বক সই করিয়ে নেয় ও হাতের আঙ্গুলের ছাপ নেয়। পরে বিকালে একই স্থানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।’ ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ টুটুল বলেন, সে আমার ব্যবসায়িক পার্টনার তার সাথে কোন দ্বন্দ নেই। সব অভিযোগ মিথ্যা।

  • দেবহাটায় পবিত্র ঈদুল আযহা উদযাপনে প্রস্তুতি সভা

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপনে দেবহাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় ইসলামিক সংষ্কৃতি কেন্দ্র ও মডেল মসজিদে উপজেলার প্রধান ঈদের জামাত সকাল ৭টায় নির্ধারণ করা হয়। পাশাপাশি ঈদের জামাতের খুতবায় রাজনৈতিক ও উষ্কানিমুলোক বক্তব্য বন্ধে পদক্ষেপ গ্রহন, ঈদুল আযহাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশনা প্রদানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মো. আব্দুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক সাতনদী