নিজস্ব প্রতিবেদক: পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমআ সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদও উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা বেসিক ব্যাংকের ম্যানেজার ইসমাইল হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও এলাকার মুসুল্লী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ড. মো. আব্দুল আজিজ।
Author: kobirubel.satnadee
-
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির বার্ষিক সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভোমরাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি জি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ভোমরা স্থলবন্দরকে সকলের ব্যবসার জন্য উপযোগি করে গড়ে তুলতে হবে। পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা হলেও আজো তার প্রসার ঘটেনি। ভোমরা বন্দরগামী সড়কটির সংস্কার জরুরী। সকল শ্রমিক সংগঠনকে মিলে মিশে কাজ করার আহবান জানান।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য ডা. মুনছুর আহমেদ, ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জুয়েল হাসান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদেক, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরনী ও বার্ষিক আয় ব্যয়ের লিখিত হিসাব নিকাশ পাঠ করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। সভায় এক বছর তিন মাসের আয় দেখানো হয় ২০ লক্ষ ৮২ হাজার ৩শ’ ৪৫ টাকা এবং ব্যয় দেখানো হয় ১৬ লক্ষ ৯৪ হাজার ৮শ’১৭ টাকা ও অবশিষ্ট আছে ৩ লক্ষ ৮৭ হাজার ৫শ’২৮ টাকা। সোনালী ব্যাংকে মোট জমা আছে ৫৩ হাজার ৬শ’ ৮৩ টাকা। এসময় ভোমরা স্থলবন্দর ট্রানসএপার্ট মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্য ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শওকত হোসেন ও শাহিনুর রহমান।
-
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ২ জন ও ৬ জন মাদক ব্যবসায়ীসহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ১৫ পিচ ইয়াবা ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২৫ জুলাই)সন্ধ্যা থেকে আজ শনিবার(২৬ জুলাই)সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন,তালা থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১০ জন,দেবহাটা থানা থেকে ১ জনসহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
-
আশাশুনির কুল্যার মোমেনা বাঁচতে চায়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের অসহায় অন্ধ পরিবারের স্ত্রী মোমেনা খাতুন (৩৫) অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে অজানা আতঙ্কে জীবন যাপন করছেন। তার চিকিৎসা সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কুল্যার মোড়ে বাস স্ট্যান্ডে গাড়িতে গাড়িতে প্রতিদিন ভিক্ষে করে অর্থ রোজগারের চেষ্টা করেন মোমেনা খাতুনের স্বামী অন্ধ শফিকুল ইসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসে উঠে যাত্রীদের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে উপস্থিত হন তিনি। কেউ ৫০ পয়সা, ১ টাকা, কেউ ৫ টাকা দান করলেও অধিকাংশ মানুষ কিছুই দেন না। তবে মাঝে মধ্যে ঠিকই তাকে পেতে হয় কালো মুখের ভৎর্সনা, চোখ রাঙানী ও গালমন্দ। এছাড়া গাড়ির হেলপারদের ঝাকুনি, ঠেলা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনাতো তার পাওনা। তার পরও কোন উপায় না থাকায় প্রতিদিন তিনি ভিক্ষাবৃত্তি করেই চলেছেন। আর ওয়াক্ত হলে কুল্যার মোড় মসজিদে মুয়াজ্জিন হিসাবে সঠিক সময়জ্ঞান ধারণ করে আজান দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন। ৪/৫ জনের সংসারে তার একা রোজগারেই সংসার চালাতে হয়। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব যখন লেগেই থাকে, তখন মোমেনা খাতুনের মারাত্মক রোগ তাদেরকে চরম বিপাকে ফেলেছে। ৫/৬ বছর পূর্ব হতে মোমেনা খাতুনের গলায় রোগের দেখা দেয়। অর্থ না থাকায় সঠিক চিকিৎসা দিতে পারেনি তারা। গাছ গাছড়া, ঝাঁড়ফুক দিয়ে চিকিৎসা করাতে হয়েছে। কিছু ফল না পেয়ে ছোট ছোট ডাক্তারের কাছে গিয়ে দেখালেও ঠিকভাবে ঔষধ যোগাড় করা হয়ে ওঠেনি। শেষ মেষ কিছু টাকা ভিকসিক করে সাতক্ষীরায় প্রখ্যাত চিকিৎসক ডাঃ স ম জাহিদ সাহেবের স্মরনাপন্ন হন। তিনি কিছু টেস্ট করার পরামর্শ দেন। টেস্ট করতে অনেক সময় লেগে যায়। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টেষ্ট করার পর “থাইরয়েড” (Thyroid) রোগ হয়েছে রিপোর্ট পেয়ে, তাকে অপারেশন করার কথা বলা হয়। অপারেশনে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ লাগবে জানান হয়। কিন্তু না তার পক্ষে অত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। ফলে অন্ধের স্ত্রী মোমেনা গলা বেশ বড় করে ফুলে ওঠা শরীর নিয়ে অসহ্য কষ্টের মধ্যে বিনা চিকিৎসায় রোগ ভোগ করে চলেছেন। সামান্য টাকার (যদিও তাদের জন্য বিশাল) সংস্থান করতে তারা এখন দারে দারে ঘুরছে। কিন্তু না টাকা যোগাড় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য তারা সমাজের বিত্তবানসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে দু’হাত পেতে দাঁড়িয়েছেন। আমরা কি পারিনা অন্ধ স্বামীর এই রোগাগ্রস্ত স্ত্রী মোমেনার পাশে এসে দাঁড়াতে? যারা তার সহযোগিতায় এগিয়ে আসতে চান তাদেরকে তার স্বামীর মোবাইল নং ০১৮৪৩৫৯৩৮৫৫ (বিকাশ)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান হয়েছে।
-
বুধহাটায় জাপা চেয়ারম্যানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসেইন মোহাম্মদ এরশাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়ন জাপা সভাপতি রেজবিদান সরদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মিলাদ পরিচালনা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ জাহিদুল ইসলাম। আলোচনা রাখেন, জাপা নেতা জামাল উদ্দিন সরদার। এসময় জাপা নেতাকর্মীদের মধ্যে মুনছুর আলি, আঃ কাদের, আঃ ছাত্তার, আলম, ছাত্তার হোসেন, আঃ জলিল, মতলেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
-
বড়দলে ছেলে ধরা গুজব বিরোধী জনসচেতনতা মূলক সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে জন সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫.৩০ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ সভার আয়োজন করা হয়। এলাকার ব্যবসায়ী, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী, নারী সামজ, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুস সালাম। উপজেলা আওয়ামীলীগ নেতা জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, এসআই বিল্লাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, সাংবাদিক প্রভাষক শিবপদ সরকার, বাজার কমিটির সহ-সভাপতি আঃ মজিদ মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম।
-
দেবহাটায় ঘের দখল নিতে সন্ত্রাসী হামলায় আহত-২
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মিসেস রুপা রহমান নামের এক নারীর মৎস্য ঘের জোর পূর্বক দখলে নিতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় লিটন হোসেন (৪২) ও মাসুদ রহমান (৪০) নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত লিটন হোসেন দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শামছুর সরদারের ছেলে ও মৎস্য ঘেরের কর্মচারী এবং অপর আহত শেখ মাসুদ রহমান ঘের মালিক মিসেস রুপা রহমানের স্বামী ও পুরাতন সাতক্ষীরার মাহবুবুর রহমানের ছেলে। বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে দেবহাটার কামকাটিয়া এলাকায় রুপা রহমানের মৎস্য ঘেরটি জোর পূর্বক দখলে নিতে কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ৪ ছেলে বাবুরালী ঢালী, খালেক ঢালী, হক ঢালী, বাবলু ঢালী, আবুল কালাম, বাবলু ঢালীর ছেলে রুহুল আমিন, ইসরাফিল ঢালীর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে তাদেরকে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারাত্বক জখম হন লিটন হোসেন ও মাসুদ রহমান। বর্তমানে লিটন হোসেন সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শেখ মাসুদ সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৎস্য ঘের মালিক মিসেস রুপা রহমান জানান, কামকাটিয়া মৌজায় তার লিজকৃত ১৮ বিঘা জমির মৎস্য ঘেরটি সম্পূর্ন বে-আইনিভাবে জবরদখলে নিতে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। এর আগে চলতি বছরের ৫মার্চ একইভাবে মৎস্য ঘেরটি দখলে নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে লিটন হোসেনকে কুপিয়ে মারাত্বক জখম করে সন্ত্রাসীরা। এঘটনায় দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।
-
দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গাজীরহাটে দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ মারুফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শরিফুল ইসলা, সাধারন সম্পাদক আল আমিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
-
বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। ২৫ শে জুলাই (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠন কে আরো শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে আগামী ০১ (এক) বছরের জন্য ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি দেয়া হলেয়ে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুমন, সহ-সভাপতি আল-আমিন হোসেন রাজ, সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমাম হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অভিষেক মিস্ত্রি, মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জি এম রাজন হোসেন, দপ্তর সম্পাদক গোপাল কুমার গাইন, সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাব্বি, কার্যকরী সদস্য পলাশ কুমার চৌকিদার, ইমরান হোসেন, আমিনুর রহমান।
-
নলতা ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়’র মাতা ও কাজলা গ্রামের আলহাজ্জ মরহুম করিম বক্স পাড়ের স্ত্রী আলহাজ্জ আছিয়া খাতুন (৬৮) শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১ টায় ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে…………রাজেউন)। শুক্রবার বাদ মাগরিব মরহুমাকে কাজলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।