আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই’ শ্লোগানকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদত হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এসআই মামুনুর রশিদ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ সানা, শিক্ষক আনিছুর রহমান, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, শরিফুল ইসলাম, সাংবাদিক এম এম সাহেব আলি, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে পরিস্কার পরিচ্ছন্নার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধে সকলকে সক্রীয় ভূমিকা রাখতে আহবান জানান হয়। সাথে সাথে ডেঙ্গুজ¦র সম্পর্কে অপপ্রচার না চালিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহন এবং মশার কামড় থেকে আত্মরক্ষায় মশারির ব্যবহারসহ যথাযথ ব্যবস্থা বজায় রাখতে সতর্ক করা হয়।
Author: kobirubel.satnadee
-
আশাশুনি পুলিশী অভিযানে ১১ আসামী গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ১১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতদের শনিবার (২৭ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ এর নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই পীযূষ কন্তি ঘোষ অভিযান চালিয়ে সিআর-৩২১/১৫ আসামী নাকনা গ্রামের মান্নান গাজীর পুত্র শাশীম গাজী ও সিআর-১৯/১৩ আসামী আঃ হাকিম গাজীর পুত্র মারুফ হোসেন গাজীকে এবং এএসআই দেবাশীষ মন্ডল সিআর-৬৯/১৯ আসামী একই গ্রামের গনেশ মন্ডলকে নাকনা বাজার হতে গ্রেফতার কারেন। এসআই মামুনুর রহমান সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের নূরুল গাজীর পুত্র শহীদ গাজী ও সিআর-২৫০/১৮ আসামী ইমান আলী গাজীর পুত্র হাসানকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মোকছেদ গাজীর পুত্র আবুবক্করকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী কল্যানপুর গ্রামের সুভচান সরদারের পুত্র আজিজ সরদার ও গফফার সরদারের পুত্র নাহিদকে, এএসআই দেবাশীষ মন্ডল ননজিআর-৫০৩/১১ আসামী বসুখালী গ্রামের মৃত আলি বক্স গাজীর পুত্র নওশের আলীকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কলিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের পুত্র মহিবুলকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের হাকিম মালীর পুত্র হাবিব উল্লাহকে গ্রেফতার কারেন।
-
দেবহাটার গাজীরহাটে সরকারী জায়গায় অবৈধ ঘর নির্মাণ
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাটে সড়ক ও জনপদের সরকারী জায়গায় গাছ কর্তনের পর অবৈধ ভাবে পাঁকাঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।জানাযায়, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাটে সড়ক ও জনপদের রাস্তার পাশের সরকরী গাছ কেটে জায়গা দখল করে পাঁকাঘর নির্মাণ করছে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সাদ্দাম হোসেন। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ পাঁকাঘর নির্মাণের খবর পেয়ে সরেজমিনে শনিবার বিকাল ৫দিকে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সাতক্ষীরা সড়ক ও জনপদের সুপারভাইজার বরুন কুমার বসু ও গৌরপদ সরকার। এ বিষয় সাতক্ষীরা সড়ক ও জনপদের সুপারভাইজার বরুন কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক ও জনপদের জায়গায় সরকারী গাছ কর্তন করে অবৈধ ভাবে পাঁকাঘর নির্মানের খবর পেয়ে আমরা দুইজন সুপারভাইজার গিয়েছিলাম। মৌখিক ভাবে ঘর নির্মান কাজ বন্ধ রাখতে বলেছি। যদি তারা নির্দেশ অমান্য করে আবার ঘর নির্মান করার চেষ্টা করে তাহলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
-
পাইকগাছায় ১৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় থানা পুলিশ-১৭৫ বোতল ফেন্সিডিল সহ সাত্তার হাওলাদার (৫২) নামে এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন। শুক্রবার বিকেলে ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে ও এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর ষষ্ঠিতলার বাজারের কাছে সাত্তারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ কেজির খালি ধানের শীষ মার্কা চাউলের বস্তা থেকে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করেন। সে ৪ বছর পুর্বে রাড়ুলীতে তাঁর ভাইরা ভাই মৃতঃ ইউনুছ গোলদারের পরিচয় ধরে এখানে বসতবাড়ী করে। সাত্তার পিরোজপুরের জিয়ানগরের বালীপাড়া গ্রামের মৃতঃ সাঈদ হাওলাদের ছেলে। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, সাত্তার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে মাদক ব্যবসা করে আসছে এবং তাঁর নামে মামলাও রয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
-
পাইকগাছায় শিক্ষক অমরেন্দ্র ঘোষের অবসর জনিত বিদায় অনুষ্ঠান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। তিনি পাইকগাছার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে১৬ বছর ৩ মাস ২৪ দিন শিক্ষকতা শেষে শনিবার অবসর গ্রহন করে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন। সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কুমার সাধুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল সবুর খা, অভিভাবক কমিটির সভাপতি শেখ মাহাফুজুল হক, শেখ ইনছান আলী, কাজী সিরাজুল ইসলাম, শিক্ষক হাজিরা খাতুন, বঙ্কিম ঘোষ, আসমা খাতুন, মাসুদ রানা সহ অনেকে। অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপকরণ সহ ক্রেস্ট প্রদান করেণ। এর পুর্বে এ অনুষ্ঠানে ছেলেধরা ও বিভিন্ন গুজোব,ডেঙ্গুজ্বর সহ নানা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।
-
পাইকগাছায় গনমাধ্যম কর্মীদের সাথে পুলিশের মতবিনিময় সভা
প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গনমাধ্যম কর্মীদের সাথে ছেলেধরা গুজব, রোহিঙ্গা আতঙ্ক সহ নানা অপরাধ মুলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশের প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে থানা চত্ত্বরে ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় এ কনফারেন্স ও মমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, এসআই আবু সাঈদ, প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন. ইসলাম সাগর, জি,এ, গফুর, আলাউদ্দীন রাজা সহ অনেকে। সভার সভাপতি ওসি এমদাদুল হক শেখ জানান, ছেলে ধরা বিষয়টি পুরোটাই গুজব। ছেলে ধরা গুজবে আতঙ্কিত হওয়া যাবে না। তারা আরও বলেন, এটা গুজব ছড়ানো হয়েছে। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই দেয়া ফৌজদারী অপরাধ। কারও প্রতি সন্দেহ হলে মারধর না করে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান। পৌরসভা ও ১০ ইউপির স্কুল -কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপুর্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধিতে অনুরুপ কর্মসুচি গ্রহন করে প্রচারণা চালানো হবে।
-
কলারোয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিংগা হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটিরি সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,স্কুল পরিচালনা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, মোসলেম আহম্মেদ, সাবেক জিবি সদস্য ডা: ফজলুর রহমান, নূরুল আমিন, মাও: আয়ুব হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, শিরিনা আক্তার,শুভংকর মজুমদার,শফিকুল ইসলাম,বিকাশ ঘোষ,বদরুজ্জামানসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ”দরিদ্রতাই দূর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিপক্ষ দলের নেতা রিক্তা খাতুন,তার্কিক মিম খাতুন ও সানজিদা আক্তার জ্যোতিকে এবং রানার্স আপ দলের নেতা অমিত হাসান,তার্কিক তন্ময় সরকার ও ছাকিন ফেরদৌস সামিকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর’র দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। একই অনুষ্ঠানে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
-
কলারোয়ায় ইয়াবাসহ আটক ১
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে আটক করেছে। শনিবার দুপুরে পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের একটি টালি কারখানা সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। আটককৃত রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বর (৫০) যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মুন্তাজ মন্ডলের ছেলে।কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এই আটক ও উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-
দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্ত্বরে দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সখিপুর ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ সহ স্বেচ্ছাসেকলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-
কালিগঞ্জে মামলা তুলে নিতে আসামীদের হুমকি : শংকিত পরিবার
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে একটি হত্যা মামলা তুলে নিতে আসামীপক্ষের সন্ত্রাসীদের অব্যহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর কন্যা শরীফা খাতুন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জুলাই থানায় ৪৮২নং একটি সাধারণ ডায়েরী করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছে বাদীর পরিবার। থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ মে রমজানের ইফতারের পর কালিগঞ্জ উপজেলার বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজী কে তার ছোট ভাই আজগার, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামান কুপিয়ে হত্যা করে। উক্ত ঘটনার পর দিন ২৭ মে নিহতের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯, উক্ত মামলায় কালিগঞ্জ থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। জেল হতে আসামী নুর জাহান গত ১ জুলাই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে পরদিন তার পুত্র মনিরুজ্জামান এবং মুকুন্দ মধুসুদনপুর গ্রামের মৃত অমেদ গাজীর পুত্র আব্দুল জব্বারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা, ভাংচুর, ও মারপিট করে মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনায় নিহতের কন্যা শরীফা খাতুন তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীর পর হতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সোহরাব হোসেন রহস্য জনক কারণে তদন্ত করবে বলে কাল ক্ষেপন করায় নিহতের পরিবার শংকিত আছে বলে এ প্রতিনিধিকে জানান। প্রসংগত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র আক্কাজ আলী গাজীর সঙ্গে সহোদর আজগার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ মে ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টার সময় আজগর আলীর ৪টি ছাগল প্রতিবেশি আবুল কালামের ক্ষেতের পুঁইশাক খাওয়া কে কেন্দ্র করে আজগার আলীর ছাগল ৪টি প্রতিবেশি কালাম খড়ে দেয়। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলী গাজী প্রতিবেশি কালামের পক্ষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজগার আলী, স্ত্রী নুর জাহান, পুত্র নুরুজ্জামান মিলে ছোট ভাই আক্কাজ আলী গাজী কে বটি, ছুরি, দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা হতে পুলিশ ঘটনাস্থল হতে আজগর আলীর স্ত্রী নুর জাহান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় নিহত আক্কাজ আলীর পুত্র মনিরুজ্জামান বাদী হয়ে চাচা আজগার আলীর চাচী নুর জাহান এবং চাচাতো ভাই নুরুজ্জামানের নামে গত ২৭ মে ১টি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৯। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার সময় পালিয়ে যাওয়ার পথে উজিরপুর বাজার হতে হত্যা কারী আজগার ও তার পুত্র নুরুজ্জামান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামী আজগার আলী গত ২৮ মে সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২ এর বিচারক বিলাশ মন্ডলের নিকট ১৬৪ ধারায় হত্যার ঘটনার স্বীকারোক্তী মুলক জবান বন্দি প্রদান করে। উক্ত মামলার দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সোহরাব হোসেন গত ১০ জুলাই ৩০২/৩৪ পিসি ধারায় আসামী আজগার আলী, স্ত্রী নুর জাহান ও পুত্র নুরুজ্জামানকে অভিযুক্ত করে ১০৬নং অভিযোগ পত্র আদালতে দাখিল করেন। এর মধ্যে ২নং আসামী নুর জাহান গত ১জুলাই বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে তার পুত্র মনিরুজ্জামান সন্ত্রাসী বাহিনী নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী এবং তার পরিবারের উপর হামলা ও জীবন নাশের হুমকি দিয়ে চলেছে।