Author: kobirubel.satnadee

  • কাদাকাটিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী তনুশ্রী মারা গেছে

    সচ্চিদানন্দদে সদয় : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ইঞ্জিনভ্যানে চাপা পড়ে আহত ছাত্রী তনুশ্রী (৫) মারা গেছে। রবিবার দিবাগত রাত্র ৩.৩০ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়
    পূর্ব কাদাকাটি গ্রামের দীলিপ মন্ডলের কন্যা পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী তনুশ্রী শনিবার দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার জন্য স্কুল মাঠ থেকে রাস্তায় উঠছিল। এসময় ফকরাবাদ গ্রামের আমির গাজীর পুত্র আমিনুর তার ইঞ্জিন ভ্যান তনুশ্রীর উপর উঠিয়ে দিলে রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু। সোমবার তার মৃতদেহ বাড়িতে এনে সৎকার করা হয়েছে।
    উল্লেখ্য, স্কুলের সামনে দিয়ে হলদেপোতা টু প্রতাপনগর রাস্তা চলে গেছে। ব্যস্ততম সড়কটিতে প্রতিনিয়ত শত শত ট্রাক, মাইক্রো, পিকআপ, মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। একই স্থানে কাদাকাটি পূর্বপাড়া বালিকা বিদ্যালয় ও পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এখানে সড়কের উপর কোন স্পীড ব্রেকার না থাকায় যানবাহন চালকরা দ্রুত গতিতে চলাচল করে থাকে। ফলে স্কুলের সামনে ছোট্ট বাজার থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ৭/৮টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী স্কুলের সামনের সড়কে স্পীড ব্রেকারের জন্য লিখিত ও মৌখিক ভাবে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা রোধে আপাতত স্পীড ব্রেকার স্থাপনের ব্যবস্থা করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

  • আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

    সচ্চিদানন্দদে সদয় : আশাশুনিতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
    বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত পুটে গাজীর পুত্র বাক্কার গাজী (৭৫) পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার তিনি ভ্যান চালিয়ে দুপুর তিনটার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় মোজাহার উদ্দিন মাল্টি ক্রাফট সেন্টারের চিকিৎসক মহানন্দ মোহন কর্মস্থল থেকে মোটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থানে পৌছলে অসর্কতাবশতঃ ভ্যানের সাথে ধাক্কা লাগালে ভ্যান চালক রাস্তার উপর ছিটকে পড়েন। মুমূর্ষূ অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

  • আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

    সচ্চিদানন্দদে সদয় : আশাশুনি উপজেলার বড়দলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’দিন চিকিৎসাধীন থাকাবস্থায় একজনা মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম দিলীডপ মন্ডল (৬২)। তিনি বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ভদ্রকান্ত মন্ডলের পুত্র।
    দিলীপ মন্ডল শুক্রবার (২৭ জুলাই) বিকাল ৪ টার দিকে বাড়ি থেকে বিলে গরু আনতে যাচ্ছিলেন। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত লক্ষীকান্ত ওঝার বাড়ির পাশে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন লাইনের বৈদ্যুতিক খুটির একটি ঝুলে থাকা তার স্পর্শ করলে রাস্তার উপর ছিটকে পড়েন। জনৈক ভ্যান চালক তাকে দেখতে পেয়ে খবর দিলে বাড়ির লোকজন দ্রুত তাকে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। অবস্থান অবনতি ঘটায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিবার দিবাগত রাত্র ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার তার মৃতদেহ এলাকায় আনার পর শেষকৃত্য সম্পন্ন করা হয়

  • সাতক্ষীরার দেবহাটায় নিন্মমানের বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ : কারখানা মালিকের কারাদন্ড

    সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ন ও নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টায় উপজেলার কুলিয়া ভুমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
    দীর্ঘদিন ধরে সেখানে একটি অবৈধ কারখানায় নি¤œ মানের শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের তিনি সেখানে অভিযান চালিয়ে উক্ত অবৈধ কারখানা বন্ধসহ বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করেন। পরে তাকে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মেয়াদোত্তীর্ন এসব শিশুখাদ্য পরে সেখানে বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই সম্পুর্ন বেআইনীভাবে কারখানাটি পরিচালনা সহ নিন্মমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য নতুনভাবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক মুকুল। উক্ত অভিযানে এ সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

    সাতনদী অনলাইন ডেস্ক : “বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের আবাস রক্ষা এবং বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশ্ববাঘ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের পাদদেশে মুন্সীগঞ্জ’ বনবিভাগের টহলফাড়িতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক মো: রফিক উদ্দিন, ষ্টেশন অফিসার (এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।
    বক্তারা এ সময় জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি। তারা আরো জানান, সর্বশেষ তথ্যঅনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।

  • সাতক্ষীরার জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স– নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

    সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় পুলিশ অপরাধ করলে সেটিও আপনারা লিখুন। আমার খারাপ কর্মকা- আপনাদের চোঁখে ধরা পড়লে সেটিও যেন মিডিয়ার মাধ্যমে প্রচার হয় তাহলে আমি খুশি হব। অপরাধীরা সব সময়ই অপরাধীর আওতায় থাকবে সে যেই হোক না কেন। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
    তিনি বলেন, পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত অপরাধ করলে সেটি বেশী আলোচিত সমালোচিত হয় তার কারণ হচ্ছে মানুষ এদের মাধ্যমে কোন অপরাধমূলক কর্মকা- প্রত্যাশা করে না। ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার কারণে গোটা দেশসহ সারা বিশে^ সাতক্ষীরার বদনাম হয়েছে। সাতক্ষীরার জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে বরাবরে মতই জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সাতক্ষীরার বদনাম হবে এমন কোন কর্মকা-ে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও রাজনৈতিক দলের কর্মী বা সমর্থকদের কোন ছাড় নয়। অপরাধীরা অপরাধীর তালিকায় থাকবে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
    মতবিনিময় সভায় সাংবাদিকরা সাতক্ষীরার শব্দ দূষণ, যানজট, স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাত, মাদক, সাতক্ষীরার বাইপাস সড়কে উশৃঙ্খল তরুণদের রেপোরোয়া মোটর সাইকেল রেসিং, কতিপয় জনপ্রতিনিধিদের মাদকের পৃষ্ঠপোষকতার বিষয়গুলো তুলে ধরেন।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এসব বিষয়ে কার্যকরি পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। তিনি বলেন, এখন থেকে শহরের মধ্যে গরু, মহিষ, পল্ট্রি মুরগী বিক্রিসহ অপ্রয়োজনীয় এসব মাইকিং বন্ধ করা হবে। যানজট নিরসনে এখন থেকে শহরের মধ্যে মালবাহী যে কোন প্রতিষ্ঠাণের মালামাল রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হবে। বিদ্যালয়ের সামনে বখাটেদের উৎপাত বন্ধে সাতক্ষীরার গালর্স স্কুলের সামনে বিদ্যালয়ে শুরু ও ছুটির সময় পুলিশ মোতায়েন করা হবে। কোন জনপ্রতিনিধি যদি অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকেন তবে তাকেও আইনের আওতায় আনা হবে।
    এ সময় পুলিশ সুপার সাতক্ষীরার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে পুলিশের একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সালমান খান যে কারনে বিয়ে করেন না

    সাতনদী অনলাইন ডেস্ক : বলিউডে যার বিয়ে নিয়ে আলোচনার কোন শেষ নেই। দিন-রাত সবাই উম্মুখ হয়ে আছেন কার সাথে হচ্ছে তার বিয়ে। পাত্রীটা কে সেটাও জানার জন্য সবাই উদগ্রীব। বিশে^ তার অগনিত ভক্তরা সালমানের ফেসবুক থেকে শরু করে সবখানে খোঁজ নিতে থাকে কখন হচ্ছে শুভ লগ্ন। তিনি কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে প্রেম করছেন- তাকে নিয়ে আসমুদ্র হিমাচলের কৌতূহল সর্বক্ষণ তুঙ্গে! ৫৩ বছর বয়সেও ইন্ডাস্ট্রির তরুণ তুর্কিদের বলে বলে গোল করেন সালমান খান! লাইমলাইটে যে-ই আসুক না কেন, টক অফ দ্য টাউন ভাইজানই! তিনি এখনো ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’! সম্পর্ক হয়েছে বেশ কয়েকটা, কিন্তু টেকেনি। তবে, প্রাক্তনদের সঙ্গে কখনো তিক্ততা তৈরি হয়নি সালমানের!

    আসলে সল্লু মিঞার ‘আঁদায়’-ই আলাদা! আর পাঁচজন যা করার কথা ভাবতেই পারেন না, তাই অবলীলায় করে ফেলেন ‘ভাইজান’! যেমন, জন্মদিনের পার্টি দিলেন প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্য। শুধু পার্টির আয়োজনই নয়, প্রাক্তন বান্ধবী সঙ্গীতার জন্মদিনের হাজির ছিলেন সালমানের বর্তমান বান্ধবী লুলিয়া ভুন্টুরও।
    আষির শেষের দিকে বলিটাউন কেঁপে উঠেছিল সালমান আর সঙ্গীতার দূরন্ত প্রেমে। বিয়েও করতে চেয়েছিলেন কপোত কপোতি। ১৯৯৩ সালে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘সঙ্গীতাকেই বিয়ে করবো। আমার স্ত্রী হয় সঙ্গীতা হবে নয়তো কেউ নয়।’বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায়, বিয়ের কার্ডও নাকি ছাপা হয়েছিল। কিন্তু সঙ্গীতাই নাকি বিয়েটা ভেঙে দেন। কারণ? সোমি আলির সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা। কিন্তু আজহার উদ্দিনের সঙ্গে দাম্পত্য জীবনে যখন চূড়ান্ত অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সঙ্গীতা, তখনও তার পাশে দাঁড়িয়েছিলেন সালমান। সেই মসয় বহুবার সালমানের পরিবাররে সঙ্গেও দেখা যায় সুন্দরীকে।

    একে একে সালমানের জীবনে আসেন ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ। চুটিয়ে প্রেম করেছেন, কিন্তু বিয়ে সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোয়নি! আর এখানেই প্রশ্ন! কেন এতবছরেও কাউকে স্ত্রী হিসেবে ভাবতে পারেননি সালমান? কৌতূহলের অবসান ঘটালেন মিঞা নিজেই! জানালেন, কোনও মেয়েই নাকি আজ পর্যন্ত বিয়ের প্রস্তাব দেয়নি! কিন্তু বিষয়টা কী এতটাই সহজ? প্রশ্ন থেকে যায়।

  • সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

    সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বিজন মন্ডলকে (৪৭) দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। এ সময় আসামী বিজন মন্ডল কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।
    ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী বিজন মন্ডল আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে।
    মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের মেয়ে কঙ্কাবতী মন্ডলের(৪০) সঙ্গে একই উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে বিজন মন্ডলের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর প্রতিবেশী দীপক মন্ডলের স্ত্রী সন্ধ্যা রানী মন্ডলের সাথে বিজন পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করায় স্ত্রী কঙ্কাবতীর সঙ্গে স্বামী বিজনের প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এরই জের ধরে ২০১৭ সালের ১০জুন রাত ১১টার দিকে বিজন তার স্ত্রী কঙ্কাবতীর মুখমন্ডল ও নাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে যায় কঙ্কাবতীর। এরপর বিজন তার স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসসরোধ করে হত্যা করে। এরপর কঙ্কাবতীর লাশ বাড়ির পাশের পুকুর পাড়ে বাথরুমের সামনে আম গাছে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দেয় স্বামী বিজন ও তার পরিবারের সদস্যরা। লোকমুখে খবর পেয়ে পরদিন ১১ জুন সকালে বিজনের বাড়িতে যেয়ে কঙ্কাবতীর রক্তাক্ত লাশ দেখতে পায় তার বাবা অনিল কৃষ্ণ মন্ডল ও তার স্বজনরা। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গ্রামবাসির সামনে বিজন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা অনিল কৃষ্ণ মন্ডল বাদি হয়ে ১১ জুন রাতে জামাতা বিজন কুমার মন্ডলসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ১২ জুন বিজন সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জাহিদ হোসেনের কাছে পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে স্ত্রীকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর এজাহারভুক্ত বিজন মন্ডলের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
    মামলার নয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে আসামী বিজন মন্ডলের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক শেখ মফিজুর রহমান তার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দ্বন্ড কার্যকর করার আদেশ দেন।
    আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিণ্টু ও অ্যাড. আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাড. তপন কুমার দাস।

  • সাতক্ষীরায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর (পিপিএম বার)

    সাতনদী অনলাইন ডেস্ক : পুলিশের অত্যন্ত দক্ষ অফিসার হিসাবে যার ব্যাপক পরিচিতি এবার সেই মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) নবাগত পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদান করলেন । শনিবার (২৭ জুলাই) বিকালে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরায় যোগদান করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কুমিল্লা জেলার বরুড়া থানাধীন সোনাইমুড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সনে এস.এস.সি ও ১৯৯৪ সালে পয়ালগাছা ডিগ্রী কলেজ হতে এইস.এস.সি পাস করে পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস বিষয়ে বিএ (অনার্স) এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে কৃতিত্বের সাথে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্ণাঢ্য চাকুরী জীবনে শরীয়তপুর জেলা, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, গাজীপুর জেলা, চট্টগ্রাম জেলা, নারায়নগঞ্জ জেলাসহ সর্বশেষ মেহেরপুর জেলায় পুলিশ সুপার হিসাবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহীনিতে সাহসিকতা ও দক্ষতা’র জন্য একাধিকবার পিপিএম পদকে ভূষিত হন। সাতক্ষীরা জেলায় যোগদান করেই তিনি পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার উর্ধতন পুলিশ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, ডিআইও(১), অফিসার ইন-চার্জ ডিবি, অফিসার ইন-চার্জ (সাতক্ষীরার সকল থানা) ও পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় নিউজ টোয়েন্টি ফোর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউজ টোয়েন্টি ফোর’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাতে চায়না বাংলা রেস্টুরেন্টে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘হাঁটি হাঁটি পা পা করে নিউজ টোয়েন্টি ফোর আজ ৪র্থ বছর পার করতে যাচ্ছে। সত্য ও বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নিউজ টোয়েন্টি ফোর আজ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো সামনে এগিয়ে নিতে নিউজ টোয়েন্টি ফোর তাদের অগ্রণী ভূমিকা রাখবে।’
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নিউজ টোয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জ^ই, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ, অন-লাইন পোর্টাল খবর সাতক্ষীরা’র সম্পাদক জাফর সিদ্দিকি, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নিউজ টোয়েন্টি ফোর’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।