আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রবিাবর দুপুরে ‘হোটেল আব্বাস’-এ অনুষ্ঠিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে চেক হস্তান্তর করেন। ২ লক্ষ টাকা অনুদানের শেষ কিস্তি হিসাবে ৮৯ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে স্কুলের এসএমসি সভাপতি মানসুরুল হুদা, অভিভাবক সদস্য হরেকৃষ্ণ মন্ডল, শরিফুল ইসলাম, সেফা ঢালী, রেস্কে আরা মুনমুন মৌ, কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
Author: kobirubel.satnadee
-
আশাশুনিতে গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা, এসআই পিযূষ কান্তি ঘোষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ বুধহাটা গ্রামের আঃ গফফার সরদারের পুত্র জাহাঙ্গীর আলমকে বুধহাটা বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে ২৭(০৭)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। এএসআই নাজিম হোসেন অভিযান চালিয়ে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মৃত কাশেম গাজীর পুত্র মুছাকে, এএসআই শাহজামাল সিআর-২১১/১৮ আসামী কলিমাখালী গ্রামের ফজলু সরদারের পুত্র নূর হোসেনকে গ্রেফতার কারেন। এএসআই নাজিম হোসেন পৃথক অভিযানে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মুছা গাজীর পুত্র হাছানকে গ্রেফতার কারেন।
-
ঈদ উপলক্ষে পারুলিয়া গরুহাটে সিসি ক্যামেরা স্থাপন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল-আযাহা উপলক্ষে দেবহাটার পারুলিয়া গরুহাটে চোর, দালাল, পকেট মার মুক্ত করতে নিজস্ব অর্থায়নে বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। রবিবার বিকাল ৪টায় পারুলিয়া গরুহাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, সাতক্ষীরা জেলার ভিতর দেবহাটা উপজেলার পারুলিয়া গরুরহাট একটি বৃহত্তম। পবিত্র ঈদুল-আযাহা উপলক্ষে সাধারণ মানুষ নির্ভিগ্নে কেনা-কাটা করতে পারে এবং সাধারণ মানুষ যেন কোন হয়রানি শিকার না হয় তার জন্য গরুহাটের বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ থানা পুলিশ, গ্রাম পুলিশ, হাট কমিটির স্বেচ্ছাসেবকরা সর্বদা দায়িত্ব পালন করছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা সহ হাট কমিটির সদস্যবৃন্দ।
-
দেবহাটায় অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান
দেবহাটা ব্যুরো: দেবহাটায় অসহায় ব্যাক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি এসকল অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরন করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
দেবহাটায় পর্যটনকেন্দ্র নিয়ে ষড়যন্ত্র : ২ মেম্বরের বিরুদ্ধে জিডি
দেবহাটা ব্যুরো/দেবহাটা প্রতিনিধি: জনপ্রশাসন পদকে ভুষিত সাতক্ষীরা জেলা প্রশাসন কতৃক পরিচালিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। পর্যটন কেন্দ্রটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পর্যটন কেন্দ্রটির সরকারী জমি জবর দখলকারী সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যআজগর আলী । এঘটনায় বুধবার (২৪ জুলাই) ষড়যন্ত্রকারী দুই ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী সহ টাউনশ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনি ও আব্দুর রউফের ছেলে রোকনুজ্জামানের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ। এদিকে দীপঙ্কর ঘোষের দায়েরকৃত সাধারন ডায়েরীটিতে বর্নিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তপরবর্তী নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে এক লিখিত পত্রের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষের অভিযোগে জানা গেছে, দেবহাটার সীমান্তবর্তী ইছামতি নদীর তীর ঘেঁষে ১০৩ বিঘা জমির ওপর সুন্দরবনের আদলে সৃষ্ট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির নিয়ন্ত্রনাধীন সরকারী খাস সম্পত্তি সরকারের বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য আজগর আলী সহ তাদের মনোনীত একাধিক ব্যাক্তি ভোগদখল করে আসছিলো। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন দেবহাটাতে যোগদানের পর সিএস নকশা অনুযায়ী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সংলঘœ বহু সরকারী সম্পত্তির হদিস পান। প্রকৃতপক্ষে এসকল সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের থেকে দখলমুক্ত করে সরকারী নিয়ন্ত্রন সহ ম্যানগ্রোভের উন্নয়নে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রটিকে আরো সমৃদ্ধ ও বৈচিত্রময় করে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেন। সম্প্রতি সময়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির আওতাধীন এমন অনেক সরকারী সম্পত্তি দখলমুক্ত করে নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং বাকীদের শীঘ্রই উচ্ছেদ করে সরকারী সম্পত্তি নিয়ন্ত্রনে আনতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। পরবর্তীতে লিখিত আবেদনের প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীনকে আহবায়ক সহ একটি সার্ভেটিম গঠন করে ইছামতি নদীর চরভরাটি এসব সরকারী জমির সীমানা নির্ধারন সহ অবৈধ দখলদারকে দখলমুক্ত করতে নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক। পাশাপাশি দেবহাটা ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তাকে সার্ভে কার্যে প্রযোজ্য সিএস ও বিএস রেকর্ডের নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদের নির্দেশনাও দেন জেলা প্রশাসক। ইতোমধ্যেই সিএস ও বিএস রেকর্ডের নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদের মাধ্যমে প্রায় ২’শ বিঘা সরকারী সম্পত্তির তথ্য পেয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন। আর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সার্ভেটিম শীঘ্রই দ্রুত সময়ের মধ্যেই জরিপ কাজ শুরু করবে। এতে করে গাত্রদাহ শুরু হয়েছে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী সহ তাদের সাঙ্গপাঙ্গদের। দীর্ঘদিন ধরেই মাহবুবুর রহমান বাবলু ও আজগর আলী ম্যানগ্রোভ সংলঘœ এসব সরকারী জমিতে অনুপ্রবেশ, জবর দখল সহ বিভিন্ন ব্যাক্তিদের সম্পুর্ন অবৈধভাবে ইজারা দিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাত করেছে। তারা বর্তমানে সরকারী সম্পত্তি পুনরুদ্ধারে বাধা প্রদান এবং জোরপুর্বক নিজেদের দখলে রাখতে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে তাদের বাহিনীর মনিরুজ্জামান, রোকনুজ্জামান রোকন ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মধ্যে অবৈধ প্রবেশ করে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাধারন কর্মচারীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ।
-
কলারোয়ায় নগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় ২য় পর্যায়ের আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের এ প্রকল্পের উদ্বোধন করেন তালা-কলারোর সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিররুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মফিজুল হক, আকিমুদ্দীন আকিকলারোয়া রির্পোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল প্রমুখ। পরে পৌর ভবনে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহকে পৌরসভার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।
-
শ্যামনগরে সড়ক জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ
নিজস্ব প্রতিনিধি:শ্যামনগর সদরে প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপদের জায়গা দখল করে পাকা স্থায়ী ভবন নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে দেখা যায় সড়ক ও জনপথ সংলগ্নমাইওয়ান শো রুমের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে উপজেলার পাতড়াখোলা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে রুহুল আমিন পাকা স্থাপনা নির্মাণ করছেন। সড়ক ও জনপদের জায়গায়স্থায়ী ইমারাত বা কোন প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও রুহুল আমিন প্রশাসনের চোখে ধুলা দিয়ে বহাল তবিয়তে এ গহিত কাজ করিতেছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের শ্যামনগরের দাড়িত্বে থাকা কার্যসহকারী গৌরপদ সরকার বলেন, ইতোপূর্বে রুহুল আমিন মোড়লকে কয়েকবার আমিও আমার সহকর্মী বরুন কুমার বসু মৌখিক ভাবে এবং উপবিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা অফিসিয়াল নোটিশ এর মাধ্যমে সতর্ক করার পরও সম্পূর্ন গায়ের জোরে এ কাজ করছে যাহা সড়ক ও জনপদ অধিদপ্তরের আইন বহির্ভূত। আইন অমান্য করে গায়ের জোরে কিভাবে পাকা ও স্থায়ী ইমারাত তৈরি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জরুরীভাবে উপ বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে, তিনি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিবেন।
কিছুদিন পূর্বে মুন্সীগঞ্জ গ্যারেজে সড়ক জনপদের কর্মকর্তাদের সহযোগিতায় ৫ রুম বিশিষ্ট নির্মাণের কাজ শেষ করেছে। সড়ক জনপদ পদক্ষেপ নেয়ার কথা বলেও কাজ শেষ করা পর্যন্ত সহযোগিতা করে অবৈধ দখলদারদের। বিষয়টি বারবার জানিয়েও ফল পাওয়া যায়নি সড়ক জনপথ এর কর্মকর্তাদের কাছ থেকে। বিষয়টি নিয়েমোবাইল ফোনে রুহুল আমিন মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এব্যাপারে কিছু বলতে চাই না। আমি একজন সাংবাদিকের দোকানে বসে আছি, তুমি তার সাথে কথা বল বলেই ফোনটি তার কাছে ধরিয়েদেন। ঐ সাংবাদিক বলেন আমি তোমার (ওমুক) চাচা, তোমাকে নিউজটা করতে নিষেধ করতে পারি না তবে সবাইতো এভাবে করছে তাই আমাদের সবার সাথে সুসম্পর্ক বজায়রেখে কাজ করা ভালো। আর তুমি আমার দোকানে এস এ ব্যাপারে কথা হবে। -
শ্যামনগরে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দুই মাস সমুদ্রে মৎস্য আহরন বন্ধ থাকাকালীন জেলেদের অনুকূলে সরকারের দেওয়া চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলে প্রতি সাড়ে ৪৬ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তারা চাল পেয়েছেন ৪০ কেজিরও কম। শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কার্ডধারী জেলেদের অভিযোগ তারা প্রতিজন যে চাল পেয়েছেন তা বরাদ্দ অপেক্ষা ৫ থেকে ৬ কেজি কম। এই ইউনিয়নে ২৫৮৮ জেলে পরিবারের মধ্যে এই চাল রোববার বিতরন শুরু হয়েছে। চেয়ারম্যান জানান পাখিমারা খেয়াঘাটে জেলেদের হাতে এই চাল তুলে দেওয়া হয় । এ সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। জেলেদের চাল কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ চেয়ারম্যান আতাউর রহমান অস্বীকার না করেই বলেন নোয়াবেকি খাদ্য গুদাম থেকে প্রায় ১২০ টন চাল তার ইউনিয়নে নদী পার করে আনতে সরকার কোনো ব্যয় বরাদ্দ দেননি। অথচ সব মিলিয়ে প্রায় আশি হাজার টাকা মতো ব্যয় হয়েছে। এই টাকা পুষিয়ে নিতে জেলেদের মাথাপ্রতি চাল ১ থেকে ২ কেজি কম দেওয়া হতে পারে । এর সাথে দুর্নীতির কোনো যোগসূত্র নেই উল্লেখ করে তিনি বলেন গোডাউন থেকে চাল গ্রহন ও তা বিতরনের দায়িত্ব পালন করেছেন ট্যাগ অফিসার প্রণব কুমার ও ফিসারিজ অফিসার মো. ফারুক হোসেন। চেয়ারম্যান হিসাবে তিনি নিজে কেবলমাত্র হিসাব সংরক্ষন করেছেন বলে দাবি করেন চেয়ারম্যান আতাউর ।
-
জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সাহাদাৎ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস্-ঈ-নোমান বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকি নাজ, বরিবুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান শেখ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি তানজীন নওশাদ পল্লব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান।
-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ডা. হরষিত চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জি.এম আলমগীর কবির।
সভায় এমপি রবি বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ১০/১৫ বস্তা ঔষধ মাটিতে পুঁতে ফেলার ঘটনায় বর্তমানে হাসপাতালের রোগীদের জন্য ঔষধ সংকট দেখা দিয়েছে। হাসপাতালে জনবল সংকটের কারণে বহিরাগত ও হাসপাতালের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেনা। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ জরুরী। জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এই সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটি এখনও সম্পুর্ন্ন রুপে চালু হয়নি। তবে দ্রুত চালু করে সাতক্ষীরাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার সাতক্ষীরার অসহায় মানুষ যেন টাকার অভাবে বিনা চিকিৎসা মারা না যায় এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। সাতক্ষীরার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা দিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রণী ভূমিকা রাখবে।’