দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ভোমরা স্থল বন্দরসাতক্ষীরা সদর

ভোমরা বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুশিয়ারী ভারতীয় ব্যবসায়ীদের

কর্তৃক kobirubel.satnadee জুন ২৪, ২০২৩
জুন ২৪, ২০২৩ ০ কমেন্ট 476 ভিউস

রুবেল হোসেন: গত ২১ জুন থেকে ভোমরা স্থলবন্দরে চলছে ট্রাকপ্রতি ২০০ রূপি হারে চাঁদাবাজির মহোৎসব। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানী। ঐ দিন সকাল ১০ টা থেকে চাঁদাবাজির কারণে ৪ ঘন্টা আমদানি-রপ্তানী বন্ধ থাকার পর পচনশীল পন্য পরিবহনের জন্য সিএন্ডএফ এসাসিয়েশনকে ২০০ রুপি চাঁদা দিয়েই বন্দরে পন্যবাহী ট্রাক প্রবেশ করে। পরদিন ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতির জরুরী বৈঠকে সিএন্ডএফ এসোসিয়েশনের চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানানো হয়। কিন্তু কোন পক্ষের দাবী ও অনুরোধকে তোয়াক্কা না করে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন চাঁদাবাজি অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র ঈদ ইল-আযহা উপলক্ষে জনভোগান্তি এড়াতে সিএন্ডএফকে ২০০ রুপি করে চাঁদা দিয়ে বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশ করছে। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের পর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। শুক্রবার (২৩ জুন) ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবিলম্বে চাঁদা আদায় বন্ধ করতে অনুরোধ করা হয়। অন্যথায় ঈদের পর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। উক্ত পত্রের অনুলিপি ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতি ও সাতক্ষীরা জেলা প্রশাসককে প্রদান করা হয়। ফলে ঈদের মধ্যে চাঁবাবাজি বন্ধ না হলে ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা ও বন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত গত ৩০ মে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ.এস এম মাকছুদ খান স্বাক্ষরিত এক পত্রে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি / সাধারণ সম্পাদককে ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের বিষয়টি জানানো হয়। যা গত ৮ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। চিঠি পাওয়ার পর গত ২ জুন ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বাড়তি চাঁদা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এবং সামগ্রিক এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভোমরা আমদানি রপ্তারী কারক সমিতির সাথে আলোচনার অনুরোধ জানানো হয়। কিন্তু এমন অবস্থার মধ্যে গত ২১ জুন থেকে ভারতীয় ট্রাক থেকে ২০০ রূপি হারে চাঁদা আদায় শুরু করে ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী পোস্ট
দলীয় সরকারের অধীন কোনো নির্বাচনেই অংশ নেবে না ইসলামী আন্দোলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting