কামরুল হাসান: কলারোয়া পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘আমাদের কলারোয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন ওয়াটারএইড’র দক্ষিন এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলারোয়া পৌরসভা পরিদর্শন ও পৌরসভার পানি শাখার কার্যক্রম উদ্বোধন করেন এ প্রতিনিধি দল। এছাড়া তারা পৌরসভার গদখালী কলেজপাড়া, গোপিনাথপুর গাজিপাড়া নিরাপদ পানি প্রযুক্তি ও মুরারীকাটি সিডকো পানি প্রযুক্তি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময়ও করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন-ওয়াটারএইডের দক্ষিন এশিয়ার আঞ্চলিক পরিচালক টমাস পলাকুডাইল, আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার ইয়ান স্টুয়ার্ট গেভিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. খাইরুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের প্রোজেক্ট অফিসার সুমন কুমার সাহা, ঢাকা আহ্ছানিয়া মিশন ‘আমাদের কলারোয়া’ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন প্রমুখ।
Author: kobirubel.satnadee
-
দেবহাটায় তাঁতী লীগের পুর্বের কমিটিকে ফের কার্যক্রম চালানোর অনুমতি
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও আব্দুল্যাহ সরদারের নেতৃত্বাধীন বাংলাদেশ তাঁতী লীগ দেবহাটা উপজেলা শাখার পুর্বের কমিটিকে আবারো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহষ্পতিবার (২৫ জুলাই) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সদস্য মীর আজহার আলী শাহিন, বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক কাজী মারুফ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহিদ ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২২ জুলাই জেলা তাঁতী লীগের দলীয় প্যাডে আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন স্বাক্ষরিত অপর এক বিবৃতির মাধ্যমে এ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে শরিফুল আলমকে সভাপতি ও আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটির অনুমোদন দেয়ার পর দুই কমিটির নেতৃত্বকে নিয়ে উপজেলাব্যাপী আলোচনা ও বিড়ম্বনার সৃষ্ঠি হয়। এঘটনার পর বৃহষ্পতিবার নতুন বিবৃতি দিয়ে আবারো পুর্বের কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সাতক্ষীরা জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দরা। যদিও বিবৃতিটিতে জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিমের স্বাক্ষর নেই, তার স্থানে রয়েছে প্রতিষ্ঠা সভাপতি, দুই যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর। বিবৃতিতে জেলা তাঁতী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন জানিয়েছেন, ‘গত ২২ জুলাই দেবহাটা উপজেলা তাঁতী লীগের পুর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির অনুমোদনের যে বিবৃতি দেয়া হয়েছিলো তাতে তার স্বাক্ষর নকল করা হয়েছিলো। তাই পুর্বের কমিটিকে আবারো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।’ এদিকে বার বার জেলা তাঁতী লীগের এমন বিবৃতি ও নিত্য নতুন কমিটি ঘোষনার ফলে উপজেলার সাধারন মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিমত সচেতন মহলের।
-
সুন্দরবনে বিজিবি‘র অভিযানে গরু পাচারের ট্রলার ও মাদক উদ্ধার
আব্রাহাম লিংকন: সুন্দরবনে কৈখালী ক্যাম্প বিজিবির অভিযানে গরু পাচারের ট্রলার ও মাদক উদ্ধার। জনাগেছে, গত কাল সন্ধ্যা ৬টার সময়ে কৈখালী বিজিবি‘র সার্জেন মো: লিটন তালুকদারের নের্তৃত্বে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কালুন্দী নদীর কচুখালী নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু পাচারের ১টি ট্রলার ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। কৈখালী বিজিবি‘র সার্জেন মো: লিটন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালুন্দী নদীর কচুখালী নামক স্থানে গিয়ে দুর থেকে দেখি একটি ট্রলারে পাচারকারীরা আমাদের দেখে দ্রুত চালাতে থাকে। ঐ সময়ে আমরাও তাদেরকে ধাওয়া করি। এক পর্যায়ে ভারতের সীমানা অতিক্রম হয়ে ভারতের ভিতর পৌছে গেলে পাচারকারীরা ব্যাগ ভর্তি বিদেশী মদ নিয়ে ভারতের গহীন জঙ্গলে লাফিয়ে পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরার চেষ্টা করলেও বেশ দুরত্ব হওয়ার ফলে তাদেরকে আটক করতে পারিনি। তবে ট্রলারটি সহ ১ বোতল বিদেশী মদ উদ্ধার করি। তবে ট্রলারটি বিজিবি সনাক্ত করতে না পারলেও সনাক্ত করেছে স্থানীয় জেলেরা। জানাগেছে, সুন্দরবনের বনদস্যু জাকির বাহিনীর প্রধান জাকির ২০১৮ সালে বাংলাদেশ সরকারের কাছে আতœসমর্পণ করে। সরকার কর্তৃক তাকে ক্ষমা করা হয়। গত মাস দুই আগে জাকির তার ট্রলারটি টেংরাখালী গ্রামের শেখ ফরিদের পুত্র ফারুক হোসেনের কাছে বিক্রয় করে দেয়। সেই থেকে ট্রলারটি জেলেদের কাছে খুব পরিচিত। এদিকে বিজিবি জানান, আমরা নির্দিষ্ট প্রমান না পেলে কিছু বলতে পারছি না। আমরা দ্রুত ট্রলার মালিককে সনাক্ত করার চেষ্টা করবো এবং সাথে থাকা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে সাতক্ষীরা জেলায় বিভিন্ন স্থানে খাটাল থাকলেও শ্যামনগরে কোন বৈধ খাটালের অনুমোদন নেই। স্থানীয় কিছু ব্যবসায়ীরা উপরি মহল ম্যানেজ করে ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসছে। তবে এখানেই শেষ না তার সাথেও আসছে ইয়াবা, বিদেশী মদ, ফেনসিডিল, গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য।অবৈধ পথে গরু নিয়ে আসা কালিঞ্চী গ্রামের আকবার তরফদারের পুত্র আব্দুল¬্যাহ, ধুমঘাট গ্রামের ওমর আলী গাজীর পুত্র মাহাতাব, গোলাখালী গ্রামের ছেয়ামউদ্দীন মোল¬্যার পুত্র জামির আলী ওরফে জামু ও হাসান অবৈধ পথে গরু এনে রাতে আধাঁরে এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে বিক্রয় করে থাকে এবং সেই সাথে মাদকও দ্রব্য চড়া দামে বিক্রয় করে। নাম প্রকাশে অনিছুক ব্যক্তিরা জানান, ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসা কালিঞ্চী গ্রামের আকবার তরফদারের পুত্র আব্দুল¬্যাহ, পাতাড়াখোলা গ্রামের মৃত্যু আনছার মোড়ল পুত্র বাসার মেম্বার প্রাক্তন (ইউপি সদস্য), ধুমঘাট গ্রামের ওমর আলী গাজীর পুত্র মাহাতাব, পাশ্বেখালী গ্রামের ইমান আলী গাজীর পুত্র আক্তার হোসেন খোকন, গোলাখালী গ্রামের ছেয়ামউদ্দীন মোল¬্যার পুত্র জামির আলী ওরফে জামু, বংশিপুর গ্রামের নুর আলী গাজীর পুত্র ইব্রাহিম গাজী, সামছুর গাজীর পুত্র মনিরুজ্জামান বাবু, সামছুর গাজীর পুত্র মুকুলু ও হাসান। তবে এখানেই থেমে নেই ভারত থেকে গরুর সাথে আসছে বিভিন্ন ধরনের ইয়াবা, বিদেশী মদ, ফেনসিডিল, গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য।
-
তালার বালিয়াদাহে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালার বালিয়াদাহে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকাযর সময় ১৬ দলীয় ফুটবলের টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মিনিস্টার ফ্রিজের সৌজন্যে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিউর রহমান, উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান কোম্পানীর রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান, সাংবাদিক শাহিন আলম, পাটকেলঘাটা মিনিস্টার প্লাজা শোরুমে মার্কেটিং ম্যানেজার মিজানুর রহমান, মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম, আনন্দ টিভির ক্যামেরা পার্সন শাহিনুর রহমান শাহিন, লোকনাথ নার্সিং হোমের প্রতিষ্ঠা পরিচালক বাবু পুলক কুমার পাল, ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় সার্বিকভাবে পরিচালনা করেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি রেজওয়ান মোল্লা,জাকির হোসেন,শফিকুল ইসলাম,বিপুল, লাবু, রিপন খান,বাবু,আলমগীর, শেখ ইমরান হোসেন,তানভীর। এসময় উক্ত খেলায় ঘৌরিঘোনা একাদশ ও কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করে। নির্ধারিত সময়ে কেশবপুর ১-০ গোল করে গৌরিঘোনা একাদশ হারিয়ে কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ধারা বিবরণীতে ছিলেন আলতাফ হোসেন। বিজয়ী কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন দলকে একটি ১৪ সেফটি মিনিস্টার ফ্রিজ ও গৌরিঘোনা একাদশ ১০ সেফটি মিনিস্টার ফ্রিজ দেওয়া হয়।
-
দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এনাম ফাউন্ডেশনের আয়োজনে দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে এনাম ফাউন্ডেশনের আহবায়ক অধ্যাপক শফিউর রহমানের সভাপতিত্বে ও এনাম ফাউন্ডেশনের জেলা ম্যানেজার ওবায়দুল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের উন্নয়নে ভুমিকা রেখে চলেছে। আজ নারীরা ঘরে বসে থাকে না। সংসারের কাজের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন থেকে হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণসহ নানারকম কুটিরশিল্পের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তিনি আরও বলেন, এনাম ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারবে বলে আমি আশা করি।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এনাম ফাউন্ডেশনের কর্মকর্তা মুকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, এনাম ফাউন্ডেশনের দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাজিয়া সুলতানা পিংকি সহ আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-
কলারোয়ায় গুজব বিরোধী মানববন্ধন
কলারোয়া প্রতিনিধি: সারাদেশে মিথ্যা গুজব ছড়িয়ে নিরীহ সাধারণ মানুষকে বর্বরোচিত হত্যা, ধর্ষণ ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলারোয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘প্রিমিয়ার ছাত্রসংঘ’ এক মানববন্ধনের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে সংগঠনের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর অনুপ্রেরণায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির প্রচেষ্টায় কলারোয়া উপজেলা পরিষদের গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধিসহ প্রিমিয়ার ছাত্রসংঘ’র বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “গুজব সৃষ্টিকারী, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ-আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন” এমন আহবান সম্বলিত ব্যানার হাতে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রিমিয়ার ছাত্রসংঘ’র উপদেষ্টা কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, প্রিমিয়ার ছাত্রসংঘ’র সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ, কেঁড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্রসংঘ’র সভাপতি তৌহিদুজ্জামান, সাধারন সম্পাদক শামিম রেজা, সাকিবুজ্জামানসহ বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীরা।
-
শ্যামনগরে রোগীদের মাঝে চেক বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: ২৫ জুলাই, বৃহঃস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক রোগে আক্রান্ত ৪৪ জন রোগীদের মাঝে মোট ২২ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে চেক তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এ্যসোসিয়েসনের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তব্যকালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
-
খুন-জখমের হুমকি : বৃদ্ধার সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় বিক্রয় সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে খুন জখমের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ কলিমুদ্দিন এর ছেলে শেখ শাহাজান আলী।সাংবাদিকসম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন মৌতলা মৌজায় জে এল ১৭২ এস এ দাগ নং ২৯৫৫ ও ২৯৫৬ দুটি দাগ মিলে ৪১ শতক সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক আব্দুল মাজেদ ও কালু শেখ। ঐ সম্পত্তি আব্দুল মাজেদ জীবিত থাকা অবস্থায় সামাদ ও লতিফের কাছে সাড়ে ৮ শতক সম্পত্তি বিক্রয় করে। পরে সামাদ-লতিফ আমার কাছে সাড়ে ৫ শতক বিক্রয় করে এবং কালু শেখের কাছ থেকে সাড়ে ১২ শতক সম্পত্তি ক্রয় করি। এছাড়া মাজেদের পুত্র শেখ অহিদুর এর কাছ থেকে আড়াই শতক সম্পত্তি আমার পুত্র শেখ জাবির হোসেনের নামে ক্রয় করি। যার দলিলের সনাক্ত কারী আব্দুর রশিদ ও স্বাক্ষী ইসমাইল। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। কিন্তু সম্প্রতি মৃত আব্দুল মাজেদ শেখের পুত্র আব্দুর রশিদ শেখ তার পিতার বিক্রয় করা সম্পত্তি পুনরায় অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে আব্দুর রশিদ ও তার ভাই ইসমাইল। ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিম, শেখ রেজানুর রহমান, শেখ মশিউর রহমান, আবু তাহের, জাকির, মামুন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয় উক্ত সম্পত্তির সমস্যা সমাধানের জন্য শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সকলে কাগজপত্র পর্যালোচনা করে আব্দুর রশিদকে তার পিতার বিক্রয় করা সম্পত্তি নিয়ে বিরোধ না করার পরামর্শ দেন এবং রশিদের ভাই ইসমাইল হোসেনকে চোরাই মালামাল মেশিন, মটর, বাইসাইকেল, টিউবওয়েল ক্রয় না করার পরামর্শ দেন। আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে শালিসী বৈঠক ছেড়ে চলে যান। ওই দিন সেখানে কোন মারপিট বা রশিদকে ঘরে আটকে রাখার মত ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পরে আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ফোনে শেখ মশিউর রহমানকে হত্যার হুমকি দেয়। এঘটনায় কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আব্দুর রশিদ মৌতলার বাসিন্দা না। সে কয়রা উপজেলা বসবাস করেন। মাঝে মধ্যে এসে এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে চলে যায়। এঘটনা গত ২২ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৌহিদ নামে কোন পুলিশ কালিগঞ্জ থানায় নেই। শালিসী থাকা শেখ মশিউর রহমান, আবু তাহের, মামুনের ওই সম্পত্তির সাথে কোন সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে মশিউর বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। মশিউর রহমান একজন চাকুরিজীবি এবং সমাজের অসহায় মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবৈধ ভাবে পিতার বিক্রয় করা সম্পত্তি দখলের জন্য এধরনের মিথ্যাচার করা হচ্ছে। এব্যাপারে পরসম্পদ লোভী আব্দুর রশিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
-
ছেলেধরা গুজবে কেউ আইন হাতে তুলে নিবেন না- ওসি বিপ্লব
লিটন ঘোষ বাপি: পদ্মাসেতু যারা চায় না, তারাই শিশুবলি ও ছেলেধরা গুজব ছড়াচ্ছে। দেশব্যাপী ছেলেধরার গুজব ছড়িয়ে অনেক নিরিহ মানুষকে গনাপটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যা কান্ড। যারা এ কাজগুলো করছে, তারা সবাই হত্যা কান্ডের সাথে জড়িত। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। তাই কোন গুজবে কান দিয়ে আইন নিজ হাতে তুলে নিবেন না। কারও চলাফেরার প্রতি সন্দেহ হলে সাথে সাথে থানা পুলিশকে ফোন দিবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার জন্য আহবান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনাতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থীতিশীল করে তুলতে পরিকল্পিত ভাবে ছেলেধরার গুজব রটিয়েছে। প্রকৃতপক্ষে এপর্যন্ত কোথাও কোন ছেলেধরার ঘটনার সত্যতা পায়নি পুলিশ। মতবিনিময় কালে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, দেবহাটা থানার সেকেন্ড অফিসার প্রদীপ রায়, এসআই মুনিরুল ইসলাম, এসআই লিটন কুমার সাহা, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রশিদ সহ দেবহাটা থানার পুলিশ সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
-
দেবহাটায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে মানবন্ধন কর্মসুচীটি পালিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিগত প্রায় ৪ মাস আগেই দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ন মানুষ। যোগদানের পর থেকে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারী সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। তাছাড়া উপজেলা ও সাধারন মানুষের উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি প্রহসন মুলোকভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের দিয়ে তার বদলির আদের দেয়া হয়েছে। বক্তারা আরো বলেন, উপজেলাবাসী দেবহাটার উন্নয়ন এবং একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চায়। তাই মানববন্ধন কর্মসুচী থেকে অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবী জানানো হয়।